দায়িত্বের বোঝা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দায়িত্বের বোঝা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


world-2324014_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা দায়িত্ব থাকে। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে আপনি কখনো এই জিনিসটা মনে করবেন না যে আপনার একার উপর সব থেকে বেশি দায়িত্ব রয়েছে এবং অন্যান্য মানুষদের উপর অনেক কম দায়িত্ব রয়েছে। আসলে এই দায়িত্বের বোঝা কিন্তু প্রত্যেকটা মানুষের উপর থাকে কিন্তু কারো কারো উপর একটু বেশি থাকে এবং কারো উপর একটু কম থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই দায়িত্বের বোঝা সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারব এবং আমাদের পরিবারের মানুষগুলোকে একটু সুখে শান্তিতে রাখতে পারব। সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর দায়িত্ব একটু বেশি থাকে।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের দায়িত্ব পুরোটা পালন করতো আমাদের মা বাবা। অর্থাৎ আমাদের যেসব জিনিসের প্রয়োজন ছিল সেই জিনিসগুলো কিন্তু আমাদের মা-বাবা আমাদের এনে দিতেন। আসলে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু কিন্তু এই মা-বাবা দায়িত্ব নিয়ে ছিলেন। কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন আমরা যদি আমাদের মা বাবার দায়িত্ব নিতে না পারি তাহলে কখনো আমরা একজন ভালো মানুষ হতে পারব না। আসলে প্রত্যেকটা পরিবারের সন্তানদের উচিত তারা যেদিন বড় হবে সেদিন কিন্তু অবশ্যই তারা তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। আর দায়িত্ব থেকে যারা এড়িয়ে চলে তারা কখনো ভালো মানুষ না।


কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় তাদের দায়িত্বের বোঝা বইতে বইতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। কেননা সে একমাত্র সেই পরিবারের প্রধান উপার্জনের লোক। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যখন আপনার পরিবারের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবেন তখন আপনি কিন্তু মনের দিক থেকে অনেক বেশি আনন্দ পেয়ে যাবেন। আর আপনি যখন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না তখন দেখবেন যে আপনার মনের মধ্যে একটা অশান্তি সব সময় লেগেই আছে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি যদি আপনার দায়িত্ব সম্পূর্ণ পালন করতে নাও পারেন তবুও তাতে কোন কিছু যায় আসে না। যতটুকু দায়িত্ব আপনি পালন করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করবেন।


এজন্য যারা দায়িত্বের বোঝা থেকে দূরে সরে যেতে চায় তারা অনেকটা অলস প্রকৃতির লোক। আর এই অলস প্রকৃতির লোকেদের কেউ কখনো পছন্দ করেনা এবং সবাই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দায়িত্বে থেকে দূরে পালিয়ে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের দায়িত্ব কেউ কখনো এসে পূরণ করে দিয়ে যাবে না। অর্থাৎ নিজের দায়িত্বগুলো নিজেকেই পূরণ করতে হবে এবং অন্যের ভরসার কখনো থাকা যাবে না। আর আমরা এভাবে অবশ্যই আমাদের এই দায়িত্বের বোঝা বইতে বইতে একটা সময় এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যখন আমাদের দায়িত্ব আমাদের সন্তানরা বহন করবে এবং আমাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39