কিছু জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কিছু জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে মানুষ সবসময় বিভিন্নভাবে চেষ্টা করে যাতে করে তারা টাকা উপার্জন করে তাদের জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। কিছু কিছু মানুষ এমন ভাবে চেষ্টা করে যাতে করে টাকা ছাড়া তারা এই পৃথিবীতে আর কোন কিছু বোঝেনা। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যদি টাকাই সবকিছু হয়ে যেত তাহলে মানুষের আর কোন কিছুর প্রয়োজন হতো না। একটা জিনিস আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে যারা ধনী পরিবারের লোক তাদের মধ্যেও বিভিন্ন ধরনের অশান্তি আমরা লক্ষ্য করলে দেখতে পাই। আসলে সেই পরিবারে তো প্রচুর পরিমাণে টাকা আছে তাহলে কিসে তাদের এত অশান্তি। এই জিনিসটা সবাই কিন্তু কখনো বুঝতে পারে না।
আবার কিছু কিছু মধ্যবিত্ত পরিবারে আমরা দেখতে পাই যাদের জীবনের তেমন বেশি টাকা না থাকলেও তারা বেশি সুখে শান্তিতে দিন যাপন করে। এ থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে জীবনে টাকা থাকলেই যে সুখে থাকা যায় এমন কোন কথা নেই। এজন্য এই পৃথিবীতে আপনি টাকা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারলেও সুখ কখনো টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না। আসলে আমরা একটা জিনিস সবসময় ভুল করি যে আমরা আমাদের জীবনটাকে অর্থ উপার্জনের জন্য সব সময় ব্যস্ত থাকি। কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই মূল্যবান জীবনে শুধুমাত্র টাকা নয় বরং অন্যান্য জিনিসগুলো উপভোগ করা অবশ্যই উচিত।
আসলে আমরা যদি আমাদের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারি তাহলে দেখবেন যে সেখানে থেকে আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো হবে এবং আপনি কখনো আর অন্য ধরনের খারাপ কোনো কিছু চিন্তাভাবনা করবেন না। আসলে ধনী পরিবারের মানুষগুলো কিন্তু টাকা উপার্জনের জন্য সবসময় ব্যস্ত থাকে এবং নিজেদের পরিবারের মানুষগুলোকে কখনো সঠিকভাবে সময় দিতে পারে না। এজন্য তাদের জীবনে প্রচুর পরিমাণ টাকা থাকলেও তারা কিন্তু জীবনে কখনো সুখ-শান্তি খুঁজে পায় না। এজন্য আমার কাছে মনে হয় যে জীবনে ধনী হওয়ার থেকে মধ্যবিত্ত হয়ে সুখে থাকো কিন্তু অনেক বেশি ভালো। আসলে সেখানে অর্থ কম থাকলেও সেখানে প্রচুর পরিমাণে সুখ থাকে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব কি করে ভাল থাকা যায় এবং এই ভালো থাকার পাশাপাশি কি করে অন্য মানুষকে ভালো রাখা যায়। আসলে আপনি যদি স্বার্থপরের মত নিজের ভালোটা দেখেন এবং অন্য মানুষের উপকার না করেন তাহলে কিন্তু আপনি কখনো জীবনে প্রকৃত সুখ শান্তি খুঁজে পাবেন না। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি এবং প্রয়োজনের অতিরিক্ত কখনো কোন কিছুর প্রয়োজন নেই। তাইতো যতটুকু টাকার প্রয়োজন ততটুকু টাকা উপার্জন করে যদি আমরা জীবনে সুখ-শান্তিতে বাকি সময়টা কাটাতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবনে আর কোন ধরনের কোন আফসোস থাকবে না।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।