খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খাদ্য অভ্যাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে যত দিন যাচ্ছে ততই আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ এখন পুষ্টিকর খাবারের থেকে অপুষ্টিকর খাবারের প্রতি অনেকটা ঝুকে পড়ছে। কেননা আমরা রাস্তা দুপাশে যেসব খাবার দেখতে পাই সে সব খাবার কিন্তু কখনোই ভালো নয়। অর্থাৎ মানুষ খাবারের স্বাদ বাড়ানোর জন্য যেভাবে খাবারের বিভিন্ন প্রকার ভেজাল মেশানো হয় তাতে করে সেই সব জিনিস যদি আমাদের শরীরে একবার প্রবেশ করে তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে সবথেকে বেশি রোগের সৃষ্টি হয় মানুষের খাদ্যের থেকে। অর্থাৎ খাদ্যের মাধ্যমে সবথেকে বেশি রোগ জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে প্রতিনিয়ত।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বর্তমানে বাচ্চারা পুষ্টিকর খাবার ছেড়ে তারা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবারের প্রতি অনেকটা লোভের সৃষ্টি হয়। অর্থাৎ তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে এবং তাদের যদি সেই খাবার দেওয়া না হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি জেদ করে। অর্থাৎ মা-বাবা যদি তাদের সেই চাহিদা পূরণ না করে তাহলে তারা প্রতিনিয়ত সেই চাহিদা পূরণ করার জন্য মা বাবাকে জোর জবরদস্তি করতে লাগে। আসলে মা বাবা যদি তাদের জেদ আবার পূরণ করে তাহলে কিন্তু তারা আস্তে আস্তে খারাপ দিকে চলে যাবে এবং এর ফলে কিন্তু তাদের জীবনে মারাত্মক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের সর্বপ্রথম এই ধরনের অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এই অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে নিজেদের শরীরটাকে ভালো রাখতে পারব এবং একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করতে পারব। কেননা আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে আমাদের মন মানসিকতা কখনো ভালো থাকে না এবং আমাদের মন মানসিকতা খারাপ থাকলে আমরা জীবনে তেমন একটা সফলতা কখনো অর্জন করতে পারি না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা স্বাস্থ্যকর শরীর পেতে চাইলে আমাদের সর্বপ্রথম বাইরের খাবার ত্যাগ করতে হবে।
এছাড়াও মানুষ এখন খাবারের বিভিন্ন ধরনের ভেজাল জাতীয় জিনিস মেশানোর ফলে সেই খাবারের গুণাগত মান কমে যায় এবং সেই খাবার আমাদের শরীরের জন্য সবথেকে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় বাড়ি তৈরি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করব এবং এসব পুষ্টিকর খাবার যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের শরীর একদিকে ভালো থাকবে তেমনি অন্যদিকে আমাদের মন মানসিকতা ভালো থাকবেন। এজন্য আমরা অবশ্যই আমাদের খাদ্য অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আসলে আমরা যদি এখনো নিজেদেরকে পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই শরীর নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।