জন্ম যেখানেই হোক না কেন কর্ম ভালো হতে হবে
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কর্ম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
একজন মানুষের প্রধান পরিচয় হয় তার কর্মের মাধ্যমে। অর্থাৎ সেই মানুষটি যদি সব সময় ভালো কর্ম করে তাহলে সবাই তাকে এক দিক দিয়ে যেমন ভালোবাসে ঠিক তেমনি সে যদি সবসময় খারাপ কাজ করে তাহলে সবাই তাকে ঘৃণা করে। এই পৃথিবীতে মানুষ কখনো মানুষের জন্মকে বড় করে ধরে না। অর্থাৎ কারো যদি কর্ম ভালো হয় তাহলে তার কাছে গিয়ে তার জন্ম কোথায় হয়েছে এই কথাটি কখনো জিজ্ঞাসা করে না। আসলে জ্ঞানী মানুষরা তো করবে না কিন্তু এখানে মূর্খ ব্যক্তিদের কথা আমি কোন কিছুই বলতে পারি না। আসলে মূর্খ ব্যক্তিরা এমন এক প্রকার ব্যক্তি যারা কখনো মানুষের সাফল্য থেকে শুরু করে ভাল কোন কিছু কখনোই তারা সহ্য করতে পারে না। আর এই জন্য এইসব লোকেদেরকে সবাই অপছন্দ করে এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে।
জন্ম একটা মানুষের যদি পরিচয় নির্ধারণ করত তাহলে এই পৃথিবীতে মানুষ কখনো বড় হওয়ার জন্য চেষ্টা করত না। অর্থাৎ আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে অনেক মানুষ রয়েছে যারা খুব নিচু পর্যায়ে থেকে কঠোর পরিশ্রম করে উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। একবার উঁচু পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য তারা তাদের পূর্বের জন্ম স্থানকে কখনো কারো সামনে প্রকাশ করার কোন প্রয়োজন হয় না। কেননা মানুষ শুধুমাত্র তার ভালো কাজকর্ম গুলো দেখেছে এবং এই ভালো কাজের জন্য তাকে ভালোবেসেছে। আর আমরা সব সময় সেই সব মানুষদেরকে ভালবাসবে যারা ভালো কর্ম করবে এবং দেশ ও সমাজের উন্নতির জন্য সবসময় চেষ্টা করবে। কিন্তু কর্ম যদি একজন ব্যক্তির প্রধান পরিচয় হয় তাহলে আমাদের সবাইকে ভালো কর্ম করতে হবে।
আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে যেসব মানুষগুলো কর্মের মাধ্যমে আজ উচু পর্যায়ে পৌঁছে গেছে তাদেরকে কিন্তু সর্বস্তরের লোক সম্মান করে এবং তাদের দেওয়া বাণী গুলো সব সময় মেনে চলার চেষ্টা করে। আসলে এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরাও চেষ্টা করব আমাদের জীবনে পরিশ্রম করার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি যাতে না থাকে। আসলে আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং আমাদের কাজের মধ্যে যদি কোন ধরনের ত্রুটি থাকে তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না। অর্থাৎ আমাদেরকে এমনভাবে ইগোতে হবে যাতে করে আমাদের কাজে কোন ত্রুটি না থাকে এবং আমরা নিখুঁতভাবে সবকিছু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবল নিয়ে এগোতে হবে।
আর এভাবে যদি মানুষের কর্মের মাধ্যমে মানুষের পৃথিবীতে সবার কাছ থেকে সম্মান পেতে পারে তাহলে সবাই চেষ্টা করবে যাতে করে তাদের নিজেদের জন্ম যেখানেই হোক না কেন সেই পরিচয়কে পিছনে ফেলে তাদের কর্মের মাধ্যমে নতুন পরিচয় গড়ে তোলার জন্য। আর এর জন্য আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবো যাতে করে আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের কর্ম ক্ষেত্রে যেন এর কোন প্রভাব না পড়ে। আসলে অনেক ধরনের খারাপ মানুষ রয়েছে যারা আপনাকে সবসময় নিচের দিকে চাপিয়ে রাখার চেষ্টা করবে। আর আপনারা যদি তাদের কথাগুলো শুনে সামনের দিকে এগিয়ে না যান তাহলে আপনার দ্বারা আর এই পৃথিবীতে ভাল কোন কিছু করা কখনোই সম্ভব হবে না। তাইতো সবার কর্মকে আগে ভালো করতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।