হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মানুষের ইচ্ছার কোন শেষ নেই। বিভিন্ন ধরনের মানুষের জীবনের ইচ্ছা কিন্তু বিভিন্ন সময়ে তাদের পরিবর্তন হতে পারে। কিন্তু যে মানুষগুলো একটু প্রকৃতির মাঝে ঘুরতে পছন্দ করে এবং নিজেকে যখন প্রকৃতির মাঝে নিয়ে যায় তখন সে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলে। আসলে আমাদের সবার ইচ্ছা করে যে আমরাও যেন এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে আপনি যখন কোন শহর অঞ্চলে ঘুরে বেড়ান অথবা কোন কাজের জন্য প্রতিনিয়ত শহরে পাড়ি জমান তখন কিন্তু আপনার মন মানসিকতা তেমন একটা বেশি ভালো থাকে না। অর্থাৎ আপনার মনের মধ্যে শুধুমাত্র কর্ম ছাড়া এবং ব্যস্ততা ছাড়া আর কোন কিছুই কখনো আপনি লক্ষ্য করবেন না।
আর আপনি ঠিক যখন কোন একটা প্রকৃতির মাঝে চলে যাবেন তখন আপনাকে কেমন যেন পাগল পাগল এবং আনমনা মনে হবে। অর্থাৎ আপনি আপনাকে এই প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবেন এই প্রকৃতির সৌন্দর্য দেখে। তখন আপনার মনটা আর কখনো ব্যস্ত হবে না অথবা কোন অস্বস্তিকর কোন জিনিস অনুভব আপনি কখনোই করবেন না। আসলে প্রকৃতির মাঝে আসলে সত্যিই সবার মনটা ভালো হয়ে যায় এবং সবার মনের দুঃখ কষ্ট সবকিছু নিমেষেই দূরে চলে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এভাবে নিজেদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো।
এজন্য অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাওয়া যায় তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে আসা উচিত। আসলে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন দেখবেন যে আপনার মস্তিষ্ক তখন কিছুটা হলেও বিশ্রাম নিয়ে নেবে। আর এজন্য আপনার উচিত যেখানেই যাবেন সেখানেই আপনি যখন প্রকৃতি খুঁজে পাবেন তখন আপনার মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ ফুটে উঠবে। আসলে মানুষ এই প্রকৃতিকে এখন বর্তমানে যেভাবে ধ্বংস করছে এতে করে কিন্তু কয়েক বছরের মধ্যে আমাদের চারিপাশের এই সুন্দর প্রকৃতি নষ্ট হয়ে যাবে। আসলে এই প্রকৃতি ধ্বংস করার অন্যতম একটা প্রধান কারণ হলো অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। আর এই অতিরিক্ত জনসংখ্যার জন্য কিন্তু প্রকৃতির প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে।
এজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ রেখে প্রকৃতি যাতে ধ্বংস না হয় এজন্য সব সময় খেয়াল রাখা উচিত। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যে সুন্দর প্রকৃতির অনুভব পেয়েছি সেই সুন্দর প্রকৃতির অনুভব যদি আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে যেতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম এসব থেকে সবসময় বঞ্চিত হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিদিন মাঝে আমরা এতটা সময় পার করেছি সেই প্রকৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার এবং আমরা এভাবে যদি প্রাকৃতিক সম্পদকে বাড়িয়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের চারিদিক এই প্রকৃতির মায়ায় আবার পুনরায় ভরে উঠবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Please follow me please
"This is a beautifully written reflection on the healing power of nature. The way you describe the serenity and peace one feels when immersed in the forest is truly inspiring. Your insights on mental well-being and environmental conservation are highly relevant today, and this article encourages readers to appreciate and protect our natural surroundings. A must-read for anyone who needs a gentle reminder to pause, breathe, and reconnect with nature."