অতিরিক্ত প্রশ্রয় দিতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত প্রশ্রয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-157378_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সবসময় চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আসলে আপনি কোন একজন মানুষকে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করেন তাহলে সেই মানুষটির উচিত অবশ্যই তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি তাকে পিছন দিক থেকে প্রশ্রয় দিচ্ছেন এবং সে আপনাকে গ্রহন না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মোটেও চেষ্টা করছে না তাহলে সেই মানুষগুলো কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যাদেরকে কখনো প্রশ্রয় দিতে নেই। অর্থাৎ আপনি যদি তাদেরকে সামান্য একটু প্রশ্রয় দিয়ে ফেলেন তাহলে কিন্তু তারা আপনার মাথায় উঠে নাচানাচি করার জন্য সবসময় চেষ্টা করবে।


আসলে মানুষ বুঝে সে মানুষটাকে আপন করে নেওয়া অবশ্যই দরকার। আপনি যদি আপনার জীবনের সঠিক মানুষকে আপন করে নিতে না পারেন তাহলে আপনি জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রতিটা সময় আপনাকে বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অতিরিক্ত প্রশ্রয় না দিয়ে মানুষকে তাদের স্থান অনুযায়ী প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি এবং তারা যদি আমাদের কোন ক্ষতি করার চেষ্টা না করে তাহলে অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো এবং আস্তে আস্তে করে আপন করে নেওয়ার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে সকল মানুষ কিন্তু কখনোই একই রকম হতে পারে না।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে মানুষ এখন আর আগের মত কখনোই নেই। অর্থাৎ মানুষ সবসময় চেষ্টা করে কি করে অন্যের ক্ষতি করা যায় এবং অন্যের কাছ থেকে তাদের সর্বস্ব করে নেওয়া যায়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কখনো অন্যায় কাজ করে অন্যের কাছ থেকে যদি আমরা সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমার জীবনে কখনো বড় হতে পারব না এবং আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যারা আমাদের সাহায্য করেছে তাদের সাহায্যের প্রতিদান আমরা তাদের দিতে পারি।


এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করে না এবং কেউ যদি তাদেরকে প্রশ্রয় দেয় তাহলে তাদের সবসময় উপকার করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে অন্য মানুষের উপকার করে তাদের সাহায্য করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। আসলে একজন মানুষ যদি অন্য মানুষের ক্ষতি করে তাহলে সে মানুষ কখনো অন্য মানুষকে ভালবাসতে পারবে না। তাইতো আমরা সব সময় সঠিক মানুষকে প্রশ্রয় দেয়ার চেষ্টা করব এবং অতিরিক্ত কখনো কাউকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা।কেননা অতিরিক্ত প্রশ্রয় একজন মানুষকে সবসময় খারাপ দিকে নিয়ে যায়



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39