জেনারেল রাইটিং :-নতুন অতিথির আগমন
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
জেনারেল রাইটিং :-নতুন অতিথির আগমন
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে নতুন অতিথি আসলে সবাই অনেক খুশি হয়। আসলে একজন মা কতটা কষ্ট করে দশমাস দশদিন। তারপর যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন তার মুখ দেখে সকল কষ্ট ভুলে যায়। আসলে পৃথিবীতে সন্তান হলো বাবা মার কাছে শ্রেষ্ঠ উপহার। আর নতুন অতিথি যখন আসে সত্যি সবাই তাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করে।আর আমরা নতুন অতিথির জন্য স্হান ছেড়ে দেব এটাই অনেক। আজ আবারো দাদি হয়ে গেলাম। যদিও অনেক আগেই দাদা ও নানি হয়েছি।তবে আজকে আবার নতুন ভাবে হয়েছি।
আসলে আমরা পাঁচ ভাইবোন তবে সবার বাচ্চারা ছোট ছোট। কিন্তু আমার বড় বোনের বড় ছেলের বাচ্চা হয়েছে। আমার শশুর বাড়ির দিক থেকে অনেক আগেই দাদা নানি হয়েছি। তবে বাবার বাড়ি দিক থেকে প্রথম দাদি হয়েছি।সত্যি অনেক ভালো লাগলো। আজ সকালে ঘুমে থাকা অবস্থায় হঠাৎ আমার ভাগ্নের ফোন এলো।আসলে উরা সবাই ঢাকায় থাকে। বলতে গেলে ফরিদ পুরে তেমন কিছু জানে না।আসলে জন্ম থেকে ঢাকায় তারপর আবার ব্যবসা বানিজ্য ঢাকায় তাই বাড়িতে তেমন আসে না।
তবে বিয়ে করেছে গ্রামে। এখন মাঝে মাঝে শশুর বাড়িতে আসতে হয়। আর শশুর বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি গ্রামে তারজন্য মাঝে মাঝে গ্রামে আসে। তবে বউয়ের বাচ্চা হবে তারজন্য ফরিদ পুর শিশু হসপিটালে এনেছে। তবে সে তেমন কিছু চেনে না। তাই আমাকে যেতে হলো।যদিও আমি একেবারে দুপুরে দিকে গিয়েছিলাম।আসলে আমার ভাই বোন ছিল তারজন্য একটু দেরিতে গিয়েছিলাম।আবার একটু খাবার রান্না করে নিয়ে গিয়েছি।যাইহোক গিয়ে দেখি রোগী ব্যাথায় অস্হির। তবে সে নরমাল ডেলিভারির জন্যে অপেক্ষা করছে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1972315021930824040?t=b59zLs5wdpWVArH283dZ7w&s=19
https://x.com/MimiRimi1683671/status/1972316052332929503?t=C7cRS5rfe7J1L7VPxMvGzA&s=19