জেনারেল রাইটিং :-হঠাৎ বিপদ
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে আমরা ভাবি এক হয় আর এক।আমরা কেউ কখনো বলতে পারব না কার জীবনে কি হবে। আসলে আমাদের কার জীবনের কি হবে সব সৃষ্টিকর্তা লিখে দিয়েছেন।আমরা হাজার চেষ্টা করলেও এগুলো পরিবর্তন করতে পারব না। যাইহোক বিপদ কখন কিভাবে আসে বুঝা মুশকিল। তবে বিপদ আসলে আমরা যতোই সতর্ক থাকি না কেন ঠেকানো মুশকিল। যাইহোক এমনি এক ঘটনা নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমার এক চাচা হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়েছিল। যদিও চাচি মারা গিয়েছে প্রায় এক বছর আগে। চাচা বাড়িতে তার একটা ছেলে নিয়ে থাকে।আর বড় ছেলে বউকে নিয়ে বাসায় থাকে। আর চাচার মেয়ে শশুর বাড়িতে থাকে। যাইহোক আমার মনে হয় যার স্ত্রী আগে মারা যায় তার কষ্টের শেষ থাকে না। এটা চাচাকে দেখলেই বুঝা যায়। যাইহোক চাচার আবার হার্ডে রিং পড়ানো।আবার ডায়াবেটিস আছে এদিকে বয়স কিছুটা হয়েছে। প্রায় মাস খানেক আগে সে বাথরুমে পড়ে গিয়েছিল। তবে তখন সে তেমন ব্যথা পায়নি।এভাবে চলে গিয়েছিল এক সপ্তাহ।
তারপর আস্তে আস্তে চাচার মাজা ব্যথা করতে লাগলো।তারপর চাচা ব্যথায় না থাকতে পেরে চলে আসলেন হসপিটালে।সেখানে ডাক্তার দেখিয়ে ঔষধ দিয়েছে। সে তার বোনের বাসায় চলে গিয়েছিল ঔষধ নিয়ে। এভাবে দুই দিন চলে গিয়েছিল কিন্তু ব্যথা কোন ভাবে কমছে না।তারপর চাচার মেয়ে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসলো।কিন্তু ঔষধ খেতে থাকলো কিন্তু ব্যথা কোন ভাবেই কমছে না। তারপর আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে গেল।
সেই ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে ইনজেকশন লিখে দিল দশটি। প্রতি দিন দুইটি করে দিতে হবে। এভাবে দশদিন চলে গিয়েছিল কিন্তু কোন কাজ হলো না।তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে সকল পরীক্ষা করলো।তারপর ধরা পড়লো মাজার হাড় ভেঙে গিয়েছে। এখন তারাতাড়ি অপারেশন করতে হবে।আর অপারেশনে টাকা লাগবে প্রায় দেড় লক্ষ।তারপর থাকার মতো লোকের প্রয়োজন। যাইহোক টাকা পয়সা জোগাড় করে গিয়েছিল কিন্তু ডাক্তার অপারেশন করবে না।আসলে উনার হার্ডে সমস্যা তারজন্য তারা রিক্স নেবে না।এখন আবার ঢাকায় নিতে হবে। সত্যি চাচা অনেক বিপদে আছে। সবাই চাচার জন্য দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থ হয়ে যায়।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1979536080220373464?t=Ua0T6GYhbS9hDm6gEN7wSw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1979536649358053385?t=Vjo7FDLEJzTtzoE-_t6dcg&s=19