প্রাচীন নিয়ম কানুন না মেনে চলার ফল
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রাচীন নিয়ম কানুন না মেনে চলার ফল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে সৃষ্টির প্রথম থেকে মানুষ দলবদ্ধভাবে এক জায়গায় বসবাস করতে শুরু করেছে। এছাড়াও মানুষ যখন বুঝতে পেরেছে যে দলবদ্ধভাবে বসবাস করার সুবিধা তখন থেকে মানুষ সমাজ সৃষ্টি করেছে। এছাড়াও কোন বিপদ আপদ আসলে মানুষ একে অন্যকে সাহায্য করেছে সব সময়। আসলে এইসব কারণে জন্য মানুষ সেই পূর্ব থেকে দলবদ্ধ হয়ে বসবাস করছে এবং এখন পর্যন্ত দলবদ্ধ হয়ে বসবাস করছে। কিন্তু পূর্বের তুলনায় বর্তমানে সমাজব্যবস্থা এবং সমাজ কাঠামো দিন দিন ভেঙ্গে পড়ছে। কারণ মানুষ এখন আর সমাজের তেমন কোন নিয়মকানুন মেনে চলে না।
আসলে পূর্বের সময় মানুষ তৈরি করেছে সমাজের বিভিন্ন নিয়ম কানুন। আসলে যেসব নিয়মকানুন মানুষ মেনে চলার ফলে সমাজব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হতো। এছাড়াও সমাজের কোন ধরনের অরাজকতার সৃষ্টি হতো না। সবাই মিলে সমাজের নিয়ম-কানুন মেনে চলতো এবং সুন্দর এক সমাজ গড়ে তুলতো। এছাড়াও মানুষ যখন দেখত যে অন্য কোন মানুষ বিপদে পড়েছে তখন তারা সবাই মিলে তাকে সেই বিপদ থেকে রক্ষা করত।
কিন্তু বর্তমান সময়ে মানুষ যদি বিপদে পড়ে তাহলে অন্যান্য মানুষ চেষ্টা করে যে তাকে কি করে আরও বেশি বিপদে ফেলা যায়। এছাড়াও তারা সমাজের সেই প্রচলিত নিয়ম-কানুন গুলো কখনো মেনে চলেনা। আর এই তাদের নিয়মকানুন মেনে না চলার ফলে সমাজে বিভিন্ন ধরনের অর্ধকতার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপকর্ম চলছে সমাজের মধ্যে। আসলে সমাজের এই প্রচলিত নিয়মকানুনকে তারা নাকি ঘৃণা করে এবং তারা বলে এসব পুরোনো প্রথা নাকি বর্তমান সময়ে চলে না।
আসলে নিয়ম কানুন যতই পুরনো হোক না কেন এইসব নিয়মকানুন কিন্তু বিভিন্ন মত এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সৃষ্টি হয়েছে। কারণ হঠাৎ করে কোন একটা নিয়ম কানুন এই সমাজে আনা হয়নি। এছাড়াও এইসব নিয়মকানুন মেনে চলার ফলে সমাজের যেসব উন্নতি সাধন হতো তার ফল তারা সবাই বুঝতে পেরেছে। কিন্তু বর্তমান সময়ে সবাই একাকী চলাফেরার কারণে তারা সমাজের কোন মানুষকে আর তেমন একটা সম্মান করে না এবং কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনি ঠিকই বলেছেন আগেকার সমাজ ব্যবস্থার যে কোন নিয়মকানুন এমনিতেই নিয়ে আসা হয়নি সেগুলো বিভিন্ন পরীক্ষা করার পরই সমাজে স্থান দেওয়া হয়েছে। সেগুলোর ফল আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। আগেকার সমাজ ব্যবস্থাটাই এবং নিয়মকানুন গুলি অনেক বেশি ভালো ছিল সবাই একত্রে মিলেমিশে থাকতে পারতো। কিন্তু বর্তমান সময়ে মানুষ আলাদা আলাদা একাকী বসবাস করতে আগ্রহী বেশি। যার ফলে মনুষ্যত্বের বন্ধন থেকে মানুষ ছিন্ন হয়ে যাচ্ছে। যথার্থই ওই বিষয়টি ভুল আগেকার কথাগুলোকে যারা হেয় করে। আমি মনে করি প্রাচীন নিয়ম কানুন গুলো যদি এখনো সঠিকভাবে পালন করা হয় তাহলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
বাস্তবতা হলো আমরা অতীতকে ছুড়ে ফেলে দিতে চেয়েছি, অতীত বলে সকল নিয়মনীতিকে অবজ্ঞা করার চেষ্টা করেছি। যার ফলাফল আমরা এখন নিদারুণভাবে উপভোগ করছি। বাস্তবতা আমাদের প্রতিনিয়ত শিক্ষা দেয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না।