অর্থের অহংকার যাদের মাটিতে পা পড়ে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থের অহংকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


bank-notes-941246_1280.jpg



লিংক


অহংকারী মানুষকে এই পৃথিবীতে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদেরকে কেউ কখনো ভালবাসে না। আসলে এই পৃথিবীতে অহংকারী মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে এতে করে কিন্তু মানুষ আর মানুষকে কখনো ভালোবাসে না। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের অর্থ দেখে তাদের পাশে থাকার চেষ্টা করে। অর্থাৎ যার যত বেশি অর্থ রয়েছে সে তত বেশি সম্মান পেয়ে থাকে। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না তারা কখনো আসল মানুষ হতে পারে না। অর্থাৎ এই শ্রেণীর মানুষগুলো সব সময় অনেকটা স্বার্থপর হয়ে থাকে এবং অন্যের ক্ষতি করতে তারা দুইবার কখনো চিন্তা ভাবনা করে না।


আসলে কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই যে যাদের অর্থের অহংকারে মাটিতে কখনো পা পড়ে না। অর্থাৎ যে জন্মভূমিতে জন্ম তাদের সে জন্মভূমির মানুষের সাথে তারা বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে। আর এই খারাপ আচরণের জন্য তারা সবসময় মানুষের কাছ থেকে ঘৃণা ছাড়া আর কোন কিছু পায় না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যারা মানুষকে ভালো না বেসে তাদের ক্ষতি করার চেষ্টা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। অর্থ একটা মানুষকে কখনো বড় করে তুলতে পারেনা। আমার মনে হয় যে এই পৃথিবীতে যাদের মনটা বড় তারাই সবথেকে বড় মনের মানুষ এবং এই মানুষদের ভালোবাসে প্রত্যেকে। কেননা তারা সব মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে।


কিন্তু যারা হঠাৎ করে জীবনে খারাপ পথ অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়ে যায় তারা কিন্তু নিচু শ্রেণীর মানুষদেরকে কখনো আর মূল্যায়ন করে না। এক সময় তারাও এই নিচু শ্রেণীর মানুষদের মতো বসবাস করত এবং তাদেরও বিভিন্ন ধরনের অর্থ সমস্যা থাকতো। কিন্তু মানুষের এই ধরনের গিরগিটির মতো পরিবর্তন আমরা মানুষ হিসেবে কখনো গ্রহণ করতে পারি না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের জীবনের উন্নতির ফলে আমরা আমাদের পূর্বের মানুষগুলোকে ভুলে যায় এবং পূর্বের অবস্থানকে ভুলে যাই তখন কিন্তু মনে রাখতে হবে যে আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি এই অর্থের জন্য। আর এতে করে আমরা মানুষের মনের থেকে অনেক দূরে চলে যাবো।


তাইতো একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যার যত বেশি অর্থ হোক না কেন সে কখনো নিজের ভেতরের এই অহংকারকে জাগ্রত করার চেষ্টা করবে না। এছাড়া আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ধনী প্রকৃতির লোকদের দেখতে পায় যারা কিনা গরিব মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে থাকে। আর এদের এই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সবথেকে বেশি উপকৃত হয়, এই গরিব শ্রেণীর মানুষগুলো। একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন যে এই গরিব শ্রেণীর মানুষদের যদি আপনি একবার সাহায্য করতে পারেন তাহলে তারা সারা জীবন আপনাকে মনে রাখবে এবং ভালো কাজ করতে করতে আপনার মনের সকল অহংকার ধুলোয় মিশে যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42