দিশেহারা মানুষ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দিশেহারা মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা দিশেহারা মানুষ তারা চারিদিকে ঘুরে বেড়ায় এবং ভালো কিছু পাওয়ার জন্য তারা সবসময় চেষ্টা করে। একটা মানুষ কখনো দিশেহারা হয়ে যায় যখন তার জীবনে আর আপনজন বলতে কিছু থাকে না এবং সবাই তাকে অনেক বেশি অবহেলা করতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে অবহেলা করতে থাকে তাহলে সেই মানুষটার জীবনে আর কোন প্রিয় মানুষ থাকবে না এবং সে নিজেকে একাকী মনে করবে। আর যারা নিজেদেরকে একা মনে করে তারা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে না এবং তাদের জীবনটা অনেকটা দিশাহীন হয়ে পড়ে।
আসলে মানুষ এখন মানুষকে আর কখনো ভালবাসতে চায় না। কেননা মানুষ এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে এবং তারা তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো কখনো মানুষের ভালো চায়না এবং তারা সবসময় অন্য মানুষকে কি করে দিশাহীন করবে এজন্য তারা সব সময় চেষ্টা করতে থাকে। আসলে যারা দিশেহারা মানুষ তাদের জীবনের কোন উদ্দেশ্য থাকে না এবং তারা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে এবং তারা তাদের জীবনটাকে কখনো সঠিকভাবে সাজাতে পারে না। আসলে তারা জীবনের প্রকৃত স্বাদ আর কখনো উপভোগ করতে চায় না এবং বাকি জীবনটা কষ্টের মধ্যে দিয়ে কাটানোর ফলে তাদের জীবন মূল্যহীন হয়ে পড়ে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি দিশেহারা মানুষদেরকে ভালো না বেসে বরং তাদের কারো ক্ষতি করার চেষ্টা করি তাহলে দেখবেন যে এই মানুষগুলো একসময় নিজেরাই আত্মহত্যা করতে চেষ্টা করবে। কেননা এই মানুষগুলোর জীবনে তখন প্রিয়জন বলতে আর কোন মানুষ থাকবে না। আসলে দিশেহারা মানুষদের জীবনটা অনেকটা বেদনাদায়ক হয়ে থাকে এবং তারা এই জীবনটাকে আর কখনো সহ্য করতে পারে না। একটা দিশাহীন মানুষকে দেখবেন যে সে কিভাবে চারিদিকে ঘুরে বেড়ায় উদাসীন এর মত। এছাড়াও এই মানুষদের কি কেউ কখনো সঠিকভাবে বোঝানোর চেষ্টা করে না এবং তাদের জীবনটাকে পুনরায় যে অন্য মানুষ সাজিয়ে দেবে এমন কোন মানুষ আমরা কখনো খুঁজে পাই না।
আসলে মানুষ যখন একবার দিশেহারা হয়ে যায় তখন তার জীবনের আর কোন কিছু থাকে না। কিছু কিছু মানুষ আছে যারা অন্য মানুষকে দিশেহারা করতে ব্যস্ত থাকে এবং তাদের সর্বস্ব লুটে নিয়ে তারা তাদেরকে দিশেহারা করে দেয়।একটা মানুষ যদি সারা জীবন পরিশ্রম করে তাদের জীবনটাকে ভালো রাখার জন্য সবকিছু উপার্জন করতে পারে এবং একজন খারাপ মানুষ এসে হঠাৎ করে তাদের জীবন থেকে যদি সবকিছু কেড়ে নেয় তাহলে কি করে সে মানুষটি এগুলো সহ্য করতে পারবে এবং এগুলো সহ্য করতে না পেরে সেই মানুষটি অনেকটা দিশেহারা হয়ে যায়। এজন্য এসব খারাপ মানুষদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে যাতে করে তারা অন্য মানুষের আর কোন ক্ষতি করতে কখনোই না পারে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।