"জীবন বহতা নদীর মতো "

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

জীবন বহতা নদীর মতো


9147.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করবো একটি জেনারেল রাইটিং বিষয় নিয়ে পোস্ট।মানব জীবন বহতা নদীর মতো।নদী যেমন বয়ে চলে তার আপন গতিতে।ঠিক তেমনি মানব জীবন বয়ে চলে নিজের আপন গতিতে।নদী যেমন তার চলার পথে কোন বাঁধাকে গুরুত্ব না দিয়ে একই ধারায় বয়ে চলে।আমরা আমাদের জীবনে ও তেমনি শত ঘাত-প্রতিঘাতে থেমে না গিয়ে নদীর মতো এগিয়ে যেতে চাই।

নদীর বুকে পাল তুলে নৌকা চলে।সেই নদীতে জোয়ার-ভাটা হয়,নদীর ভাঙ্গন শুরু হলে নদীর একুল ভেঙ্গে অন্য কুল গড়ে উঠে। এতোকিছুর মাঝে ও নদী তার আপন গতিতে বয়ে চলে।আমরা নদীর পানিকে নানা কারনে নষ্ট করি।কিন্তু নদী তার মতোই বয়ে চলে নিরবধি।আমরা মানব জাতি নদীর কাছ থেকে ও অনেক কিছু শিখে চলতে পারি।নদীর মতো আমাদের জীবনে ও নানা রকমের ঘাত-প্রতিঘাত হয়ে আসতে পারে।আমরা তখন ঙেঙ্গে না পরে নদীর মতো করে এগিয়ে যেতে পারি।জীবন তো একটাই, এই জীবনে অনেক কিছুই ঘটতে পারে আমাদের।কিন্তু তাই বলে থেমে না থেকে নদীর মতো করে আমাদের কে এগিয়ে যেতে হবে।থেমে গেলে চলবে না।তাইতো বিজ্ঞজনেরা বলেন,"মানব জীবন বহতা নদীর মতো"।

মানব জীবন নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে যায়।এক জীবনে অনেক রকমের টানা পোড়েন,নানান সমস্যা জীবনকে ওলোট-পালোট করে দেয় কখনো কখনো।তখন নদীর মতো করে আমাদেরকে শান্ত হয়ে পথ চলতে হবে।নদী কখনও শান্ত কখন ও বা উত্তাল হয়ে বয়ে চলে।আমাদের মানব জীবন ও ঠিক তেমন কখন ও হাসি কখন ও বা কান্না এসে আমাদের মনে ঝড় তোলে।তখন আমরা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই।নতুন নতুন অভিজ্ঞতা আমাদেরকে শেখায়,পথ চলতে সাহস যোগায়।থেমে না গিয়ে সব পরিস্থিতিতে আমাদেরকে নদীর মতো করে এগিয়ে যেতে হবে। কারন জীবন আসলেই বহতা নদীর মতো।কোন কারনে থেমে গেলে পিছিয়ে পরতে হবে।তাই যেকোনো পরিস্থিতিতে অভিজ্ঞতা কে সম্বল করে আমাদের পথকে এগিয়ে নিতে হবে।নদীর মতো করে নিরবধি চলতে হবে।

স্রোতের অনুকূলে সাঁতার কাটা যেমন সহজ ঠিক তেমনি তার প্রতিকূলে সাঁতার কাটা খুব কষ্টের।যারা স্রোতের অনুকূলে থেকে সাঁতার কেটে পাড়ে ফিরে আসে তারাই এক সময় জয়ী হয়ে উঠে।আর যারা প্রতিকূলে থেকে পাড়ে ফিরে আসতে পারে না তারা ই জীবনযুদ্ধে হেরে যায়।জীবন ও ঠিক তেমন ই।অনেক ঘাত-প্রতিঘাত পেয়েও যারা উঠে দাঁড়ায় তারাই কেবল জয়ের মালা গলায় পরতে জানে।আর যারা ভেঙে পরে আর দাঁড়াতে পারে না,তারা জীবনের পরীক্ষায় পাশ করতে পারে না।তাই আমাদের মনে রাখতে হবে এক জীবনে অনেক কিছুই আমাদের সাথে ঘটতে পারে,সবকিছুতে নিজেকে শক্ত পায়ে দাঁড়িয়ে থেকে এগিয়ে যেতে হবে।বহতা নদীর মতো করে আমাদের কে ও এগিয়ে যেতে হবে।কারন আমাদের কে মনে রাখতে হবে জীবন আমাদের একটাই,সেখানে থেমে গেলে চলবে না।এগিয়ে যেতে হবে নদীর মতো করে।

আশাকরি আজকের বিষয়টি খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি।আজ আর নয়।আবার ফিরে আসব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42