বাঙালিরা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাঙালি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে দিন দিন আমরা বাঙালিরা আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি। কারণ আমরা কিন্তু অনেক কিছুই এখন ত্যাগ করেছি। আসলে বাংলার সংস্কৃতি এবং বাংলার প্রতিটা কালচার আমাদের মনে প্রাণে সবসময় মিশে থাকে। কিন্তু আমরাও ঠিক আছি। এর পরের প্রজন্ম কিন্তু এইসব বাংলা আচার-আচরণ এবং কালচার কখনোই গ্রহণ করতে ইচ্ছুক হচ্ছেনা। আসলে বাংলার এই সুন্দর সভ্যতার মতো এত সুন্দর সভ্য জাতি আর কোথাও নেই। আসলে পৃথিবীর কাছে যত জাতি রয়েছে সব থেকে বেশি আমার ভালো লাগে এই বাঙালি জাতিকে।
কারণ একদিকে বাংলা আমাদের মাতৃভাষা। আসলে যে ভাষার জন্য বহু মানুষ তাদের প্রাণ দিয়েছেন। পৃথিবীতে এমন একটি ভাষা নেই যে ভাষার জন্য কেউ কখনো প্রাণ দেয়নি। শুধুমাত্র বাংলার জন্য বাংলার দামাল ছেলেরা নিজেদের প্রাণ দিয়েছে। আসলে বাংলার প্রাচীন সভ্যতা যে কতটা সভ্য তা একজন বাঙালি শুধুমাত্র বুঝতে পারে। কারণ এত সুন্দর সভ্য জাতির সংস্কৃতি কখনোই খারাপ হতে পারে না। এছাড়াও আমরা কিন্তু কখনো অন্য লোকদের দোষারোপ করছি না। আর বাঙ্গালীদের মধ্যে যেসব আচার এবং আচরণ রয়েছে এর থেকে অনেক কিছু শেখার রয়েছে।
আসলে আমি একজন বাঙালি হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। কারণ এত সুন্দর সংস্কৃতি পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আসলে বর্তমানে আমরা সব সময় দেখি যে আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ খুলে গেছে। এখন বর্তমানের ছাত্র-ছাত্রীরা বাংলাকে মোটেও প্রাধান্য দেয় না। কারণ বাংলা নাকি প্রাচীন কালচার নিয়ে গঠিত। আর তারা এখন আধুনিক সময়ের আধুনিক বাচ্চা-কাচ্চারা। এজন্য তারা কখনো বাঙালির এইসব আবেগপ্রবণ সংস্কৃতিকে গ্রহণ করতে পারবে না। আসলে এর ফলে বর্তমান সময়ে সব থেকে বেশি উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে।
কারণ একমাত্র বাংলা ভাষায় অনেক কবি রয়েছে যারা তাদের বাংলা কবিতা এবং বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আজ পৃথিবী বিখ্যাত। এছাড়া অনেক বাঙালি বিজ্ঞানীরাও রয়েছে যারা জীবনে বড় হয়েও নিজের ভাষা এবং নিজের সংস্কৃতিকে কখনো ভুলে যাইনি। আসলে একমাত্র অশিক্ষিতরাই বাংলা কালচারকে ঘৃণা করে। কারণ একজন শিক্ষিত লোক জানে যে বাংলার মুহূর্ত এবং বাংলার সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমার মনে হয় যে যারা বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলার সংস্কৃতিকে গ্রহণ করে না তাদেরকে অনেকটা কুলাঙ্গার মনে হয়।
আসলে একজন বাঙালি হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য বাংলার এইসব সংস্কৃতিকে ধরে রাখার। আসলে আমরা যদি ধরে না রাখি তাহলে একসময় এই বাংলার সংস্কৃতি গুলো বিলুপ্ত হয়ে যাবে। এছাড়াও বাংলার সংস্কৃতি আমাদের পূর্বের সাথে অনেকটা যোগাযোগ সৃষ্টি করতে সাহায্য করে। আর এজন্য আমরা বাংলার সংস্কৃতিকে ভালোবাসবো এবং বাঙালি হিসেবে নিজেদেরকে ধন্য মনে করব। এখন সমাজে অনেক লোক আছে যারা বাংলায় কত সন চলছে তারা বলতে পারেনা। কিন্তু তারা ইংরেজিতে কত সাল চলছে তা কিন্তু বলতে পারে। আসলে এটা আমাদের গর্বের বিষয় না, এটা আমাদের লজ্জার বিষয়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার জন্যই মানুষ জীবন দিয়েছে। বাংলা ভাষা আমাদের একটি অর্জিত ভাষা। তবে ইংলিশ মিডিয়াম স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীরা বাংলা ভাষার প্রতি উদাসীন। ওই ছাত্রছাত্রীরা বাংলা ভাষা কথা বলতে কষ্ট হয়। বর্তমান প্রজন্ম বাংলার ঐতিহ্য সংস্কৃতি সবকিছু ভুলে যাচ্ছে। যা একটি জাতি ধ্বংসের জন্য যথেষ্ট।