মৃত্যুই জীবনের শেষ নয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মৃত্যুই জীবনের শেষ নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে সবাই যেমন জন্মগ্রহণ করেছে তেমনি একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেননা এই সত্যকে কেউ কখনো উপেক্ষা করতে পারেনি, কেউ কখনো উপেক্ষা করতে পারছে না এবং ভবিষ্যতে কেউ কখনো উপেক্ষা করতে পারবে না। আসলে এই সত্যকে উপলব্ধি করে আমাদের সব সময় বিভিন্ন কাজকর্ম করে যেতে হবে। বিভিন্ন গুণী ব্যক্তিরা বিভিন্ন ধরনের প্রবাদ আমাদের মাঝে রেখে গেছেন। তেমনি একটি প্রবাদ হলো জন্মিলে মরিতে হইবে। অর্থাৎ এই জন্ম-মৃত্যুর মাঝে যদি মানুষ সীমাবদ্ধ হয়ে বসবাস করে এবং তারা জীবনের প্রচুর পরিমাণে কাজ করতে পারে তাহলে কিন্তু মৃত্যু তাদের নাম এবং তাদের ভালো কর্মকে কখনো মুছে দিতে পারবে না। আসলে মৃত্যুর ফলে একটা মানুষ মারা গেলেও তার কর্ম কিন্তু থেকে যায় এই পৃথিবীতে সারা জীবন।


আসলে মানুষ বাঁচে তার কর্মের মাঝে। আর এই কর্ম যদি মানুষ সব সময় ভালো করার চেষ্টা করে এবং অন্যের উপকার করার চেষ্টা করে তাহলে কিন্তু কেউ তাকে কখনো ঘৃণা করবে না। আসলে সবাই তাকে মন দিয়ে ভালবাসবে এবং তার বিপদে আপদে সব সময় সকলে এগিয়ে আসার চেষ্টা করবে। আসলে আপনি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছেন যে আমাদের জীবন থেকে কত দ্রুত সময় চলে যাচ্ছে। এইতো মনে হলো কিছুদিন আগে আমরা জন্মগ্রহণ করেছি আজ দেখতে দেখতে এতটা সময় পার হয়ে গেল। আসলে আমাদের জীবন থেকে সময় যে কিভাবে চলে যায় তা আমরা কখনো বুঝে উঠতে পারিনা। আর এজন্য আমরা এই সময়টাকে আমাদের জীবনে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য সব ক্ষেত্রে সময় সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে।


এই পৃথিবীতে আপনি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছিলেন যে কত মানুষ এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে এবং কত মানুষ এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছে। কিন্তু এইসব মানুষদের ভিতরে মানুষ দু একজন মানুষের কথা আজও মনে রেখেছে। আসলে এই দুই একজন মানুষ সব সময় এমন কোন কাজ করেছে যার জন্য মানুষ আজও তাদের কখনো ভুলতে পারে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে মানুষের দুই ধরনের কাজের জন্য সবাই মানুষকে সারা জীবন মনে রাখে। একটা হলো ভালো কাজ এবং অন্যটি হল খারাপ কাজ। আসলে আপনি যদি সারা জীবন ভালো কাজ করে যেতে পারেন তাহলে লোকজন আপনাকে ভালোবাসবে এবং আপনার কথা সে কখনো ভুলতে পারবে না। কিন্তু আপনি যদি খারাপ কাজ করে ফেলেন তখন লোকজন আপনাকে সবসময় ঘৃণা করবে।


কিন্তু কেউ যদি এই পৃথিবীতে খারাপ কর্ম করে মারা যায় তখন সেই খারাপ কর্মের জন্য লোকজন তাকে ঘৃণা করে এবং তাদের বংশধরকেও কখনো পছন্দ করেনা। আর এজন্য আমরা কখনোই চাই না যে আমাদের জন্য আমাদের পরবর্তী জেনারেশন কথা শুনবে। আসলে আমাদের জন্য যদি আমাদের পরবর্তী জেনারেশন গুলো গর্ববোধ করতে পারে তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন গুলো আমাদের কথা সারা জীবন মনে রাখবেন। আর এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো যে আমাদের এই ছোট জীবনের সব সময় সঠিক কাজকর্ম করার জন্য। আর যারা মৃত্যুকে বড় ভয় পায় তারা কিন্তু কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। আর যারা ভয়কে জয় করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তারাই কিন্তু একমাত্র জীবনে উন্নতি লাভ করতে পারে এবং মৃত্যুর পরেও তাদেরকে সারাজীবন সবাই মনে রাখে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 years ago 

আসলেই বেঁচে থাকতে আমরা যদি বেশি বেশি ভালো কাজ করি,তাহলে কিন্তু মানুষজন আমাদের মৃত্যুর পরেও আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। তাই অমর হতে চাইলে ভালো ভালো কর্মের কোনো বিকল্প নেই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

মৃত্যুর পর আমাদের সকল কাজকর্মের হিসাব নেয়া হবে। আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে আমরা ভালো ফল পাব। আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের দুঃখের শেষ থাকবে না। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61496.66
ETH 1629.36
USDT 1.00
SBD 0.41