জেনারেল রাইটিং :-জেদের কারণে মানুষ মৃত্যুকে ও ভয় পায় না

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

1000030130.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে আমার বাংলা ব্লগ এমন জায়গা যেখানে আমরা মনের কথা গুলো লিখতে পারি।যাইহোক মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে সব আছে। আর যে মানুষের জ্ঞান নেই সে পশুর সমান । অনেকে হয়তো বুঝে না বুঝার কাজ করে। আর সব থেকে জেদ মানুষকে ধ্বংস করে। আর জেদের জন্য মানুষ জীবন দিতে ও দ্বিধাবোধ করে না। জেদ মানুষকে ধ্বংস করে। এমনি এক ঘটনা ঘটে গিয়েছে আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের সাথে। আসলে বর্তমান জমিজমা নিয়ে সব জায়গায় ঝামেলা চলছে।


আসলে বর্তমান সব জায়গায় এমন অবস্থা। যাইহোক অনেক দিন পরে আমার চাচতো ভাইদের সাথে বেশ ঝামেলা হয়েছিল।তবে সেই ঝামেলা মিটে গিয়েছে। যাইহোক যেহেতু ঝামেলা মিটে গিয়েছিল।তবে তারা হেরে গিয়েছে। আসলে টাকা দিয়ে জোর করে কিছু করা যায় না। কিন্তু হেরে যাওয়াতে তাদের মধ্যে জেদ কাজ করছে।দেখতে দেখতে অনেক দিন চলে গিয়েছিল।একদিন আমার চাচাতো বোন স্টক করেছে। তারপর তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়েছে।


কিন্তু এক সপ্তাহ হয়ে গিয়েছে জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে সে আর বাঁচবে না।তবে তার ভাইরা আমাদের কেউ বলেনি শুধু জেদ করে। একজন মানুষ মৃত্যুর পথে তাও তারা কাউকে বলেনি।একদিন আমার বড় ভাবি খবর পেয়ে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে হসপিটালে গিয়ে দেখে এসেছি। কিন্তু কয়েক দিন আগে সেই বোনটা মারা গিয়েছে। তবে আমার চাচাতো ভাইয়েরা কাউকে খবর দেয়নি।তারপর আমরা খবর শুনে সবাই গিয়েছি।


আসলে তাদের ভিতরে জেদ কাজ করেছে।তা না হলে একজন মানুষ মারা গিয়েছে তারপরে তারা কাউকে বলেনি।আসলে শত্রু হলে ও তো মানুষ বলে।আমারা পৃথিবীতে কয়দিন বাঁচব। আর জায়গা জমি সব পরে থাকবে।তাহলে আমাদের কিসের এতো অহংকার। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আমিন।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42