সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক🕌

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Brown Simple Eid Mubarak Poster_20240411_180125_0001.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

ঈদ মোবারক আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঈদের দিন আশাকরি আপনারা সকলেই আপনাদের পরিবার নিয়ে আনন্দ উপভোগ করছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20240411085011-02.jpeg

IMG20240411084728-01.jpeg

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আমার পরিবারের সবাই ঢাকায় থাকে এজন্য গ্রামে না গেলেও এত বেশি খারাপ লাগে না। এবার ঈদ আমি ঢাকায় করতেছি। আজকে ঈদের দিন সকাল বেলায় আমার ঘুম ভাঙ্গে, আমার মেয়ের ডাকে বা বা। এর পরে আমার দুই বোনের মেয়ে সকাল বেলায় আমার কাছে আসে ঈদের সালামি নেওয়ার জন্য। ফারিয়া এবং ফাতেমা। তাদের দুজনকে সালামি দিলাম এবং বাসার ছোটদের কে ও সালামি দিলাম। এর পরে আমি নামাজে গেলাম। আমাদের এখানে ঈদের নামাজ শুরু হয়েছে সকাল ৮টায়।

IMG20240411085134-01.jpeg

IMG20240411085057-01.jpeg

এর পরে ঈদের নামাজ শেষ করে এসে বাসায় সবাই মিলে হালকা করে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার ফারিয়ার সাথে ছবি উঠানোর জন্য অনেক চেষ্টা করলাম। কোন ভাবেই তার ছবি তোলা যাচ্ছিল না। এর পরে অনেক কষ্ট করে তার ছবি তুললাম। এর পরে দেখলাম ফারিয়া তার আব্বুর কোলে উঠেছে এর পরে তাদের দুজনের ছবি নিলাম। এর পরে কিছুক্ষণ পরে ফারিয়া এসে বলতেছে মামা তোমার সাথে ছবি তুলবো। এর পরে তাদের সাথে ছবি তুললাম। গতকাল আমার মেয়ে অনেক রাতে ঘুমিয়েছে এজন্য সকালে ঘুম থেকে উঠে তার পরে আবার ঘুমিয়ে যায়।

1712836538661.jpg

মেয়ে আর আমি দুজন মিলে ঘুমিয়ে থাকি। কি আর বলবো কয়েকদিন অফিস এ কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এর পরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম । আর ঘুম থেকে উঠেছি বিকেল চারটায়। আজকের দিনটা বেশ ঘুমে ঘুমে চলে গেলো। এর পরে ফ্রেশ হলাম এবং মেয়েকে নিয়ে কিছু সময়ের জন্য বাসার ছাদে গেলাম। মেয়েকে সাথে নিয়ে সুন্দর সময় উপভোগ করলাম। জান্নাতুল লিয়ার সাথে আমাদের প্রথম ঈদ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। যদিও আজকে কোথায়ও ঘুরতে যাওয়া হলো না। তবে আগামীকাল বাসায় থেকে বের হবো। এবং বেশ কিছু জায়গায় ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আজকের দিনটা পরিবারের সাথে বেশ আনন্দ উপভোগ করলাম। সবাই সবার পরিবার নিয়ে সুন্দর সময় উপভোগ করুন এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুব তাড়াতাড়ি নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক 🕌
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের দিন সকালে আপনার মেয়ের ডাকে ঘুম ভাঙ্গে। তারপর আপনি ফারিয়া এবং ফাতেমা তাদের দুজনকে সালামি দিয়েছেন। এবং বাসার ছোটদের কেও সালামি দিলেন। ঈদের দিন সালামি দেওয়া অনেক আনন্দের বিষয়। এবং বিকেল বেলা আপনার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। যেহেতু বেশ কয়েকদিন কাজের চাপে ছিলেন, তাই ঈদের দিন একটু বিকেলে ঘুরতে বের হলে মন মানসিকতা অনেক ভালো থাকে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ঈদ মোবারক ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আজকের ঈদের দিনে আপনি আপনার ছোট মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছেন এবং খুব ভালোভাবে আজকের দিনটি উদযাপন করেছেন। আর আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা রইল। আর আপনার এই ঈদের সামনের দিনগুলো যেন ভালো কাটে এজন্য আমার প্রার্থনা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনার জন্য ও শুভ কামনা রইলো।

 2 years ago 

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ভাইয়া। ভাইয়া আপনার তো দেখছি বেশ সুন্দর একটি সময় গেল আজকে। যেহেতু বেশ কিছুদিন আপনি অনেক ব্যস্ত ছিলেন অফিসের কাজে। আজকের সময় সুযোগ পেলেন তাই ভালোমতো ঘুমিয়ে নিলেন। আর পরিবারের সবাই যেহেতু ঢাকায় থাকে বেশ ভালোই হলো সবাই এক সাথে ঈদ করতে পারলেন। সেই সাথে মেয়েদেরকে ঈদের সালামি দিলেন এবং লিয়াকে নিয়ে ছাদে সময় কাটালেন। আপনার পুরো মুহূর্তটি পড়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

দোয়া করবেন আপু আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভাইয়া। আপনার পরিবারের সকলে ঢাকা থাকে এবং সকলকে নিয়ে বেশ দারুণভাবে
ঈদ করলেন। ছোট্ট মামনি কে দেখতে মাশাল্লাহ অনেক দারুন লাগছে। সালামি দেওয়া অনেক আনন্দ আর বাচ্চারা অনেক খুশি হয় সালামি পেলে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদ মোবরক ভাই। মাশআল্লাহ আপনার মেয়েটা তো বেশ সুন্দর। আপনার মেয়ের জন্য শুভকামনা থাকল। ঈদটা বলতে গেলে ঘুমিয়েই কাটিয়ে দিলেন আমার মতো। আমিও কাল অধিকাংশ সময় ছিলাম ঘুমিয়ে। আশাকরি পরবর্তী দিন সাবধানে ঘুরতে পারবেন। আপনার জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দোয়া করবেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি পরিবার সাথে নিয়ে খুব সুন্দর ঈদ উদযাপন করলেন। খুব সুন্দর ভাবে আপনি এই বিষয়ে একটি ব্লগ তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো।

 2 years ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের দিনে আপনি আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন। ঈদের দিনটা আপনি আপনার পরিবারের সাথে খুব সুন্দর করে উদযাপন করেছেন। সেই সাথে মেয়েদেরকে ঈদের সালামি দিলেন এবং লিয়াকে নিয়ে ছাদে সময়ও কাটালেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38