নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের যোগ্যতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের যোগ্যতার প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে অন্য মানুষের কাছ থেকে কখনো সম্মান পাবো না এবং প্রত্যেকটি লোক আমাদেরকে অবহেলা করতে থাকবে। আসলে এই পৃথিবীতে প্রত্যেকটি লোকের যোগ্যতা যেহেতু আলাদা থাকে তাই তাদের কাজ করার প্রকৃতি সব সময় আলাদা ধরনের হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে চেষ্টা করতে পারি এবং সবাই সবার যোগ্যতাকে সম্মান করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারব।
একটা জিনিস হয়তোবা আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা যোগ্য ব্যক্তি নয় তাদেরকে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের জীবনে তারা কখনো নিজ সুখ শান্তি নিয়ে আসতে পারে না। অর্থাৎ তারা তাদের নিজেদের যোগ্যতা দ্বারা যে কোন কাজ করবে সেই কাজটি তারা কখনো করতে পারে না এবং সব সময় তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের যোগ্যতার জন্য সর্বপ্রথম কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের এতে করে যোগ্যতা আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং আমরা সবাই আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ সবসময় চেষ্টা করে কি করে জীবনের সুখ শান্তিতে বসবাস করা যায় এবং নিজেদের জীবনে যত সমস্যা আছে সে সমস্যাগুলো দূর করা যায়। আসলে নিজেদের সমস্যা দূর করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাদের যোগ্যতাকে দেখিয়ে দিতে হবে সবাইকে। আসলে আমরা যদি আমাদের যোগ্যতার সঠিক পরিচয় দিতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং সবাই আমাদের থেকে আমাদের সব ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করবে। আসলে একজন যোগ্য ব্যক্তি পাড়ে অন্য একজন ব্যক্তিকে প্রকৃত যোগ্য করে তুলতে।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের এই সঠিক যোগ্যতা কে কাজে লাগিয়ে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে সুখে শান্তিতে পরিপূর্ণ করতে পারি। আর এভাবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারব এবং কোন সমস্যা হলে সেই সমস্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারবো। আসলে আমাদের যদি যোগ্যতাই না থাকে তাহলে কেউ কখনো আমাদেরকে প্রাধান্য দেবে না এবং আমাদের কথার কোন মূল্যই সমাজে কখনোই থাকবে না। এজন্য সব সময় চেষ্টা করতে হবে সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করার জন্য।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।