হাতুড়ে ডাক্তার।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হাতুড়ে ডাক্তার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cartoon-doctor-5022797_1280.webp



লিংক


আসলে বর্তমান সময়ে একটা জিনিস আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ডাক্তাররা চেম্বার খুলে নিয়ে বসে আছে। যারা প্রতিনিয়ত বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। আসলে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে চিকিৎসা ক্ষেত্রে যতটা পিছিয়ে সেই দেশ কিন্তু ততটা উন্নত দেশ অপেক্ষা পিছিয়ে থাকে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে যে চিকিৎসা ক্ষেত্রে আমরা সব সময় ভালো ব্যক্তিদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং সুস্থ সবল যদি সবসময় থাকতে পারে তাহলে আমাদের কাজ করার মন-মানসিকতা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কিছু কিছু অশিক্ষিত এলাকায় এবং গ্রাম অঞ্চলের দিকে দেখতে পাই যে সেখানে হাতুড়ি ডাক্তারের প্রাদুর্ভাব অনেক বেশি।


অর্থাৎ হাতুড়ে ডাক্তার বলতে আমরা সাধারণত সেই ব্যক্তিদেরকে বুঝিয়ে থাকি যারা কিনা ডাক্তারি সম্পর্কে কোন ধরনের জ্ঞান না দেখে রোগীদের চিকিৎসা করার জন্য চেষ্টা করে। আসলে একজন চিকিৎসক যখন এই চিকিৎসা ক্ষেত্রে প্রবেশ করে তখন চিকিৎসা সম্পর্কে তাদের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হয় প্রতিনিয়ত। অর্থাৎ তারা যদি চিকিৎসা ক্ষেত্রে সঠিক জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে কিন্তু তারা প্রত্যেকটা রোগ সম্পর্কে তেমন কোন ধারণা লাভ করতে পারবে না এবং প্রত্যেকটা রোগের সঠিক চিকিৎসা কখনোই করতে পারবেনা। আর একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে এই চিকিৎসা ক্ষেত্রে একজন ছাত্রকে ভর্তি হওয়ার জন্য প্রচুর পরিমাণ কম্পিটিশনের ভেতর দিয়ে আসতে হয়।


অর্থাৎ এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সাধারণ কোন ছাত্রদের প্রবেশ খুব কঠিন বলে মনে হয়। কিন্তু এই অসত ব্যক্তি গুলো দুই একটা সামান্য রোগের চিকিৎসা করে মানুষদের কাছ থেকে তাদের জীবন মানসিকতা নিয়ে খেলা করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করার চেষ্টা করে। এছাড়াও মাঝে মাঝে তাদের ভুল চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। এই মানুষগুলোর জন্য কিন্তু চিকিৎসা ক্ষেত্র আজ এতটা পিছিয়ে রয়েছে। আসলে এখানে কিন্তু মানুষের দোষ আমি দেব না। কেননা যারা অশিক্ষিত এবং গ্রামের সহজ সরল লোক তারা কিন্তু কখনো এসব খারাপ ব্যক্তিদের আসল পরিচয় জানতে পারে না। আর তারা এইসব ব্যক্তিদের কাছ থেকে ভুল চিকিৎসার বলে তাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়।


তাইতো একটা জিনিস সম্পর্কে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের চারিপাশে যারা হাতুড়ে ডাক্তার রয়েছে তাদেরকে নিমিষেই সেই কাছ থেকে বেরিয়ে আসতে হবে এবং আইনের চোখে তাদেরকে নিয়ে আসতে হবে। কেননা এসব ব্যক্তিদের চিকিৎসা করার কোন অধিকার নেই এবং তাদের ভুল চিকিৎসার কারণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক লোক প্রতিবছর মারা যাচ্ছে। এজন্য হাতুড়ে ডাক্তারদের থেকে আমাদের সবসময় দূরে রাখতে হবে। আর তারা যাতে চিকিৎসা না করতে পারে এজন্য তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। আর এর ফলে আমরা আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো এবং জীবনে সঠিক চিকিৎসা পেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60710.55
ETH 1561.14
USDT 1.00
SBD 0.47