দ্রুত কোন কিছু ভালো নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দ্রুত কোন কিছু ভালো নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-792162_1280.jpg



লিংক


প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আমাদের যেহেতু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হয় তাই অনেক চেষ্টার ফলে কিন্তু আমরা সেই জিনিসটা পেতে পারি। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে দ্রুত কোন জিনিস কখনোই ভালো হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদের আস্তে আস্তে করে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেই জিনিসটা যদি আমরা দ্রুত পেয়ে যাই তাহলে কিন্তু সেই জিনিসটার মর্ম আমরা কখনো সঠিকভাবে কোন দিনও বুঝতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সবসময় দ্রুত কাজ করতে ভালোবাসে তারা কখনো সফলতা সঠিকভাবে অর্জন করতে পারে না।


অর্থাৎ আপনি একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা দ্রুত কাজ করে গেছে তাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি আমরা সবসময় লক্ষ্য করলে দেখতে পাই। আসলে এইসব কারণের জন্য বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকে এবং তাদের যোগ্যতা থাকলেও কিন্তু তারা জীবনে কখনো সামনের দিকে এই দ্রুততার জন্য কখনো এগিয়ে যেতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে প্রত্যেকটি কাজ আস্তে আস্তে করে পালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। তাইতো প্রত্যেকটা জিনিস আমাদের অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে।


আসলে প্রত্যেকটা জিনিস যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সেই জিনিসটা আস্তে আস্তে করে সমাধান করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা অন্যের সামনে উপস্থাপন করতে পারব। আসলে ভালো জিনিস পাওয়ার পেছনে কিন্তু সবসময় কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে এবং এই কঠোর পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে মানুষের ধৈর্য। অর্থাৎ ধৈর্য যদি একজন মানুষের না থাকে তাহলে সে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং সে তার জীবনটাকে সবসময় পিছনের দিকে পিছিয়ে রাখবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো কোন কিছু খুব দ্রুত না পেয়ে বরং আস্তে আস্তে সেই জিনিসটা পাওয়ার জন্য সঠিকভাবে চেষ্টা করা।


এজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য নামক জিনিসটা নিয়ে আসতে হবে এবং সব সময় আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি তাহলে আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব এবং জীবনের বাক্যের সময় সুন্দরভাবে কাটাতে পারব। আসলে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে এবং সেই কাজগুলো সবসময় সাথে সঠিক হয় সেজন্য সবসময় চেষ্টা করতে হবে। এভাবে আমরা সবাই যদি চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Good job

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.074
BTC 64860.80
ETH 1774.29
USDT 1.00
SBD 0.47