বর্তমান যুগের মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বর্তমান যুগের মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-3709140_1280.jpg



লিংক


এই বর্তমান যুগের মানুষ এখন এতটা কঠিন হয়ে গেছে যে তারা কখনো অন্যের কষ্ট দেখে আর কখনো কষ্ট পায় না। আসলে এখন মানুষের সাথে মানুষের কোন ভালো সম্পর্ক থাকে না এবং সবাই সবার নিজের মতো করে বসবাস করার চেষ্টা করেন। অর্থাৎ এখন ছোট ছোট গ্রাম গুলো ভেঙ্গে গিয়ে আর সে আগের মত সুন্দর গ্রাম নেই। মানুষ এখন শহরমুখী হয়ে গেছে এবং সবাই সবার নিজের মতো করে একাকী বসবাস করার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বর্তমান যুগে আমরা কিন্তু এখন আর শান্তি খুঁজে পাই না। অর্থাৎ সবাই সবার নিজের মতো করে ব্যস্ত থাকে এবং কেউ কারো সাথে মেলামেশা করার কোন সুযোগ পায় না।


আসলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে দেখবেন যে একটা সময় আমরা রোবটের মত হয়ে গেছি এবং কাজ এবং নিজেদের জীবন ব্যতীত আমরা আর অন্য কিছু কখনো বুঝতে চেষ্টা করব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বর্তমান যুগে মানুষের সাথে ভালো আচরন না করে শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণের জন্য ব্যস্ত থাকে তাহলে কখনো আমরা এই পৃথিবীতে ভালো মানুষ হতে পারব না এবং সব সময় অন্যান্য মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যারা সব সময় ভালো মানুষ হয়ে থাকে তারা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষের উপকার করা যায় এবং সাথে অন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা সবসময় চেষ্টা করে।


এই ভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু একটা সুন্দর সমস্ত কিছু করতে পারবো না এবং সবাই বিভিন্ন ধরনের সমস্যায় প্রতিনিয়ত পড়তে থাকবে। কেননা সমাজ তৈরি হয়েছিল একে অপরের সাহায্য করার জন্য। অর্থাৎ আদিম কালে মানুষ যখন বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হত তখন কিন্তু তারা সবসময় একসাথে বসবাস করার চেষ্টা করতে এবং সবাই মিলে সেই বিপদের বিরুদ্ধে মোকাবেলা করা চেষ্টা করতো। কিন্তু এখন আর মানুষের মধ্যে ভালোবাসা না থাকায় সব সময় তারা একে অন্যের থেকে দূরে থাকে এবং কোন ধরনের বিপদে পড়লে কেউ তাদের সেই বিপদ থেকে আর উদ্ধার করতে আসে না বরং সবাই তাদের সেই বিপদে পড়ার দৃশ্য দেখে মজা করে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং সেই আগের মতো করে অন্যের সাথে মেলামেশা করতে হবে এবং একে অন্যের বিপদে সবসময় এগিয়ে আসতে হবে। আসলে আমরা যদি একে অন্যের বিপদে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারব এবং এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি এবং সবাই মিলে সুখে শান্তিতে সেই সমাজে বসবাস করতে পারি সেই আগের মত করে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65309.22
ETH 1721.00
USDT 1.00
SBD 0.41