মানুষ কে বেশি ভয় পাই।

in আমার বাংলা ব্লগ2 years ago
মানুষ কে বেশি ভয় পাই।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম।"
1000061333.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:)- মানুষ কে ভয় পাই। চলুন তাহলে এবার শুরু করা যাক।

আজকে আমি ভিন্ন রকম একটি পোস্ট করতে চলেছি। যদিও আমি জেনারেল রাইটিং পোস্ট গুলো কম করি। তবে মাঝে মধ্যে চেষ্টা করি জেনারেল রাইটিং পোস্ট লেখার জন্য। বর্তমান সময়টা এমন হয়েছে যে যেনো টাকাই সব কিছু। টাকার কারনে কেনো জানি রক্তের সম্পর্ক গুলো ও পর হয়ে যাচ্ছে। স্বার্থ ছাড়া কেনো জানি কেউ কিছু বুঝতে চায় না। কিভাবে তার কিছু পরিমাণ টাকা লাভ হবে শুধু এসব চিন্তা ভাবনা সারাক্ষণ করতে থাকে।

একটু বিপদে পরেই দেখুন না আপনাকে তো সহযোগিতা করবে না আর ও উল্টো আপনাকে বেশ কিছু কথা শুনিয়ে ছাড়বে। সত্যি বলতে এসব মানুষ গুলো দিন দিন স্বার্থলোভী হয়ে যাচ্ছে। যখন আপনার টাকা পকেটে থাকবে যতক্ষণ না আপনার পকেট ফাঁকা করছে ততদিন আপনার সাথে আঠার মতো লেগে থাকবে। আর হঠাৎ করে আপনি যখন একটা বিপদে পড়ে যাবেন। তখন তো আপনাকে মনে হবে সে যেনো আপনাকে চিনে না। এ সমস্ত মুখোশ ধারি মানুষ দের থেকে দুরে দুরে থাকতে হবে। না হলে আপনাকে চুষে খেয়ে ফেলবে।

আজ কেনো জানি মানুষ হয়ে ও মানুষ কে বেশি ভয় পাই। এর বেশ কিছু কারন ও রয়েছে মানুষ এখন বহুমুখী প্রাণীর মতো হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এধরনের মানুষ গুলোর কোন একটা স্বার্থ হাসিল হয়ে গেলে । তারা বিভিন্ন ভাবে তাদের রূপ বদলাতেও দ্বিধাবোধ করে না। এই ছোট্ট জীবনে অনেক মানুষ চেনা হয়েছে। তবে নিজের উপর বিশ্বাস রয়েছে। যতই ঝড় আসুক না কেনো ধৈর্য্য সহকারে মোকাবেলা করতে হবে। আর আমরা এভাবেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার লেখায় কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়মানুষ কে বেশি ভয় পাই।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000061239.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

মানুষ সবচেয়ে বেশি ভয় পাই মানুষকে। কারণ দিনশেষে মানুষ মানুষের ক্ষতি করে। মানুষকে শোষণ করে মানুষকে নির্যাতন করে। মানুষ মানুষের ভালো-মন্দ সহ্য করতে পারে না। যত ধরনের শত্রুতামি এসব মানুষ মানুষের জন্য করে থাকেন। আপনার মত আমারও মানুষকে অনেক বেশি ভয় করে।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

বিপদে পড়লেই মানুষ চেনা যায় ভাইয়া। বিপদের সময় মানুষের আসল রূপ সামনে চলে আসে। অনেক মানুষ আছে যারা আরও বেশি বিপদে ফেলে। মানুষরাই আরো বেশি ভয়ঙ্কর রূপ দেখায় ভাইয়া। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

আজকের জেনারেল রাইটিং এ আপনি বেশ তিক্ত বাস্তব একটা কথা লিখেছেন ভাই। আসলেই তাই। ইদানীং মানুষ গুলো যেন বহু মুখোশ ধারী প্রাণী। যে কোন সময়ে যে কোন মুখোশ পরে নেয় নির্দিধায়! আমিও এমন মানুষ ভয় তো পাই ই। তবে এমন মানুষ কে জীবন থেকেই বাদ দিয়ে দেই, আফসোস ছাড়াই।

 2 years ago 

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

মানুষকেই তো ভয় পাওয়ার কথা। কারন মানুষের মত এমন আজব প্রাণী আমি আর দেখি নাই। সব জাগায় কেমন করে যেন মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মানুষ যত তাড়াতাড়ি নিজের ঘোল বদলে ফেলে সেটা অন্য কেউ পারে না। এমন সুন্দর একটি বিষয় নিপোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এখনকার বেশিরভাগ মানুষ এমনই ভাই। নিজেদের স্বার্থ হাসিল করা হয়ে গেলে,আর খবরও রাখে না। তাদের আসল রূপ বের হয় বিপদের সময় সাহায্য সহযোগিতা চাইলে। এমন মানুষদের কাছ থেকে অবশ্যই অনেক দূরে থাকা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে টাকা এমন একটা জিনিস, যেটার জন্য সবকিছুই অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে শুধুমাত্র এই টাকার জন্য। আসলে টাকা এখন সবকিছুর মূল। আসলে আমরা সবাই মানুষ আমরা মানুষকেই ভয় পাই। মানুষ এখন এক অপরের উপরে নির্যাতন করে। অনেক সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন আজকের লেখাগুলো।

 2 years ago 

আসলে আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন তা কিন্তু একদম সঠিক। কেননা এখন বর্তমানে মানুষ কিন্তু হিংস্র প্রাণীর থেকেও অনেক বেশি হিংস্র হয়ে থাকে। আসলে মানুষ যদি এভাবে হিংস্র হয়ে মানুষের অপকার করে তাহলে আমরা কখনো মানুষদেরকে ভালবাসতে পারব না। তাইতো সবার প্রথমে আমাদেরকে ভালো হয়ে মানুষের উপকার করতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে।

 2 years ago 

আপনার জেনারেল রাইটিং টি বাস্তবতাকে কেন্দ্র করে লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই এখনকার বেশিরভাগ মানুষগুলোই নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে আর কোন খোঁজ রাখে না।আর বিপদের সময় মানুষকে বেশি চেনা যায় কে আপন কে পর।একজন মানুষই আরেকজন মানুষের ভালোটা সহ্য করতে পারে না আর এই সমস্ত মানুষ থেকে আমাদের দূরে সরে থাকা ভালো। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39