মানুষের উপকার করে যেতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের উপকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সব সময় মনে রাখব যে এই পৃথিবীতে যদি আমরা মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করতে না পারি তাহলে আমরা কোন মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে পারবো না। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এখন মানুষের উপকার অন্য কোন মানুষ করতে চায় না এবং তারা সবসময় দূরে সরে থাকতে চায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে বসবাস করতে চাই তাহলে কিন্তু আমরা কখনো ভালোভাবে এই সমাজে বসবাস করতে পারবো না এবং বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা আমাদের নিজেদের করতে হবে। কেননা কোন মানুষ অন্য মানুষের সাহায্যে এগিয়ে আসবে না।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে তারা কখনো নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করতে পারে না। অর্থাৎ তারা যেহেতু মানুষের ক্ষতি করে অনেক বেশি আনন্দ পায় তাই তারা সবসময় চেষ্টা করে যাতে করে মানুষের ক্ষতি আরও বেশি করা যায়। আসলে এই মানুষগুলোর থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে কেননা তারা কখনো মানুষের ভালো করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করে যেতে পারি তাহলে প্রত্যেকটা মানুষের আমাদেরকে সবসময় মন থেকে অনেক বেশি ভালবাসবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের উপকার করতে ব্যস্ত থাকে এবং তারা কখনো নিজেদের কথা চিন্তাভাবনা করে না। আসলে এই মানুষগুলোর মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই। আসলে এই মানুষগুলো সব সময় চেষ্টা করে যাতে করে মানুষের কোন ধরনের সমস্যা না হয় এজন্য তারা এমন এমন কাজ করে যার ফলে মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি হয় না। আসলে বর্তমান সমাজে আমরা একটা জিনিস সবসময় দেখতে পাই যে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করে কি করে উপরের দিকে ওঠা যায় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ভাবে মানুষের ক্ষতির প্রতিযোগিতা করতে থাকে তাহলে কিন্তু দেখবেন যে একদিন আপনার জীবনেও কেউ ক্ষতি করে চলে যাবে এবং আপনার এই ক্ষতি দেখে অন্য মানুষ সবসময় চুপচাপ বসে থাকবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব একজন মানুষ হিসেবে অন্য মানুষের উপকার করার জন্য এবং সব সময় তাদের উপকার করার মাধ্যমে আমরা নিজেরাও খুশি হব। কেননা মানুষের উপকার করলে সেই মানুষটা যেমন আমাদেরকে ভালবাসবে ঠিক সমাজের প্রত্যেকটা মানুষ আমাদেরকে আলাদাভাবে চিনে আমাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে এবং আমাদের বিপদে তারা সর্বপ্রথম এগিয়ে আসবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।