চেহারা কখনো মানুষের আসল পরিচয় নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চেহারা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


childhood-4521798_1280.jpg



লিংক

এই পৃথিবীতে বিভিন্ন চেহারার মানুষ বসবাস করে। আসলে কোন মানুষের সঙ্গে কোনো মানুষের আমরা কখনো মিল খুঁজে পাই না। কিন্তু একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের মুখের গঠন দেখে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের চেহারার জন্য অবশ্যই সুন্দর। কেননা সুন্দর জিনিসটা যে কি আসলে সেই জিনিসটার ব্যাখ্যা সহজে সবাই দিতে পারবে না। আমার কাছে মনে হয় যে মানুষের ব্যবহার সুন্দর এবং সব সময় ভালো কাজ করে থাকে তারাই আসল সুন্দর মানুষ। অর্থাৎ গায়ের রং সাদা কি ফর্সা এই ধরনের জিনিস নিয়ে যারা মানুষের সঙ্গে মেলামেশা করে তারা কখনো ভালো মানুষ নয়।


কিন্তু একটা জিনিস আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতে পাই যে মানুষ মানুষের চেহারা নিয়ে তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে থাকে। আসলে আমার কাছে মনে হয় যে যে মানুষগুলো কঠোর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করতে করতে তাদের নিজেদের চেহারার রং পাল্টে গিয়েছে তারা কিন্তু কখনো মনের দিক থেকে খারাপ মানুষ নয়। অর্থাৎ আপনি তার শুধুমাত্র উপরের চেহারাটা দেখতে পেয়েছেন। কিন্তু তার ভিতরে আসল চেহারাটা আপনি কখনো দেখতে পাননি। আর একজন ভালো মানের মানুষ সব সময় একটা মানুষের ভিতরে চেহারাটাকে দেখার চেষ্টা করে। অর্থাৎ ভিতরে দিক থেকে যারা ভাল থাকে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করে এবং তাদের সাহায্য করার জন্য প্রতিনিয়ত তাদের আশেপাশে থাকে।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ যদি ভালো হয় এবং সেই মানুষগুলো যদি সব সময় অন্য মানুষের উপকার করে থাকে তাহলে আপনার কাছে সেই মানুষটি অনেক বেশি প্রিয় হবে। কিন্তু কিছু কিছু বর্ণের লোকেদের দেখতে পাই যে যারা গরিব শ্রেণীর লোকেদের কখনো সহ্য করতে পারে না। অর্থাৎ যেহেতু তাদের চেহারা ভালো নাই এজন্য তারা তাদের থেকে একা দূরে থাকার চেষ্টা করে এবং কেউ যদি তাদের কাছে আসার চেষ্টা করে তাহলে তারা সেই স্থান থেকে সরে যায়। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো অর্থের দিক থেকে বড় হলেও কখনো মনের দিক থেকে বড় হতে পারে না। কিন্তু যারা মনের দিক থেকে বড় হয় তাদের কাছে এই পৃথিবীর সব মানুষগুলো সব সময় সমান মনে হয়।


আর এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জীবনে বড় হতে গেলে অবশ্যই নিজের চেহারা দেখে যারা সমাজে মেলামেশা করে তারা কিন্তু কখনো পর হতে পারে না। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যদি কঠোর পরিশ্রম করতে পারি এবং মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু আমরা মানুষের কাছ থেকে আলাদা ধরনের একটা ভালোবাসা পেয়ে যাব। এজন্য আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে চেহারা কখনো একটা মানুষের আসল পরিচয় হতে পারে না। আসল পরিচয় হলো তার কর্ম। অর্থাৎ যে যত ভালো কর্ম করবে সে তত জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং সেই মানুষগুলো সবসময় অন্য মানুষের চোখে একটা আলাদা জায়গায় অবস্থান করতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63644.68
ETH 1673.33
USDT 1.00
SBD 0.42