প্রকৃতির এই মায়া ভরা সবুজ দৃশ্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃতির এই মায়া ভরা সবুজ দৃশ্য দেখলে অনেক ভালো লাগে। আসলে সবুজ প্রকৃতির দৃশ্যগুলো যেন প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। আমাদের এই বাংলাদেশ চিরসবুজের দেশ, যে দিকে তাকায় শুধু সবুজের দৃশ্য দেখতে পাওয়া যায়। ফসলের মাঠ সবুজ গাছের পাতা সবুজ, সবুজে ঘেরা যেন চারিদিকের পরিবেশ। আর এই সবুজ দৃশ্যগুলোর দেখতে যেমন ভালো লাগে তেমনি এই সবুজ দৃশ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছপালা আমাদের জীবন বাঁচিয়ে রাখে। যার কারণে সবুজ প্রকৃতির দৃশ্যগুলো দেখতে যেমন সুন্দর আর এই সবুজ প্রকৃতির দৃশ্য গুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে যুগ যুগ ধরে।


forest-5524525_1280.jpg

source

আসলে প্রকৃতির সৌন্দর্য দৃশ্যগুলো আমাদের অনেক ভালো লাগে। আর প্রকৃতির মাঝে গেলে মন অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে পাহাড় অঞ্চলে আমরা যখন ভ্রমণ করতে যাই তখন চারপাশে শুধু সবুজ আর সবুজের দৃশ্যগুলোই উপভোগ করে থাকি। তখন এই চির সবুজের দৃশ্যগুলো দেখে অনেক বেশি আনন্দ লাগে। আর এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে আমরা হারিয়ে ফেলি, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যময় পরিবেশকে আমরাই যেন দিন দিন নষ্ট করছি। আসলে প্রকৃতির সৌন্দর্য বেড়ে ওঠে তার আপন গতিতে, কিন্তু আমরা এই সুন্দর পরিবেশ নষ্ট করতে থাকি। তাই প্রকৃতির সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই সুন্দর পরিবেশের মধ্যে আমরা বেড়ে উঠতে পারবো।


গাছপালায় যেন আমাদের প্রকৃতির সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছে। গাছ আমাদের পরম বন্ধু আর গাছ আমাদের অনেক উপকার করে থাকে। বিশেষ করে অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখছে এবং বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে পরিবেশকে বসবাসের উপযোগী করে তুলছে। তাছাড়া এই গাছ দিয়ে আমরা অনেক ধরনের আসবাবপত্র বানিয়ে থাকি। একটি গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রকৃতির মাঝে আসলেই আমরা হাজার গাছ দেখতে পাই। বিশেষ করে পাহাড় অঞ্চলে আসলে বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাই, এত সুন্দর ভাবে এই গাছগুলো পরিবেশকে বাঁচিয়ে রেখেছে, আমরা এই পরিবেশের মধ্যে বেড়ে উঠছি। তাই প্রকৃতির সৌন্দর্যকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন করতে হবে। আর গাছ কেটে সেই গাছের প্রতি যত্ন নিয়ে আমাদের আরো গাছ লাগাতে হবে।


সবুজ প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্য আমাদের পরিবেশকে নানাভাবে রক্ষা করে যাচ্ছে। প্রকৃতির পরিবেশকে সৌন্দর্যময় এবং বসবাস করার জন্য গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। আসলে প্রকৃতির একটা ভারসাম্য রয়েছে, মানুষ ও প্রাণী বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ এবং উপস্থিতর ব্যবস্থা করছে। তাই গাছপালা আমাদের উত্তম পরিবেশ সৃষ্টি করে দেয়। তাই গাছপালা নানা অবদানের মাধ্যমে প্রকৃতিকে সুন্দর করে তুলেছে। আসলে প্রকৃতির চারপাশে যে দৃশ্যগুলো আমরা দেখি এই দৃশ্যগুলো ভারসাম্য রক্ষা করে থাকে প্রকৃতি নিজেই। তাই প্রকৃতি যেভাবে বেড়ে উঠছে, প্রকৃতিকে আমরা যদি আরো যত্নশীল ভাবে নেয়, তাহলে আমরা আরো শান্তি এবং আমরা আরো ভালোভাবে বেঁচে থাকতে পারবো এই প্রকৃতির মাঝে।


আমরা নানাভাবে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি।আসলে আমাদের প্রয়োজন কিংবা অপ্রয়োজনে আমরা গাছপালা কেটে প্রকৃতিকে নষ্ট করে ফেলছি। আবার পাহাড়ের মাঝে আমরা গাছপালা কেটে এবং পাহাড় কেটে আমরা যেন নিজেদেরই ধ্বংস করছি, কিছু ফসল চাষাবাদ করার মাধ্যমে। আসলে আমাদের প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। প্রকৃতিকে নিজের করে নিতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে তাহলেই প্রকৃতির প্রতি আমরা যত্নশীল হব এবং প্রকৃতিকে নিয়ে আমরা ভাববো। প্রকৃতিকে আরো সৌন্দর্যময় কিভাবে করা যায় সেই পরিকল্পনায় আমরা করতে থাকবো।



আসলে প্রকৃতির এই মায়া ভরা সবুজ দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। গাছপালার সবুজ প্রকৃতি দৃশ্য আর ফসলের মাঠ জুড়ে যখন সবুজ দৃশ্য গুলো দেখতে পায় তখন যেন অনেক বেশি ভালো লাগে। আর প্রকৃতির সৌন্দর্য এই সবুজের মাধ্যমেই লুকিয়ে থাকে, তাই সবুজ প্রকৃতির এই দৃশ্যগুলো আমাদের যেমন ভালো লাগে তেমনি এই প্রকৃতিকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতিকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেটা ভাবতে হবে। প্রকৃতির প্রতি আমাদের যত্নশীল হতে হবে। প্রকৃতির সৌন্দর্যকে আমাদের রক্ষা করতে হবে, তাহলেই প্রকৃতি আরো সুন্দরময় হবে।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

সবুজ প্রাকৃতিক পরিবেশ সবসময় আমাদের চারিপাশটাকে সুন্দরভাবে গড়ে তোলে। আর এই সবুজ প্রকৃতির টানে আমরা ছুটে চলি গ্রামের দিকে। আমি তো সুযোগ পেলেই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চলে যায়। আমার খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশ আর সবুজের অরণ্য।

 last year 

আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো সবুজ প্রকৃতি। প্রকৃতির মাঝে গেলে যেন আমরা প্রাণ ফিরে পাই। সবুজ শ্যামল মাঠ ঘাট দেখলে মন ভরে যায়। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে সাহায্য করে। কিন্তু তার ফলে আমরা তাদের যত্নের জন্য কিছুই করি না। বরং এই সুন্দর প্রকৃতি কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তাই করি। আমাদের সবার উচিত এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 last year 

প্রকৃতি আমাদের পরিবেশকে নতুন করে সাজিয়ে তোলে ঋতুর পালাবদলের মাধ্যমে। সেই সাথে পরিবেশ কে রাখে সুশীতল। তবে আমরা যদি এই প্রকৃতির আরো যত্ন নিই তাহলে প্রকৃতি আরো নতুন রূপে সাজবে। কিন্তু বর্তমানে আমরা প্রকৃতিকে নানা কারণে ধ্বংস করে ফেলছি যা মোটেও কাম্য নয়। গাছ আমাদের পরম বন্ধু ভেবেই প্রকৃতির প্রতি আমাদের প্রেমবোধ তৈরি করা প্রয়োজন। প্রকৃতিকে নিয়ে সচেতনতামূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সবুজ প্রকৃতির সৌন্দর্য সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই কারণেই আমি সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। সবুজ প্রকৃতি এই পৃথিবীকে সুন্দর করে রেখেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আমাদের মত যারা প্রকৃত প্রেমী মানুষ আছে তারাই জানি প্রকৃতির গুরুত্ব টা কতটুকু। প্রকৃতির এই যে মায়া ভরা সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। আপনার লেখাগুলো মন ছুয়ে গেছে একদম, বেশ ভালো লিখেছেন।

 last year 

সবুজ প্রকৃতি কার না ভালো লাগে।আমার ও কিন্তু প্রকৃতির এই মায়া ভরা সবুজ দৃশ্য ভীষণ ভালো লাগে। এই ভালো লাগাকে ধরে রাখতে প্রকৃতির যত্ন আমাদেরকেই নিতে হবে।প্রকৃতির সৌন্দর্য কে উপলব্ধি করতে হবে।সবুজ আছে বলেই আমরা বেঁচে আছি। এই সবুজকে নিয়ে আমাদের কে ভাবতে হবে।একে রক্ষা করার দায়িত্ব তো আমাদের ই।

 last year 

প্রকৃতির দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাদেরকে সবসময় মুগ্ধ করে ভাই। সবুজ প্রকৃতির মাঝে আমরা প্রাণ ফিরে পাই। সবুজ প্রকৃতির বৈচিত্রময় নান্দনিক সৌন্দর্য আমাদেরকে সবসময় বিমোহিত করে। বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। পোস্ট টি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই ‌ ।

 last year 

সবুজ প্রাকৃতিক পরিবেশ আমাদের মনকে ভালো রাখে। যেখানে যত বেশি সবুজ অরণ্য প্রাকৃতিক সৌন্দর্য মন চায় সেখানে ছুটে যায়। এজন্য দেখা যায় মানুষজন একই স্থান থেকে আরেক স্থানে ছুটে চলে দেখার জন্য। যাইহোক এমন সুন্দর সবুজ পরিবেশ আমাদের মাঝে তৈরি করতে হবে এবং সেগুলো নষ্ট হতে দেওয়া যাবে না। সবুজ প্রকৃতি আমাদের সকলের অন্যতম সম্পদ। যেগুলো মনে প্রশান্তি যোগায়।

 last year 

প্রকৃতির প্রতি আপনার ভালোবাসা আর যত্নশীল দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়। সবুজ প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। গাছপালা ও প্রকৃতির সৌন্দর্য আমাদের জীবনের অপরিহার্য অংশ। এই দায়িত্বশীল চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ ভাই এই অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62136.92
ETH 1631.41
USDT 1.00
SBD 0.40