হারানোর ব্যথা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হারানোর ব্যথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে প্রিয় মানুষগুলোকে হারাতে হারাতে আমাদের মনটা যেন পাথর হয়ে গেছে। কেননা আমরা জন্মের পর থেকে বিভিন্ন প্রিয় মানুষকে দেখেছি আমাদের জীবনে। আসলে এইসব প্রিয় মানুষগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে অর্থাৎ তারা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে নিয়েছে। আসলে প্রথম দেখা বিদায়টি আমরা কখনো সহ্য করতে পারিনা। কেননা এর আগে প্রিয় মানুষ চলে গেলে কেমন লাগে সে অনুভূতি আমাদের কখনো ছিল না। এরপর যখন আমরা এই পৃথিবীতে অল্প অল্প করে কিছু বুঝতে শিখি তখন থেকে আমাদের অনুভূতি অনেকটা প্রখর হয়ে যায়। আসলে আমাদের জীবনে হয়তোবা প্রথম চলে যাওয়া প্রিয় মানুষগুলো হলো আমাদের ঠাকুর দাদা এবং ঠাকুরমা। কারণ এরা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। ছোটবেলায় আমরা যতই দুষ্টুমি করতাম না কেন সব সময় এই দুটি মানুষ আমাদের এসে রক্ষা করতো মা-বাবার হাত থেকে। আসলে এসব মানুষদের কাছে আমাদের চাহিদার কোন শেষ ছিল না।
এরপর যখন তারা আমাদের জীবন থেকে চলে যায় তখন সেই অবস্থায় আমাদের মনকে বোঝানোটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এরপর যখন আস্তে আস্তে অন্য কোন প্রিয় মানুষ চলে যায় তখন আমাদের নিজেরদেরকে অনেককে সামনে নিতে শিখে যাই। কেননা আমাদের সারা জীবনে আরও অনেক বিদায় দেখতে হবে। আসলে মানুষ যদি মানুষের মনকে কঠোর করতে না পারতো তাহলে এত বিদায় সে কখনো মেনে নিতে পারত না। কারণ এই পৃথিবীতে জন্ম নিলে একদিন না একদিন মারা যেতে হবে। আর এই সত্যকে কেউ কখনো উপেক্ষা করতে পারে না। যদিও আমরা সব সময় চেষ্টা করি কি করে আমাদের প্রিয় মানুষগুলোকে তাদের বেঁচে থাকা অবস্থায় একটু ভালো রাখা যায়। আসলে তাদের ভালো রাখার জন্য আমরা সব সময় দিনরাত কঠোর পরিশ্রম করি। আসলে আমরা জানি যে এই প্রিয় মানুষগুলোর ভূমিকা আমাদের জীবনে কতটা বেশি।
আসলে আমরা যতই আমাদের প্রিয় মানুষগুলোকে সুখে রাখি না কেন সেইসব প্রিয় মানুষগুলোকে আমরা কখনো সারা জীবন ধরে রাখতে পারি না। আসলে এই পৃথিবীতে অনেক লোক আছে যারা তাদের প্রিয় মানুষগুলো চলে যাওয়ার পর তাদের অনুপস্থিতি বোঝে এবং তাদের জন্য আফসোস করে। আসলে তারা যখন জীবিত অবস্থায় আমাদের পাশে থাকে তখন আমরা তাদের একটুও মূল্যায়ন করি না। আসলে আমরা যদি প্রিয় মানুষগুলো বেঁচে থাকা অবস্থায় তাদেরকে কষ্ট দিয়ে এবং তাদের সেবা-শুশ্রূষা না করি তাহলে তারা তারা মরে গেলে যে তাদের কথা আমাদের মনে পড়বে এবং সেইসব বিষয় নিয়ে আমরা আফসোস করব তাহলে এতে কোন মূল্য থাকবে না।
আর এজন্য আমরা সব সময় একটা কথা বলি, দাঁত থাকতে অবশ্যই দাঁতের মর্ম বুঝতে হবে। কারন আমরা যদি দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝি তাহলে দাঁত হারিয়ে যাওয়ার পর দাঁতের মর্ম বুঝে আমাদের কোন লাভ হবে না। আর এজন্য আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের কাছে থাকবে আমরা তাকে অবশ্যই ভালোবাসবো। আসলে হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে যাদের এই পৃথিবী থেকে প্রিয় মানুষগুলো চলে গেছে। আর সেই মানুষগুলো প্রিয় মানুষ হারাতে হারাতে এই শেষ জীবনে এসে তার মনটা পাথর হয়ে গেছে। সে আর কখনো প্রিয়জনের শোকে আর কষ্ট পায় না। আসলে সে অনেকটা বাস্তব জীবনের সাথে এক হয়ে গেছে। যদিও আমরা সবসময় চেষ্টা করব এই প্রিয় মানুষগুলোকে ভালো রাখা তাদের জীবিত অবস্থায়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।