প্রিয় মানুষগুলো ছেড়ে দূরে থাকা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রিয় মানুষগুলো ছেড়ে দূরে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


friends-4187953_1280.webp



লিংক


আসলে আমাদের জীবনে আমরা বহু প্রিয় মানুষকে বিদায় নিতে দেখেছি। তবুও কেন যেন আমাদের সেই প্রিয় মানুষগুলোর জন্য মনটা সব সময় আনচান করে। আসলে আমরা যে সমাজে বসবাস করি সে সমাজে প্রত্যেকটি মানুষ আমাদের একজন প্রিয় মানুষ। অর্থাৎ এখানে শুধুমাত্র আমি পরিবারের মানুষগুলোর কথা বলিনি বরং আমার জীবনে পরিচিত সকল ধরনের প্রিয় মানুষগুলোর কথা বলেছে যারা সব সময় আমাদের পাশে ছিল এবং সুখ-দুঃখের সময় তারা আমাদের সাহায্য করে একটা ভালো জায়গা পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। আসলে এই পৃথিবীতে মানুষ রোজগার করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তাদের পরিবারকে একটু ভালোভাবে দেখাশোনা করে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কাজ করার উদ্দেশ্যে বা কোন কারণে প্রিয় মানুষগুলো ছেড়ে দূরে সরে যায় তখন আমাদের প্রিয় মানুষগুলোর জন্য সব সময় মনটা আনচান করে। অর্থাৎ এই প্রিয় মানুষগুলো ছেড়ে আমরা বেশি দূরে কখনো যেতে পারি না এবং তাদের কথা যখন আমাদের মনে পড়ে তখন আমাদের সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। আসলে তাদের সাথে আমাদের যে ভালো স্মৃতি রয়েছে তা সব সময় ভেসে ওঠারই কথা। তবুও আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাই যাতে করে আমরা জীবনে একটু ভালোভাবে দাঁড়াতে পেরে আমাদের সেই প্রিয় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এবং তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারি।


একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সুখ-দুঃখ ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু তারা জীবনে কখনো আমাদের সঙ্গ ছাড়বে না এবং সারা জীবন আমাদের পাশে থাকবে। আসলে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য যারা দিনরাত কঠোর পরিশ্রম করে তারাই হলো সেই ব্যক্তিদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি। আসলে এই পৃথিবীতে এখন এই ধরনের মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। কেননা যারা নিজেরা স্বার্থপর ভাবে কখনো তাদের প্রিয় মানুষগুলোর কথা চিন্তা করে না এবং সব সময় অন্য মানুষদের ক্ষতি করার জন্য তারা চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীটা ভালো মানুষদের জন্য।


আর যারা প্রিয় মানুষদের সাথে খারাপ ব্যবহার করে তারা কখনো সেই প্রিয় মানুষ ছেড়ে দূরে গেলেও তাদের কথা কখনো মনে রাখে না এবং সব সময় স্বার্থপরের মত নিজের ভালো-মন্দ নিয়ে তারা চিন্তা-ভাবনা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র নিজের ভালো-মন্দ নিয়ে চিন্তাভাবনা করি এবং এইভাবে আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো সঠিকভাবে বেঁচে থাকতে পারবো না এবং আমরা আমাদের জীবন থেকে সে মূল্যবান ব্যক্তি গুলোকে সরিয়ে ফেলবো যাতে ভূমিকা আমাদের জীবনে সবথেকে বেশি ছিল। এজন্য প্রিয় মানুষদের ছেড়ে দূরে গেলেও তাদের স্মৃতি আমাদের জীবনে থেকে যায় এবং পুনরায় তাদের কাছে এসে আমরা সুখী জীবন উপভোগ করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38