চরিত্র

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চরিত্র সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


saint-2356564_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন চরিত্রের লোককে দেখতে পাই।এক একজন মানুষের চরিত্রের সঙ্গে এক একজন মানুষের কখনো মিল থাকে না। আসলে মানুষের চরিত্র দেখে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করে। অর্থাৎ আপনার চরিত্র যখন ভালো থাকবে তখন অন্যান্য লোক আপনাকে ভালোবাসবে এবং তারা ভালবেসে আপনার কাছে আসবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে তাহলে সে কখন আপনার কাছে আসবে না এবং আপনাকে ভালোবাসবে না। এই পৃথিবীতে আমার কাছে মনে হয় যে চরিত্র সবথেকে মূল্যবান একটা জিনিস। অর্থাৎ এই চরিত্র যদি একবার আমাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কখনো এই চরিত্রকে ফিরিয়ে আনতে পারব না। আসলে মানুষের চরিত্র যদি ভালো থাকে তাহলে সে যতই নিচু হোক না কেন তাকে সবাই ভালবাসে।


আসলে বর্তমান সময়ে ভালো চরিত্রের লোক খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা কিছু কিছু মানুষ রয়েছে যারা উপরের দিক থেকে তাদের নিজেদেরকে ভালোভাবে অন্যের কাছে উপস্থাপন করার চেষ্টা করে। আসলে একজন ভালো চরিত্রের লোক কখনো নিজেকে ভালো করে তুলে ধরার কোন প্রয়োজন হয় না। লোকজন তার সঙ্গে বহুদিনের সম্পর্ক এবং আস্তে আস্তে কথা বলতে বলতে তাদের আসল পরিচয় গুলো দ্বারা বুঝতে পারে। কেননা কিছু কিছু শ্রেণী মানুষ রয়েছে যারা কিনা সব সময় মানুষের খারাপ করার চেষ্টা করে এবং কি করে অন্যান্য মানুষদেরকে ছোট করা যায় সেজন্য তারা সবসময় সেই মানুষদের পিছনে লেগে থাকে। একজন ভালো চরিত্রবান লোক সব সময় অন্য একজন খারাপ মানুষকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করে।


কেননা তারা সবসময় চায় যে এই পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন তারা যদি সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে এবং মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে তাহলে কিন্তু এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। আসলে যারা লোভের বিনিময়ে তাদের নিজেদের চরিত্রকে নষ্ট করে ফেলে তারা কখনো ভালো চরিত্রের অধিকারী হতে পারেনা। কেননা এই পৃথিবীতে লোভ এমন একটা জিনিস যেখানে একজন ভালো মানুষ গেলেও সেই লোক তাকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আসলে এজন্য আমাদের সব সময় নিজেদেরকে কন্ট্রোল করে রাখা উচিত। আর চরিত্র এর দিক থেকে আমরা সবসময় মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত। কেননা ওটা যদি খারাপ চরিত্রের সঙ্গে মেলামেশা করি তাহলে তারাও আমাদেরকে খারাপ বলবে।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সব সময় ভালো লোকেদের সঙ্গে মেলামেশা করব এবং তাদের উপকার করার চেষ্টা করব। আর সমাজে যারা খারাপ চরিত্রের লোক রয়েছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব। কেননা তারা সবসময় সমাজের কল্যাণ চায় না বরং কি করে সমাজের ক্ষতি হয় সেই জন্য তারা চেষ্টা করে। আর এইসব চরিত্রহীন লোকেদের তেমন কোন সম্মান এই সমাজে কখনোই থাকে না। তারাও কখনো নিজেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করে না। আসলে এই জন্য এই ধরনের লোকেরা যতই ধর্মের কথা শুনুক না কেন তারা সবসময় খারাপ দিকে এগিয়ে যাবে। এই পৃথিবীতে অর্থ না থাকলেও আমরা কখনো আমাদের চরিত্রকে অর্থের বিনিময়ে বিক্রয় করব না। আর এর ফলে আমরা একদম ভালো মানুষ হিসেবে সমাজের পরিচিতি লাভ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42