অধিকার আসে ভালোবাসায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অধিকার আসে ভালোবাসায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে ভালোবাসা এমন একটা জিনিস যেটি কখনো হুট করে অন্য কাউকে করা যায় না। অর্থাৎ আপনি যখন একজন মানুষকে ভালোবাসবেন সর্বপ্রথম সেই মানুষের সাথে আপনি মেলামেশা করবেন এবং তাদের মনের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। একটা জিনিস আপনার সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অধিকার থেকেই একমাত্র ভালবাসা আসে। অর্থাৎ আপনার যদি অন্য মানুষের প্রতি কোন ধরনের অধিকার না থাকে তাহলে আপনি কখনো মন থেকে সেই মানুষটাকে ভালবাসতে পারবেন না এবং সে মানুষটার জন্য তেমন কিছু কখনোই করতে পারবেন না। একটা মানুষের সাথে যতদিন আমরা মেলামেশা করি ততদিন কিন্তু তাদের প্রতি আমাদের একটা আস্তে আস্তে অধিকার চলে আসে।
আসলে এই পৃথিবীতে অধিকার কিন্তু কখনো জোর করে নেওয়া যায় না। বরং অধিকার পাওয়ার জন্য কিন্তু সেই মানুষগুলোর পাশে থাকতে হবে এবং সেই মানুষগুলোর বিপদে আপদে সবসময় সাহায্য করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করতে পারি এবং তাদের পাশে থেকে তাদের সকল ধরনের সমস্যা দূর করতে পারি তাহলে সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকেও ভালোবাসতে শুরু করবে। আসলে এই পৃথিবীতে ভালোবাসার এমন একটা জিনিস যদি কখনো মানুষের কাছ থেকে জোর করে আদায় করা যায় না এবং এই ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না।
আসলে ভালোবাসা আসে মানুষের মনের ভিতর থেকে এবং এই ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু পৃথিবীর সব মানুষ চারিদিকে ঘুরে বেড়ায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে প্রকৃত ভালবাসতে পারি এবং তাদের বিপদে-আপদে তাদের পাশে সব সময় দাঁড়াতে পারি তাহলে সেই মানুষগুলো সবসময় আমাদের মন থেকে ভালবাসবে এবং তাদের ভালোবাসা পেয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে ধন্য করতে পারবো। আসলে এই পৃথিবীতে ভালোবাসার জন্য কিন্তু মানুষ মারা যায়। অর্থাৎ অবহেলায় মানুষ দুঃখ কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেয়। এই পৃথিবীতে ভালোবাসা পাওয়ার মত একটা যোগ্যতা দরকার।
আসলে ভালোবাসা পাওয়ার জন্য যে যোগ্যতার দরকার সেই যোগ্যতা কিন্তু এই পৃথিবীর সকল মানুষের মধ্যে কখনোই থাকে না। অর্থাৎ মানুষের মধ্যে সেই ধরনের গুণাবলী থাকবে যার ফলে মানুষ তাকে ভালবাসবে এবং তার বিপদে-আপদে তার পাশে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা প্রকৃত ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আমরা মানুষকে মন থেকে সর্বপ্রথম ভালোবাসার চেষ্টা করব এবং তাদের উপকার করার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা মানুষকে ভালোবেসে যেতে পারি তাহলে অবশ্যই আমার জীবনে একটা ভালো জায়গা অবস্থান করবো এবং জীবনটাকে আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে নিতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।