আমার জন্মদিনে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৩ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ।

২৭শে জানুয়ারি, শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


আমার জন্মদিনে

হ্যাঁ আজকে আমার জন্মদিন ছিল, কখনোই আমার দিনটি উদযাপন করতে ইচ্ছে করেনি। কেন জানি না এই দিনটা সকাল থেকেই আমার মেজাজ খিটখিটে থাকে, খুব একটা ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না এই দিনে একা একাই বেশ ভালো লাগে।

কিন্তু আজকের অভিজ্ঞতা অনেকটাই অন্যরকম, ভেবেছিলাম যারা আমাকে উইশ করবে তারা নয় যাদেরকে কখনো কল্পনাও করেনি তারা উইশ করেছে। কম্পিউটার কোর্স করার সময় কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, সেটা অল্প কয়েকদিনের পরিচয়, বছর খানিক তাদের সাথে যোগাযোগ নেই তারা এসেছে আমার জন্মদিনের উইশ করতে।


IMG_20240127_195028.jpg

IMG_20240127_195034.jpg


ব্যাপারটা বেশ ভালই ছিল তবে আমি অপ্রস্ত ছিলাম, নিজের কাছে একটু আনইজি লাগছিল। তারপর সারাদিন ঘুরলাম ফিরলাম বেশ ভালই মজা করলাম। বিকেল থেকেই আমার বড় দুই আপু ফোন করছিল তাদের বাসায় যাওয়ার জন্য।

এদিক থেকে বন্ধু-বান্ধব বিদায় করে রওনা হলাম আপুর বাসায় যাওয়ার জন্য, সেখানে গিয়ে দেখি আমার বন্ধুরা অলরেডি বিকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়েছিলাম একদম সবার শেষে।


IMG_20240127_191056.jpg

IMG_20240127_194328.jpg


যাই হোক সেখানে আবার কেক কাটা হলো, বিরিয়ানি রান্না করা হয়েছিল কে কাটা শেষ করে আমরা বিরিয়ানি খেলাম।

মজার বিষয় হচ্ছে সবাই ছবি তুলেছে কিন্তু আমি কোন ছবি তুলিনি, তারপর যখন মনে হল টুক করে কেকের আর ফুলের ছবিটা তুলে নিলাম। নিজের জন্মদিন বলে কথা নিজে নিজেকে ছবি তুলি কিভাবে হাহাহা, যাইহোক দিনের শেষের ভাগ টুকু ভালো ছিল।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথম এই আপনাকে জানাই জন্মদিন এর শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাইয়া। আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক।আর জন্মদিন পালন করেছেন এত সুন্দর করে দেখে ভালো লাগল

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার জন্মদিন ছিল ভাইয়া,আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।আর দোয়া করি এই দিনে যাতে আপনার মেজাজ খিটখিটে আর না থাকে। যাদের আশা করেন নি তারা আপনার জন্মদিনে এসে হাজির।এর চেয়ে আর কি লাগে মন ভালো হতে।সুন্দর সময় কাটিয়েছেন সবাইকে নিয়ে। কেক, বিরিয়ানি খেয়ে দারুন অনুভূতি হলো । ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হাহাহা আপনি তো মেইন পয়েন্ট ধরে ফেলেছেন, হ্যাঁ আমিও আশা করি এই দিনটি সবসময় আমার ভাল যাক কেননা যতরকমের ঝামেলা এই দিনেই হয়। কোন না কোন কারনে আমার মেজাজ খারাপ থাকবেই। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যদিও প্রথমের দিকে আপনি আপনার জন্মদিন সে ভাবে পালন করতে চাননি। তবে অনেক দিনের পরিচিত বন্ধুরা আপনাকে জন্মদিনের উইশ করেছে জেনে সত্যি ভীষণ খুশি হলাম। এধরনের সম্পর্ক গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আপনার বোনের বাসায় নিচ্ছই চমৎকার মহূর্ত উপভোগ করেছেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাই ❣️

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে দিনটিতে আমি একা থাকতে বেশি পছন্দ করি, তবে কোনো না কোনো ভাবে কেউ না কেউ চলে আসে উইশ করার জন্য, তবে আপু গিফট পাঠিয়ে দেয় তবে এবার তার বাসায় অনুষ্ঠান করা হয়েছে।

 2 years ago 

আমার জন্মদিনেও এমনটা ই হয় ভাই। যাদের উইশ করার কথা তারা উইশ করে না অথচ যাদের কথা কল্পনাও করি না তারা উইশ করে। যাইহোক, জন্মদিনটি খুব ভালোভাবেই উদযাপন করলেন জেনে বেশ ভালো লাগলো। আমরাও সাধারণত জন্মদিনে কেক ও বিরিয়ানি খেয়ে থাকি। জন্মদিনের ব্যস্ততায় সবাই দেখি ফটো তুলতে ভুলে যায়! যাইহোক, শেষে এসে কেক ও ফুলের ফটোগ্রাফি না তুললে তো এই ফটোগ্রাফিও দেখার সুযোগ হতো না আমাদের।

 2 years ago 

আসলে আমি অনেক মুহূর্তেই ছবি তুলতে ভুলে যাই, যাই হোক আমি ফেসবুক বা সকল ক্ষেত্রেই আমার জন্মদিন হাইড করে রাখি। কেননা যারা আমার কাছের বন্ধু যারা সত্যিই ভালোবাসে তারা মনে রাখবে, ফেসবুক ফ্রেন্ডরা নোটিফিকেশন দেখে উইশ করবে এটা আমি খুব একটা পছন্দ করি না, ৫০-৬০ টা মেসেজের মধ্যে প্রিয় মানুষ হয়ে থাকে না, তাই আমি বাস্তব জীবনের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি।

 2 years ago 

বাস্তব জীবনের অল্প কিছু বন্ধুদেরকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত , ঠিক বলেছেন ভাই।

 2 years ago 

ভাইয়া আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও একটু দেরি হয়ে গেছে। তবে নিজের জন্মদিন সত্যি সেভাবে পালন করা হয় না। আপনার জন্মদিনের মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

সত্যি বলতে আমি পালন করতে পছন্দ করি না, এই দিনটা আমি সারাদিন একা থাকতে চাই। এমনিতেও আমি মানুষটা সাধারন শান্তশিষ্ট হইচই আমার খুব একটা পছন্দ নয়। জন্মদিন যেহেতু আমার তাই আমাকে নিয়েই হইচই করা হয়, তাই বিরক্ত লাগলেও হইচই মধ্যেই থাকতে হয় এজন্য আমি জন্মদিনটা পালন করতে পছন্দ করি না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41