নিচু চিন্তাভাবনার মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিচু চিন্তাভাবনার মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


stick-person-2324010_1280.webp



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা অনেকটা নিচু প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ তারা কখনো অন্য কোন মানুষকে ভালবাসে না এবং সব সময় অন্যান্য মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সমাজের মধ্যে নিচু চিন্তা ভাবনা নিয়ে ঘোরাফেরা করার চেষ্টা করি তাহলে কিন্তু সমাজের কোন কিছু আমাদের কাছে ভালো লাগবে না এবং সবাই আমাদের থেকে দূরে সরে যাবে এবং একই সাথে আমরা কখনো অন্য মানুষদের সাথে মেলামেশা করার মত কোন ধরনের মন মানসিকতা তৈরি করতে পারব না। আসলে এইভাবে কিন্তু সমাজে কখনো একত্রে সমাজে বসবাস করা যায় না এবং যে শান্তিতে সেই সমাজের মধ্যে কখনো আমরা থাকতে পারবো না।


কিছু কিছু মানুষের এই চিন্তা ভাবনা এতটা নিচু হয়ে যায় যে তারা কখনো মানুষকে মানুষ বলে মনে করে না। বিশেষ করে ধনী শ্রেণীর কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিচে চিন্তাভাবনার জন্য কিন্তু তারা তাদের অর্থের দিক থেকে যতই বড় হোক না কেন তারা তাদের মন মানসিকতা দিক থেকে ততটা অন্যের কাছে ছোট হয়ে যায়। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে মানুষ অর্থের দিক থেকে বড় হলেও চিন্তাভাবনার দিকটা যদি নিচু হয় তাহলে সেই মানুষকে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের থেকে সবাই দূরে সরে থাকার চেষ্টা করে। এজন্য আমরা সেই ব্যক্তিদের কে অনেক বেশি ভালবাসি যাদের চিন্তাভাবনা সব সময় অনেক উঁচুতে থাকে এবং তারা মানুষের সেবা করতে সব সময় নিয়োজিত থাকে।


আসলে সমাজে এই ধরনের মানুষের অনেক বেশি অভাব যারা সব সময় সঠিক চিন্তাভাবনা নিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করবে। আসলে মানুষ অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে গেছে এবং কেউ কখনো স্বার্থ ছাড়া অন্য কাউকে সাহায্য করতে চায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেখানে স্বার্থপর নামক জিনিসটা রয়েছে সেখানে না যাওয়াই অনেক বেশি ভালো। কেননা স্বার্থ একটা মানুষকে কখনো প্রকৃত সুখ-শান্তি এনে দিতে পারেনা এবং সেই জায়গায় সব সময় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা একটা সঠিক চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে মানুষের উপকারের জন্য সব সময় কাজ করতে পারি।


এইভাবে যদি আমরা আমাদের এই নিচু মন-মানসিকতার থেকে বের হয়ে আসতে পারি এবং আমাদের সঠিক চিন্তাভাবনার দ্বারা আমরা যদি সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে শুধুমাত্র আমরা একা সমাজের সুখে থাকবো না বড় সমাজের প্রত্যেকটা মানুষ সুখী থাকবে এবং তাদের জীবনে আর কোন ধরনের বড় কোন সমস্যা কখনো নেমে আসবে না। তাইতো মানুষের এই চিন্তা ভাবনাকে অবশ্যই উন্নত করতে হবে এবং উন্নত দেশের সাথে তুলনা করে সবসময় আমাদেরকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা উন্নত চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের দেশকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38