শুধু সময়ের অপেক্ষা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শুধু সময়ের অপেক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।




লিংক


আসলে পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন সব সময় সময়ের অপেক্ষায় থাকতে হবে। যে মানুষটি আজ আপনাকে অপমান করছে সেই মানুষটিকে আপনি কখনো কোন কিছু না বলে যদি চুপচাপ থাকেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে একদিন দেখবেন যে সেই মানুষটি আপনাকে দেখে অনেকটা চুপ হয়ে গেছেন। সবথেকে বড় প্রতিশোধ হল নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যারা আমাদেরকে ছোট করেছে তাদেরকে দেখিয়ে দেওয়া যে আমরাও জীবনে অনেক কিছু করতে পারি এবং তারা যে কথাগুলো আমাদের বলেছিল সেই কথাগুলো সম্পূর্ণ ভুল কথা এবং এই কথার জন্য তাদের নিজেদের মধ্যে অনুশোচনা জাগানো।


আসলে অনেকেই আছে যারা সব সময় অন্যান্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে ছোট দেখানোর জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে অন্যের সামনে বড় দেখাতে চাই তাহলে সর্বপ্রথম তাদের কথায় উত্তর না দিয়ে নিজেদের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যাতে করে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। এই পৃথিবীতে যে যেই ধরনের কর্ম করবে তাকে সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। অর্থাৎ কর্মফলের মাধ্যমে সে তার শাস্তি পাবে অবশ্যই।


শুধুমাত্র আপনাকে চুপচাপ থাকতে হবে এবং আপনার নিজের দায়িত্ব এবং কর্তব্য গুলো সব সময় পালন করার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য গুলো সঠিকভাবে পালন করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমরা আমাদের জীবনটাকে সবসময় পিছনের দিকে পিছিয়ে রাখব। আসলে আমাদের দায়িত্ব কর্তব্য গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দিক যেগুলো আমাদের সবসময় পালন করতে হবে। অর্থাৎ নিজেদের জীবনের জন্য আমরা শুধুমাত্র স্বার্থপর এর মতো চেষ্টা করব না বরং অন্যান্য মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসব।


একটা জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে যদি আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই তাহলে কখনো নিজের ভিতর প্রতিশোধ পরায়ণ মন মানসিকতার সৃষ্টি করব না বরং সবকিছু সময়ের অপেক্ষায় ছেড়ে দেবো। কেননা যে মানুষটি আপনার আজ ক্ষতি করছে সময় কিন্তু একটা সময় তার ক্ষতি করবে এবং সেই সময়ে তাকে কিন্তু কেউ কখনো সাহায্য করতে এগিয়ে আসবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন সব সময় নিজেদের জীবনটাকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করব এবং কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবো না। কেননা কেউ যদি খারাপ কাজ করে সময় তাকে প্রকৃত শিক্ষা দিয়ে দেবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62917.64
ETH 1705.07
USDT 1.00
SBD 0.40