ভুল থেকে নতুন কিছু।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভুল থেকে নতুন কিছু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সব সময় মনে করে সামনের দিকে এগিয়ে চলবো যে এই পৃথিবীতে যদি কোন ধরনের কোন ভুল হয় তাহলে বুঝবেন যে আমরা অবশ্যই চেষ্টা করছি এবং আমাদের চেষ্টার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই পৃথিবীতে যারা অলস মানুষ তারা কিন্তু কখনো কোন কাজে কোন ভুল করে না কেননা কোন কাজ তারা কখনো করতে চায় না। আসলে ভুল থেকে যদি আমরা বারবার টেস্টের মাধ্যমে নতুন কিছু তৈরি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদেরকে অনেক বেশি সম্মান করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভুল থেকে সবসময় নতুন নতুন ধরনের জিনিস তৈরি হয়।
আসলে যারা পরিশ্রমের মানুষ তারা সবসময় চেষ্টা করে সব সময় নতুন ধরনের জিনিস তৈরি করার জন্য। আসলে তারা অন্যান্য মানুষদের থেকে একটু আলাদা ধরনের হয়ে থাকে এবং তারা যায় যে তারা এই পৃথিবীতে এমন কিছু করে যাবে যাতে করে অন্যান্য মানুষগুলো তাদেরকে সবসময় মনে রাখবে তাদের সেই কাজের দ্বারা। আর এই জন্য তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে থাকে এবং এই পটার পরিশ্রমের মাধ্যমে তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আসলে এইভাবে যদি আমরা আমাদের ছোট ছোট ভুলগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করি এবং সে ভুল পুনরায় সংশোধন না করি তাহলে কিন্তু আমরা কখনো নতুন জিনিস তৈরি করতে পারব না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন ধরনের ভুল করি তাহলে সেই ভুলটা যাতে আর দ্বিতীয়বার না হয় এজন্য আমরা চেষ্টা করব এবং আমাদের সেই ভুলগুলোকে পুনরায় সংশোধন করে আবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। আসলে ভুল হবে বলে যে আমরা সামনের দিকে কখনো এগিয়ে যাব না এমন কোন কথা নেই। আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের এই ছোট ছোট ভুলগুলো যাতে দ্বিতীয়বার না হয় এজন্য আমরা খুব সতর্ক সহকারে আস্তে আস্তে এগিয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নতুন কিছু করতে চাই তাহলে অবশ্যই সেই জিনিসটা চেষ্টা করতে করতে আমাদের বিভিন্ন ধরনের ভুল হতে পারে।
আসলে নতুন জিনিস তৈরি করতে গেলে তাদের বিভিন্ন ভুল ভ্রান্তির সম্মুখীন হতে হয় এবং পুনরায় সেগুলো সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে যেতে হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে নতুন নতুন জিনিস তৈরি করতে পারি এবং মানুষের সামনে নিয়ে আসতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদের সেই জিনিসটা গ্রহণ করে অনেক বেশি আনন্দ পাবে এবং এর ফলে মানুষের জীবনটা অনেক বেশি সহজ হতে পারবে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করছি যা আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে তুলেছে। ঠিক তেমনি আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের ভুল থেকে নতুন কোন কিছু তৈরি হয় এজন্য সব সময় চেষ্টা করা।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।