জেনারেল রাইটিং ---💕 " অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয় " ||আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয়ঃ
বন্ধুরা,আমার আজকের পোস্টের টাইটেল দেখে বা পড়ে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে আজ লিখতে চলেছি।যেহেতু বাংলা ভাষায় লিখেছি তাই সবাই বুঝতে পেরেছেন। আমি একটু ব্যাখা করে আপনাদের মাঝে তুলে ধরতে আজ আমার এই লেখা।তবে চলুন,এই বিষয়টি নিয়ে আমি কিছু শেয়ার করি।আসলে আমার আজকের জেনারেল রাইটিং পোস্টটি এই বিষয়টিকে নিয়ে--"অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয়।"
আজকের লেখার টপিক নিয়ে যদি বলি তবে সহজ ভাষায় বলতে হয় - কোন কাজে অনেক বেশি পরিকল্পনার চাইতে সেই কাজে লেগে পরাটা খুবই গুরুত্বপূর্ণ।আমরা অনেকেই কোন কাজ করার আগে খুব পরিকল্পনা ও আকাশ -কুসুম ভাবতে বসে যাই।যা কিনা কোন কাজ করার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।মানুষের প্রকৃত পরিচয় হলো তার কর্মে।তাই অযথা ভাবনা না ভেবে অল্প হলেও কাজে লেগে পরা বেশি গুরুত্বপূর্ণ।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কাজের চাইতে ভাবনাকে বেশি প্রাধান্য দেয়।আর অন্যের কাজের সমালোচনা করে নিজের কাজকে বড় বলে মনে করে।এ ধরনের মানুষ কখনোই সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না।এ ধরনের মানুষ শুধু ভেবেই যায় যে সে অনেক বড় বড় কাজ করবে কিন্তু কাজ শুরু করার জন্য যে কাজটা আগে শুরু করা জরুরী সেটাই তারা করেনা।তারা এটা ভাবে না, যদি কাজটা শুরুই না করি তবে কি করে বুঝবে কিভাবে কাজটি করলে কাজটি খুব ভালো হবে।এদের পরিকল্পনা,ভাবনা শুধু মনের মাঝেই রয়ে যায়। তা বাস্তবায়ন আর হয় না।
অন্যদিকে,দেখবেন কিছু মানুষ কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে যায়।হোক সে যতোই ছোট কাজ সেটাও তারা খুব নিষ্ঠার সাথে পালন করে যান।এ ধরনের মানুষগুলো ই আসলে দেশের মানবসম্পদ। এই ছোট ছোট কাজ ই একদিন খুব বড় কিছু হয়ে ধরা দেবে।আমরা সবাই জানি, "ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ সাগর অতল।"এই লাইন দুটো পড়ে আমরা খুব ভালো ভাবে বুঝতে পারি বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু সাগরের সৃষ্টি হয়।তাই এক বারে সব হবে এমনটা কিন্তু নয়।অল্প অল্প করেই অনেক কিছু হয়।আমিও মিলিয়ে কথাটা লিখে ফেললাম।কথার মিল হোক চাই না হোক কথাটা কিন্তু সত্যি।
আমরা মানবজাতি দেশ ও দশের উন্নতির জন্য এতো ভাবনা না ভেবে যেকোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।অর্থহীন ভাবনা মানুষের জীবনে কখনও কল্যান বয়ে আনে না।শুধু সময় নষ্ট করে।তাই আমাদের উচিত হবে ছোট হলেও কাজের মধ্যে মনোনিবেশ করা।আর এতেই সফলতা আসবে।
আসুন,আমরা বসে বসে আাকাশ কুসুম না ভেবে ছোট কাজ হলেও এখনই কাজে লেগে পরি।এতে নিজের যেমন মঙ্গল হবে। দেশে ও তেমনি আমরা মানব সম্পদে নিজেদেরকে নিয়োজিত করতে পারবো।আশাকরি আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।
আজ আর নয়।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনী | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @shimulakter |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Twitter link
হ্যাঁ ঠিক বলেছেন ভেবে ভেবে সময় নষ্ট করার থেকে কোন একটা কাজ শুরু করে দেয়া ভালো, এতে করে কাজটা শুরু হবে এবং করার আগ্রহ টা আরো বেড়ে যাবে, চমৎকার লিখেছেন আপনি আজকে।
আপনি একদম ঠিক কথা বলেছেন আপু। দিনের পর দিন আকাশ-কুসুম অনেক কিছু চিন্তা না করে, কাজের শুরু করাটা বেশি জরুরি। কোন কাজ শুরু করলে এবং তাতে নিয়মিত হলে বাকি অনেককিছুই আগায় যায়... আপনাকে ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
মানুষের জীবনে ভাবনা শেষ নেই। প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে অনেক কিছু ভাবছে। ভাবনা গুলো শুধু ভাবলেই হবে না সেগুলোকে পরিপূর্ণরূপ দিতে হবে। তাই বেশি ভাবার থেকে অল্প ভেবে সেই কাজগুলো সম্পন্ন করাটাই বুদ্ধিমানের কাজ। নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যদি আমরা এত ভাবনা চিন্তা না করে বেশি বড় বড় কথা না বলে যদি সুন্দর মত ভাল হবে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সাফল্য সম্ভব। আপনি খুব দারুণ লিখেছেন আপু ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলে এখন বেশিরভাগ সময় দেখা যায়, মানুষ যে কোন কাজ করার আগে অনেক সময় ধরে ভাবতে থাকে। কাজটা করার থেকে সে তার নিজের ভাবনা টাকে অনেক বেশি গুরুত্ব দেয়। আসলে মানুষের জীবনে ভাবনাটা অনেক বেশি রয়েছে, তবে সবার উচিত ভাবার চেয়ে অল্প কিছু করা। শুধুমাত্র ভেবে যদি সময়টা নষ্ট করে ফেলে তাহলে তার কাজটা ভালো মতো কখনোই হবে না। আপনি কিন্তু অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। আমার কাছে আপনার পোস্ট লেখার টপিকটা ভালো লেগেছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ভালো লাগলো আপু আপনার পোষ্ট পড়ে।আমরা সব সময় কোন না কোন কাজ করার আগে অনেক কিছু ভেবে বসে থাকি। তবে এটা সেই কাজটার অনেকটাই বাধা সৃষ্টি করে। এত কিছু না ভেবে আমরা যদি দ্রুত কাজটি সম্পন্ন করি তাহলেই বেশি ভালো হয়। এরকম একটা শিক্ষামূলক পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া।