স্মৃতিসৌধের একদিন
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৪ঠা মার্চ, সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
অফিস থেকে বাসায় ফেরার পর ফোন ঘাটাঘাটি করছিলাম, হঠাৎ সামনে আসলো কিছুদিন আগে স্মৃতিসৌধের গিয়েছিলাম সেই মুহূর্তগুলো। একটা প্রোগ্রাম হচ্ছিল আমার ইউনিভার্সিটিতে। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে আগে এবং আমার বন্ধুবান্ধব বড় ভাই আমরা বের হয়ে গেলাম।
মূলত প্লান করে কোথাও যাওয়া হয় না এজন্য হঠাৎ করেই বড় ভাই বলছিল কোথাও ঘুরতে যাবে তাই তাকে নিয়ে স্মৃতিশোধ চলে গেলাম। আমরা সবাই এখানে গিয়েছি কিন্তু বড় ভাইয়ের সাথে অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না তাই গেলাম।
এইদিকে ইউনিভার্সিটি থেকে কল আসছিল, মিউজিসিয়ানরা ঢুকেছিল এবং সিনিয়র টিচাররাও আমাকে স্মরণ করছিল, কিছুতো করার নেই বাহিরে চলে এসেছি তাই এ দায়িত্বগুলো আমি অন্য একজনকে হ্যান্ডওভার করলাম।
ঐদিন আমরা চার জন ছিলাম, আমি এবং আমার বন্ধু আর দুই বড় ভাই, একজনের সাথে আগে থেকে আমরা বন্ধু মত চলতাম আর একজন ছিল নতুন। কিন্তু কম সময়ে আমরা বেশ ভালো ফ্রেন্ড হয়ে গেলাম।
সেদিন ঘুরাঘুরি করা হয়ে ছিলো অনেক, যদিও এখানে আমরা আজও এসেছি তবে তাদের সাথে গল্প করতে বেশ ভালই লাগছে। অনেকদিন পর ফটোগ্রাফি করলাম।
সিনিয়র ভাইদের সাথে এসেছিলাম তাই খুব একটা ছবি তোলা হলো না, তবুও বেশ ভালো লাগছিল কেননা অনেকদিন পর এসেছি, এই জায়গায় সম্পর্কে অনেক ইতিহাস শুনলাম বড় ভাইয়ের কাছে, এখানে একটা জায়গা রয়েছে সেখানে অনেক দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা গাছ রোপন করে গেছে।
এখানে আমাদের অনেকের শহীদের কবর রয়েছে, চার পাশে অনেক ফুলের গাছ আছে। আশেপাশে অনেক বিস্তারিত জায়গা নিয়ে পার্কের মতো তৈরি করা হয়েছে।
সিনিয়র ভাইদের সাথে বেশ ভালো একটা সময় কাটুলে আমাদের ঐদিন, আর কবে দেখা হবে বা না হয় একসাথে খাওয়া দাওয়া করে বিদায় নিলাম।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
[

I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বোঝাই যাচ্ছে স্মৃতিসৌধে গিয়ে বন্ধু এবং বড় ভাইদের সঙ্গে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন। যদিও ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল তারপরও প্রোগ্রামে উপস্থিত না হয়ে আপনারা স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলেন। এখন পর্যন্ত স্মৃতিসৌধের পাশে যাওয়া হয়নি তবে দূর থেকেই দেখা হয়েছে। এরকম বন্ধু এবং বড় ভাই যদি পাশে থাকে তাহলে যে কোন জায়গায় ঘুরাঘুরি করা কোন ব্যাপারই না বরঞ্চ অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করা যায়। ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলেই প্লান করে কোথাও যাওয়া হয়ে ওঠে না। আপনি অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করছেন। এসব স্থান এ গেলে অনেক ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট করার জন্য।