দেশ গড়ার কারিগর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দেশ গড়ার কারিগর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


construction-8574908_1280.webp



লিংক


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি আমাদের দেশের জন্য কাজ না করে তাহলে কিন্তু আমাদের দেশটা অন্যান্য উন্নত দেশ অপেক্ষা সবসময় পিছিয়ে থাকবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশকে উন্নত দেশ অপেক্ষা পিছনের দিকে পিছিয়ে রাখি তাহলে কিন্তু আমরা কখনো উন্নত দেশের সুযোগ সুবিধা গুলো গ্রহণ করতে পারবো না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি এবং দেশের একজন সুদক্ষ কারিগর হিসেবে আমরা যদি সবার সামনে পরিচিতি লাভ করতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং সম্মান করবে।


একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে বহু মানুষ ছিল যারা তাদের দেশ সুন্দর করে গড়ে তোলার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে গেছে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা সময় তারা কিন্তু একটা সুন্দর দেশ তৈরি করতে পেরেছে। আর এর ফলে কিন্তু দেশের মানুষ গুলো অনেক বেশি আরাম আয়েশে সেখানে বসবাস করছে এবং একে অপরের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে। আসলে আমরা যদি একটা অনুন্নত দেশে বসবাস করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে কখনো আরাম-আয়েশের মধ্যে কাটাতে পারব না এবং জীবনের বাকি সময়টা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে কেটে যাবে।


এজন্য যেসব ব্যক্তিরা আমাদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিয়ে গেছেন তাদের জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং তাদের নাম আমরা সারা জীবন মনে রাখব। আসলে তাদের মতো করে যদি আমরাও আমাদের দেশকে সুন্দর করে সাজাতে পারি তাহলে কিন্তু আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর দেশ উপহার দিয়ে যেতে পারবো। আসলে এভাবে যদি আমরা বংশ পরম্পরায় দেশের জন্য কাজ করতে পারে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ সব সময় অন্যান্য উন্নত দেশ অপেক্ষায় এগিয়ে থাকবে এবং দেশের মানুষ গুলো অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবে।


তাইতো প্রত্যেক মানুষের উচিত যাতে করে তারা জীবনে দেশের জন্য কোন অবদান রেখে যাবে এবং সেই অবদানের জন্য দেশের মানুষ তাদেরকে সবসময় মনে রাখবে। আর এভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং দেশ গড়তে পারি তাহলে অবশ্যই আমরা দেশের মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবো এবং দেশের মানুষ আমাদের সবসময় মনে রাখবে। তাইতো যারা দেশ গড়ার কারিগর তাদের নাম আমরা কখনো ভুলতে পারবো না এবং তাদের নাম এই দেশের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্য দেশকে ভালোবেসে দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এজন্য আমরা প্রতিনিধিত্ব চেষ্টা চালিয়ে যাব এবং এই চেষ্টার মাধ্যমে একদিন আমরা একটা উঁচু জায়গা পৌঁছে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 60755.07
ETH 1630.16
USDT 1.00
SBD 0.38