সঠিক শিক্ষার অভাব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক শিক্ষার অভাব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


hindi-1973909_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক শিক্ষা অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এখন মানুষের শিক্ষার প্রতি তেমন একটা কোন আগ্রহ নেই। অর্থাৎ মানুষ মনে করে যে এখন জীবনের অর্থ উপার্জন করতে গেলে শিক্ষার কোন প্রয়োজন নাই এবং তারা অন্য উপায় অবলম্বন করে জীবনে বড় হওয়ার চেষ্টা করে। হয়তোবা আপনি শিক্ষা গ্রহণ না করেও জীবনে বড় হতে পারবেন কিন্তু আপনি জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারবেন না। শিক্ষা শুধুমাত্র একটা মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে নয় বরং জীবনে মানুষের মত মানুষ তৈরি করতে সাহায্য করে।


আসলে আপনি একটা জিনিস সহজে বুঝতে পারবেন যে এই সমাজে যারা শিক্ষিত লোক তাদের সাথে তখন কোন অশিক্ষিত লোকের পার্থক্য বের করবেন তখন কিন্তু আপনি খুব সহজে তাদের মধ্যে পার্থক্য বের করতে পারবেন। অর্থাৎ তাদের আচার-আচরণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে কে শিক্ষিত ব্যক্তি এবং কে অশিক্ষিত ব্যক্তি। একজন শিক্ষিত মানুষের সময় নম্র এবং ভদ্রভাবে মানুষের সাথে মেলামেশা করে এবং তারা কখনো মানুষের ক্ষতি করতে চায় না। এছাড়াও তারা সবসময় প্রত্যেকটি কথা অনেক ভাবনা চিন্তা করে বলে এবং তাদের কথার অনেক বেশি মূল্য থাকে। তাহলে যারা অশিক্ষিত লোক তারা কিন্তু কখন ভেবেচিন্তে কোন ধরনের কথা বলার চেষ্টা করে না এবং বিভিন্ন রকমের ভুল কথা বলে থাকে।


এই পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের সময় শিক্ষার পিছনে ছুটে বেড়ায় এবং আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত সেই দেশের মানুষ কিন্তু তত বেশি উন্নত জীবন যাপন করছে। আসলে তারা কখনো চেষ্টা করে তারা আরও কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। যদি তাদের দেখে এখনো নিজেদের মধ্যে সঠিক শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আমরা অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে থাকবো। আসলে সঠিক শিক্ষার অভাবে কিন্তু আমরা এখনো অনেক বেশি পিছিয়ে আছি এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার এখন আমরা দেখতে পাই সব জায়গায়।


এজন্য প্রত্যেকটি জায়গায় অবশ্যই সঠিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং মানুষকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং নিজেদেরকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করতে হবে এবং যারা অশিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে এই শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাতে হবে। এভাবে আমরা যদি সঠিক শিক্ষা সবার মাঝে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সবাই অনেক বেশি আধুনিক চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38