দক্ষতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দক্ষতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
একটা মানুষের জীবনের সব থেকে বেশি দরকার হল তার দক্ষতা। অর্থাৎ একটা ব্যক্তি যদি জীবনে দক্ষতা অর্জন করতে না পারে তাহলে সে জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবে না এবং জীবনের প্রত্যেকটা সময় তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আসলে এই পৃথিবীতে এখন দক্ষ লোকেদের বড় অভাব। কেননা তারা কখনো চেষ্টা করে না যে জীবনে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক দক্ষতা নিয়ে কোন কাজ করতে না যায় তাহলে সেই কাজটা আমাদের দ্বারা কখনোই সঠিকভাবে সমাধান করা মোটেও সম্ভব হবে না।
এজন্য আমরা সব সময় চেষ্টা করবো প্রত্যেকটি কাজ দক্ষতা নিয়ে করার জন্য এবং মনোযোগ দেওয়া সেই কাজগুলোতে। আসলে আমরা যদি মনোযোগ দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং প্রত্যেকটা কাজ আমাদের দ্বারা খুব সুন্দর ভাবে সম্পন্ন হবে। এই পৃথিবীতে যারা সঠিকভাবে বিভিন্ন ধরনের কাজ গুছিয়ে পড়তে পারে তারাই কিন্তু জীবন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সঠিক রাস্তার মধ্য দিয়ে উন্নতির শেষ প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি।
এই পৃথিবীর হলো বড় একটা প্রতিযোগিতার জায়গা। যেখানে সবসময় মানুষ টিকে থাকার জন্য প্রতিযোগিতা করে। আপনি যদি দক্ষতার দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকেন তাহলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং আপনাকে সবসময় অন্যান্য মানুষদের থেকে পিছিয়ে থাকতে হবে। আর পিছনে পড়ে থাকা মানুষদেরকে কেউ কখনো ভালোবাসা না এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে আমরা আমাদের দক্ষতার দ্বারা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি। তাইতো প্রত্যেক মানুষকে অবশ্যই প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।
একমাত্র প্রকৃত শিক্ষাই একজন মানুষকে প্রকৃত দক্ষ করে তুলতে পারে। আপনি যতই নিজেদেরকে শিক্ষিত বলে প্রমাণ করার চেষ্টা করুন না কেন আপনি যদি কোন কাজে সঠিক দক্ষতা দেখাতে না পারেন তাহলে আপনি কখনো সেই কাজে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং কেউ আপনাকে কখনো প্রকৃত শিক্ষিত মনে করবে না। এজন্য জীবনে বেঁচে থাকতে গেলে দক্ষতার অনেক বেশি প্রয়োজন। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আলাদা আলাদা মানুষের দক্ষতা কিন্তু সবসময় আলাদা ধরনের হয়ে থাকে এবং তাদের কাজ করার ধরনও কিন্তু সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। এজন্য জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই দক্ষতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।