"বিপদে ধৈর্য্যধারন করতে পারলে বিপদকে মোকাবিলা করা যায়"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
বিপদে ধৈর্য্যধারন করতে পারলে বিপদকে মোকাবিলা করা যায়ঃ
বন্ধুরা,আজ হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো জেনারেল রাইটিং পোস্ট। প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।জেনারেল রাইটিং বিষয় নিয়ে পোস্ট লেখার মধ্যে দিয়ে অনেক বিষয় তুলে ধরা হয়।আজকের জেনারেল রাইটিং বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকের বিষয় - "বিপদে ধৈর্য্যধারন করতে পারলে বিপদকে মোকাবিলা করা যায়।"আসুন বন্ধুরা,আজকের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরি---
মানুষ সামাজিক জীব।সমাজ,পরিবার নিয়েই মানুষের বসবাস।সমাজ ও পরিবারে চলতে গেলে মানুষের অনেক সময়ই নানান সমস্যার সম্মুখীন হতে হয়।আর এ ধরনের সমস্যা শুধু যে আমার আপনার হয় তেমন নয়।সমস্যার সম্মুখীন একদিন না একদিন সব মানুষকেই পরতে হয়।আর সেই সমস্যার সময় আমাদের সবাইকেই ধৈর্য্যধারন করতে হয়।ধৈর্য্যধারন করলে বিপদকে আমরা মোকাবিলা করতে পারবো।আর তা না করে যদি আমরা ভেঙে পরি,হায় হুতাশ করি তবে আমরা অসুস্থ হয়ে যাব।বিপদের মধ্যে আরও বিপদ হবে নিজে অসুস্থ হয়ে।এতে করে আমরা আমাদের সমস্যার সমাধান তো করতেই পারবো না।বরং আরো বিপদ ডেকে আনবো নিজের জন্য।তাই বিপদে বিচলিত না হয়ে ধৈর্য্যধারন ধরে সমস্যার মোকাবিলা সহজ করতে হবে।
বিপদ মানুষের পরীক্ষা।এ কথাটি ভেবে বিপদের সময় মানুষ কে ধৈর্য্যের সাথে বিপদকে মোকাবিলা করতে হবে।অধৈর্য্য হলে নতুন করে আরো বিপদ ভর করবে আমাদের উপর।তাই বিপদ এলে মাথাকে ঠান্ডা রেখে বিপদ থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে।বিচক্ষন মানুষ যারা তারা বিপদে ভেঙে না পরে মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে বের হওয়ার সমাধান বের করার চেষ্টা করেন।আমাদের প্রত্যেকেরই উচিত বিপদে ভেঙে না পরে ধৈর্য্যধরুন করা।ধৈর্য্যের ফল সব সময়ই সুন্দর হয়।তাই ধৈর্য্যধরুন করে বিপদ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে।
যেকোনো বিপদের সময় আমরা আমাদের খুব কাছের কিছু মানুষের কাছে আমাদের বিপদের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি।আর এই বিপদের থেকে পরিত্রানের পথ খুঁজে বের করার চেষ্টা করতে পারি।অনেকেই আছেন যেকোনো বিপদে অনেক অস্থির ও বিচলিত হয়ে পরেন।তখন তার জন্য সঠিক কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়ে উঠে না।অস্থির অবস্থায় সেই মানুষটি সমস্যার সমাধান বের করতে গিয়ে আরো বেশী সমস্যার সম্মুখীন হতে পারেন।সেক্ষেত্রে ঘনিষ্ঠ কোন আপন জনের শরণাপন্ন হলে বিপদের সঠিক সমাধান বের আনতে সক্ষম হন।এতে নতুন কোন সমস্যায় জড়িয়ে যাওয়ার ভয়টা আর থাকে না।তাই বিপদের সময় যা কিছুই আমরা করি না কেন মাথা ঠান্ডা রেখে করতে হবে।
আজকের জেনারেল রাইটিং বিষয়টি নিয়ে বেশকিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয়।
আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি ঠিকই বলছেন বিপদের সময় ধৈর্য ধারণ করলেই বিপদ চলে যাবে।কারন আমরা অনেকেই আছি বিপদের সময় মাথা গরম করে যে কোন সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি।তবে আমাদের উচিত ওই সময় মাথা ঠান্ডা করে এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া।যাইহোক আপনার পুরো পোষ্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।