পৃথিবীতে সবাই একা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পৃথিবীতে সবাই একা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা দিন শেষে খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কিন্তু সবাই একা। যেহেতু আমাদের এই পৃথিবীতে একা আসতে হবে তাই একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের একাই চলে যেতে হবে। আসলে আমরা শুধুমাত্র সামান্য একটু অভিনয় করি এই মাঝখানের সময়টুকুতে। অর্থাৎ আমরা জন্মের পর বিভিন্ন মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি এবং সেই সম্পর্কটাকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি। আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে সব জিনিসে কেমন যেন আপনারই পরিশ্রম রয়েছে। অর্থাৎ আপনি একটা মানুষকে ভালোবাসেন এবং সেই মানুষটির ভালোবাসা রক্ষার জন্য আপনি সবসময় অনেক বেশি চিন্তা ভাবনা এবং সতর্ক থাকেন।
কিন্তু সেই মানুষের সেই সম্পর্কের প্রতি কোন চাহিদা নাও থাকতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এই ধরনের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় এবং তাদের জীবনে কেউ কখনো তাদেরকে আপন করে নিতে চেষ্টা করে না। এই মানুষগুলো জীবনে কোন দুঃখ থাকে না। কেননা তারা নিজেদের মতো করে সুখী থাকার চেষ্টা করে এবং কোন জায়গা থেকে যদি তারা কোন কষ্ট পায় তাহলে তারা সেই জায়গা থেকে সবসময় সরে আসার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম নিজেদের ভালোর দিকটা আগে বোঝার চেষ্টা করতে হবে।
কেননা এই পৃথিবীতে প্রায় সকল ধরনের মানুষই অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এবং কেউ কারো সাহায্য করতে এগিয়ে আসে না। আসলে আমরা যদি এই স্বার্থপর মন মানসিকতা ত্যাগ করে যদি একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালোবাসার টান তৈরি হবে এবং কেউ কখনো নিজেকে একা মনে করবে না। অর্থাৎ আপনি যদি কোন ধরনের বিপদে পড়েন এবং সবাই মিলে এসে আপনাদের সেই বিপদ থেকে রক্ষা করে তখন আপনার নিজের কাছে আপনাকে খুব ভালো মনের লাগবে এবং আপনি নিজেকে কখনো আর একা মনে করবেন না। আসলে এই ধরনের পৃথিবী কিন্তু হওয়া উচিত।
কিন্তু আমরা সব ক্ষেত্রে এর উল্টোটা দেখতে পাই অর্থাৎ সবাই সবার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে এবং একাকী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। এর ফলে তারা কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ উপভোগ করতে পারে না এবং তারা তাদের জীবনটাকে একটা রুটিনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনের শেষ পর্যায়ে তারা চলে আসে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধুমাত্র যদি আমরা স্বার্থপরের মত কাজ করে যাই এবং অন্যের কথা চিন্তাভাবনা না করি তাহলে কিন্তু আমাদের মৃত্যুর পর সবাই আমাদেরকে ভুলে যাবে। এজন্য একাকী নয় বরং সবাইকে নিয়ে চলতে হবে এবং কেউ নিজেকে কখনো একা মনে করা যাবে না।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।