" আজ খুব বেশী মনে পরছে তোমায় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আজ খুব বেশী মনে পরছে তোমায়ঃ
গত বছর এই দিনটি ছিল তোমার সাথে কাটানো আমার শেষ দিন।তুমি এতো তাড়াতাড়ি আমাদেরকে রেখে পরপারে চলে যাবে কখনো তা ভাবিনি।একই শহরে বাস করেও যখন তখন ছুটে যেতে আমি পারিনি তোমার কাছে।তবে অসুস্থতার চারটি মাস ছায়ার মতো ই লেগেছিলাম বাবা।তুমি একা করে চলে যাবে বুঝে উঠতে পারিনি।তাই এতো কষ্ট লাগে মনে।তোমার শেষ দিন গুলোতে আমি তোমার পাশে থাকতে পারবো সেটা আল্লাহরই একটি রহমত আমার উপর।এজন্য সব সময় আমি শুকরিয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে।গত বছর এই দিনটিতে ২২ শে অক্টোবর আমার রান্না করা শেষ খাবারটি তুমি আমার হাতেই খেয়েছিলে।একবার ও ভাবিনি এরপরের দিন ২৩ শে অক্টোবর তুমি চির বিদায় নেবে এই দুনিয়া থেকে।আজ খুব বেশী মনে পরছে বাবা তোমাকে।তুমি সেদিন জ্বরে নিঃস্তেজ হয়ে ছিলে।এর মধ্যে ও আমি তোমাকে খাবার খাওয়াচ্ছিলাম।তুমি সুস্থ হবে বলাতে অনিচ্ছা সত্ত্বেও খেয়েছিলে।
আজ একটি বছর হয়ে গেলো বাবা তুমি আমাদের মাঝে নেই।মনের মধ্যে কষ্ট গুলোকে বন্দী করে দুনিয়ার নানা কাজ ই করে যাচ্ছি।তবে মন খারাপের সময়ে মনের মধ্যে বাক্স বন্দী করে রাখা কষ্ট গুলোকে বাক্স থেকে বের করে এনে স্মৃতির জানালা দিয়ে দেখে মনটা উদাস হয়ে উঠলো।চোখ দুটো জলে ছলছল হয়ে গেলো।গত বছরের আজকের এই দিনটি চোখের সামনে ভেসে উঠলো।বেঁচে থাকার ইচ্ছে প্রতিটি মানুষের ই হয়।তুমি আমাদের ছেড়ে এতো আগে ই চলে যাবে তুমিও যেমন ভাবোনি,তেমনি আমরা ও ভাবিনি।তবে আল্লাহর ইচ্ছেতে তুমি চলে গেলে।মনের মধ্যে এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছি।বাবা নেই, পৃথিবীর অর্ধেকটাই যেনো নেই।মনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে।তোমার কথা মনে হলে কোনকিছু ই আর ভালো লাগেনা।পথে বের হলে তোমার মতো কোন বাবাদের দেখলে আমি তাকিয়ে থাকি।তোমার উপস্থিতি অনুভব করি।মনটাতে ভীষণ কষ্ট এসে ভর করে তখন।মনের অনুভূতি কাউকে বুঝাতে পারিনা।
বুকের মধ্যে তীব্র কষ্ট লাগে।বাবা বলে ডাকতে না পারার কষ্ট।শেষের কয়টা দিন তোমার সাথে কাটাতে পারবো তা কখনও ভাবিনি।শেষদিন গুলো তোমার সাথে কাটাতে না পারলে মনের মধ্যে আরো বেশী অপরাধ বোধের জন্ম নিতো।আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,তাই বান্দার মনের চাওয়া গুলোও তিনি বোঝেন।তাই এতো প্যারার মাঝে থেকে ও তোমার সাথে শেষের কয়টা দিন আমার ভাগ্যে রেখেছেন।তাইতো আমার স্মৃতিতে তুমি এতোটা জড়িয়ে আছো।
আজ অনেক বেশী মনে পরছে তোমায়।কষ্ট পাচ্ছি,বুক ফেটে কান্না আসছে।চোখ ভিজে যাচ্ছে।এরপরেও চোখ মুছে দুনিয়ার সব দিকেই খেয়াল রাখছি।মন ই শুধু বুঝতে পারছে, কতোটা পুড়ে পুড়ে যাচ্ছে।গত বছর এই দিনটিতে সন্ধ্যার পর তুমি হাসপাতালে চলে গেলে আই সিউতে।এরপর আর দেখা হয়নি তোমার সাথে।ওটাই শেষ দেখা।মা-বাবা অমূল্য ধন।যে বোঝে সে যত্ন করে।আমার কাছে আমার মা-বাবা জান্নাত।এখন মা বেঁচে আছেন।মাকে নিয়ে ব্যস্ত থাকি।মা-বাবার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে আমি সব সময় প্রস্তুত।
বাবা তুমি ভালো থেকো।তোমার জন্য সব সময়ই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন তোমাকে জান্নাতবাসী করুন,আমিন।মা-বাবার দোয়া যেমন সন্তানদের জন্য তেমনি সন্তানদের দোয়া ও মা-বাবার জন্য আল্লাহ কবুল করে নেন।
আজ আর লিখবো না কিছু।মনের মধ্যে অনেক বেশী ঝর বয়ে যাচ্ছে।সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। ভালো থাকবেন সবাই,সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয়।