অনুভূতি প্রকাশ করার মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অনুভূতি প্রকাশ করার মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


couple-7738917_1280.webp



লিংক


আসলে এই জীবনে আমাদের অনুভূতি প্রকাশ করার মত যদি আমাদের পাশে কোন মানুষ না থাকে তাহলে কখনো আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবো না এবং নিজেদের মনের কষ্টগুলো সব সময় নিজেদের মনের মধ্যে চাপা থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই মনের কষ্টগুলো অন্যের কাছে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমরা মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো এবং সবসময় সেই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করব। কিন্তু আপনি যদি আপনার প্রথম জীবনের মানুষকে ঘৃণা করেন এবং তাদের থেকে দূরে সরে থাকেন তাহলে সেই মানুষগুলো কখনো আপনাকে প্রকৃত ভালবাসবে না।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে প্রথম অবস্থা থেকে ভালবাসি এবং তাদের বিপদে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে সেই মানুষগুলো কখনো আমাদের ছেড়ে দূরে যাবে না এবং আমাদের খারাপ সময়ে তারা সব সময় আমাদের পাশে থাকবে এবং আমাদের সেই খারাপ সময় থেকে বের করে আনার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই মনের অনুভূতিগুলো প্রকাশ করার একটা মনের মত মানুষ পেয়ে যায় তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। কেননা এই ধরনের মানুষ বর্তমানে খুঁজে পাওয়া বড়ই কঠিন এই পৃথিবীতে।


তবুও প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা এবং অভিমান জমে থাকে যেগুলো সে চেষ্টা করে তার প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করার জন্য। কিন্তু প্রিয় মানুষগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না এবং এই প্রিয় খারাপ মানুষ গুলো আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই খারাপ মানুষের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এবং আমরা যতই দূরে থাকতে চাই তবুও কিন্তু এই খারাপ মানুষগুলো আমাদেরকে সুখে থাকতে কখনোই দেবে না।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের মনের অনুভূতিগুলো অন্য মানুষের কাছে প্রকাশ করার জন্য এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসলে পরিবারের মানুষগুলো কিন্তু সব সময় আমাদের পাশে থাকে এবং আমাদের মনের দুঃখ এবং কষ্টগুলো তারা শেয়ার করে নেয়ার চেষ্টা করে। তাইতো আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে আমরা এই বিপদের সময় আমরা আমাদের পরিবারের মানুষের পাশে থাকবো এবং সুখ-দুঃখের সময়ও আমরা আমাদের এই সুখ দুঃখ গুলো তাদের সাথে শেয়ার করে নেয়ার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সবাই বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে প্রকৃত শান্তি উপভোগ করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38