ভরসা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৩ জৈষ্ঠ মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১৭ মে, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ভরসা

hands-5655424_1920.png

Image by Htc Erl from Pixabay


আব্রাহাম লিংকন এর একটা উক্তি খুব বেশি মনে পড়ছে

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক

আমরা অনেকেই প্রথম ধাপেই ভুল করে ফেলি, কাউকে বিশ্বাস না করা যেমন ভয়ংকর ঠিক তেমনি সকলকেই বিশ্বাস করে ফেলাটাও কিন্তু ভয়ঙ্কর। অনেক সময় সামনের মানুষটা খুব মিষ্টি কথা বলে এবং আপনার হয়ে কথা বলে আমরা তখন মনে করি এই মানুষটা বোধহয় আমার ভালো চায়।

যখন কেউ শুধু শুধু আপনার কাছে ভালো সাজতে চেষ্টা করে, যখন কেউ দেখায় তিনি খুব ভালো মানুষ এবং তিনি আপনার খুব ভালো চায়। তখনই বুঝে নিতে হবে এর মধ্যে একটা ঝামেলা আছে।

এই মানুষটা আপনাকে একটা টোপ ফেলছে, হয়তো আপনি হতে পারেন তার শিকার। তাই ‍মুখে মধু অন্তরে বিষ এই টাইপের মানুষদের থেকে একটু দূরে থাকতে হবে, কঠিন বিষয় হলো এই মানুষদেরকে দেখতে মানুষের মতই লাগে 😂😂

তাই এই সকল মানুষদেরকে খুব বেশি প্রশ্রয় দিতে নেই, নিজের বিপদ হয় এমন কোন কাজে তাদের সাহায্য করতে নেই, নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে তার কোন কাজ করে দেওয়ার কোন প্রয়োজন নেই।

কেননা ঠিক যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, এখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে, যখন আপনি তার কাজে আসবেন না, ঠিক দেখবেন আপনার মূল্যটাও কমে যাবে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আমার প্রথমে
চরম ভয়ংকর একটি ভুল করে ফেলে। মানুষের মিষ্টি কথা শুনে তাদের কথায় তাল মিলিয়ে চলি। আসলে তাদের কথাবার্তা শুনে মনে হয় সবাই আমাদের ভালো চায় । তাই তাদের কথার উপর আমরা ভরসা পাই। কিন্তু এক সময় তাদের মত লোকে অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন ফেলবে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন যারা ঠকবাজ মানুষ তাদের একটু মায়া দয়া বেশি থাকে। কোন কারনে কলা কৌশলে পটাইতে পারলে হয় বেশ আপনার ক্ষতি করে দেবে। ঠিক বলছেন কাউকে অতিরিক্ত ভরসা করা আমাদের উচিত না দেখেশুনে ভরসা করা উচিত। আবার অনেক মানুষ আছেন যাদেরকে ভরসা না করে বিপদে পড়তে হয় সেটাও এক ধরনের বিপদ। বলতে গেলে সামনে গেলেও বিপদ আবার পিছনে গেলেও আবার মধ্যখানে থাকলে ও বিপদ। বলতে গেলে সবখানে বিপদ হা হা হা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,মুখে মধু অন্তরে বিষ এই ধরনের মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত। আর সেটা আমাদেরকেই শনাক্ত করতে হবে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38