জেনারেল রাইটিং :-নতুন অতিথি এলো

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

জেনারেল রাইটিং :-নতুন অতিথি এলো

1000034017.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে আমার বাংলা ব্লগে সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে। যাইহোক বাড়িতে নতুন অতিথি আসলে আনন্দের শেষ থাকে না। আমরা বাড়িতে পশুপাখি যা কিছু পালন করি না কেন অনেক ভালো লাগে। আসলে তাদের প্রতি আমাদের ভালোবাসা একটু বেশি। আসলে আমরা শহরের পাশেই বাস করি। যদিও শহর আমাদের বাড়ির অতি নিকটে। আমাদের বাড়ি থেকে মেইন শহরে যেতে বিশ মিনিট সময় লাগে। যাইহোক আমরা গ্রামের সৌন্দর্য ও পায় আবার শহরের ও।তাই আজ এসেছি নতুন অতিথিকে স্বাগত জানাতে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।


আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে একটা গাভী এনেছে। গাভীটির আমাদের বাড়িতে এনেছে হয়তো বিশ থেকে পঁচিশ দিন হবে।আর এর মাধ্যমে সে একটা বাচ্চা দিয়েছে। যদিও গাভীটির দাম একটু বেশি নিয়েছে তবে তারাতাড়ি বাচ্চা দিয়েছে। আসলে আরো পাঁচদিন আগে আমাদের গাভীটি বাচ্চা দিয়েছে। আমরা রাত এগারোটার দিকে গরুর ঘর থেকে ঘরে চলে এসেছি। তারপর খেয়ে দেয়ে সবাই ঘুমিয়ে পড়েছি।

যদিও আপনারা ভাইয়া ঘুমের মতো এসেগিয়েছিল।আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম।এদিকে রাত একটার দিকে একজন আপনার ভাইকে ডাকছে।বলছে কাকু তোমার গরুর কেমন যেন করছে।তারপর আপনার ভাই তারাতাড়ি আমাকে ডাক দিয়েছে। আমরা সবাই তারাতাড়ি গিয়ে গরুর ঘরের তালা খুলতেই দেখি গরুটির একটা বাচ্চা হয়েছে। আর বাচ্চা হয়ে দূরে চলে গিয়েছিল। তারজন্য গরুটি ডাকছিল। তারপর ঘরে গিয়ে তারাতাড়ি গরুটিকে ছেড়ে দিলাম। তারপর গরু গিয়ে বাচ্চাকে আদর করলো।

1000034019.jpg

বাচ্চাটি কিছু সময় পরে দাঁড়িয়ে গেল।আর প্রথম দাঁড়াতে আমি একটা ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি বাচ্চাটি দেখে আমরা সবাই অনেক আনন্দিত হয়েছি।গরু ও তার বাচ্চা সবাই সুস্থ আছে।গরুটি ভালোই দুধ দিচ্ছে। সবাই আমরা গরু ও তার বাচ্চার জন্য দোয়া করবেন। যেন তার সুস্থ থাকে ও আমাদের মনের মতো দুধ দিতে পারে।আশাকরি আপনাদের কাছে আমার লেখা গুলো ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42