সবার কাছে মানুষ এখন তুচ্ছ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবার কাছে মানুষ এখন তুচ্ছ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-9147243_1280.jpg



লিংক


আসলে মানুষ এখন এমন একটা প্রাণী তে রূপান্তরিত হয়েছে যাকে কেউ কখনো আর বিশ্বাস করে না এবং সবাই তাদেরকে অনেক বেশি তুচ্ছ বলে মনে করেন। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে জায়গায় আপনার কোন মূল্য নেই সেখানেই যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে কেউ আপনাকে কোন ধরনের পাত্তা দেবে না এবং তারা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। আসলে মানুষ এখন এতটাই তুচ্ছ হয়ে গেছে যে একটা প্রাণীর থেকেও মানুষ এখন অনেক বেশি অধম এবং যে প্রাণী অনেক বেশি আদর পায় সেই প্রাণীর থেকেও মানুষ এখন অনেকটা বেশি অযত্ন নিয়ে বেঁচে থাকে এবং তাদেরকে কেউ কখনো পছন্দ করেনা।


আসলে মানুষের কাছে মানুষ তুচ্ছ হবার অবশ্যই বিভিন্ন ধরনের কারণ রয়েছে। কেননা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা আগে কখনো লক্ষ্য করলে দেখতে পেতাম না। অর্থাৎ এখন মানুষগুলো সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং অন্য মানুষের ক্ষতি করে তারা তাদের কাছ থেকে সর্বস্ব করে নিয়ে তারা ভালো থাকার চেষ্টা করে। আসলে আস্তে আস্তে করে মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভেঙ্গে উঠে যাচ্ছে এবং কোন মানুষ আর কোন মানুষকে বিন্দুমাত্র বিশ্বাস করতে চায় না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে তুচ্ছ হিসেবে বেড়ে ওঠার চেষ্টা করি তাহলে কিন্তু এই পৃথিবী থেকে আমরা প্রকৃত সুখ শান্তি কখনো অর্জন করতে পারব না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষ যদি মানুষকে ভালো না বাসতে পারে তাহলে এই পৃথিবীটা কখনো সুন্দর হবে না এবং পৃথিবীতে কখনো সুখ শান্তি বিরাজ করবে না। তাইতো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা প্রকৃত সুখ শান্তি বিরাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা মানুষকে ভালোবাসবো এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করব। আসলে মানুষের বিপদে আপদে যদি আমরা পাশে থাকতে পারি তাহলে সেই মানুষের প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা জন্ম নেবে এবং সেই মানুষটাও আমাদেরকে বিশ্বাস করবে এবং আমাদের কোন বিপদে আপদে তারা সবসময় এগিয়ে আসার চেষ্টা করবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা পকেটে সুখ শান্তি উপভোগ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে অন্য মানুষকে ভালবাসতে হবে এবং অন্য মানুষকে কখনো ঘৃণা করলে চলবে না। আসলে আমরা যদি অন্য মানুষকে ভালবাসতে পারি এবং তাদেরকে ঘৃণা না করে বরং তাদের কে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আবার সেই বিশ্বাস নামক জিনিসটা চলে আসবে এবং একে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করে মানুষ আস্তে আস্তে করে কিন্তু আবার সেই পুরনো যুগে ফিরে আসবে। তাইতো আমরা সবসময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকার জন্য তাদের সাহায্য করবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63571.03
ETH 1680.88
USDT 1.00
SBD 0.41