শিক্ষিত হওয়া জীবনে বিশেষভাবে প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17821245928624022502209580340637.png


সোর্স



আমাদের প্রত্যেকটি মানুষকেই ছোটবেলায় বাবা-মা ভীষণভাবে বলে পড়াশোনা করতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এবং জীবনের অনেক বড় হতে। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে আমাদের বাবা-মা প্রায়ই বলে থাকে যাতে আমাদের পাশে থাকা চারিপাশের মানুষগুলি আমাদের কখনোই ঠকিয়ে না দিতে পারে। আসলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এর মধ্যে প্রায় ধরনের মানুষই আমাদের ঠকানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। আমাদের যদি জীবনে ঠকার হাত থেকে বাঁচতে হয় তবে অবশ্যই আমাদের জ্ঞানের প্রয়োজন আর এই জ্ঞান আমরা পাবো বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। ছোটবেলা থেকে শিক্ষক আমাদের যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে সেগুলো আমাদের জীবনে বিভিন্নভাবে কাজে লাগে। অনেক সময় অনেকেই বলে থাকে যে পুঁথিগত বিদ্যার বিশেষ কোন উপকার লাগে না আমাদের সারা জীবন চলার পথে। কিন্তু আমরা জীবনে চলতে গিয়ে একটু যদি খেয়াল করে থাকি তবে অবশ্যই বুঝতে পারব যে সেই স্কুলে পড়া পুঁথিগত বিদ্যাও আমাদের সারা জীবন বিভিন্নভাবে কাজে লেগে থাকে।


আমরা জীবনে স্কুল থেকে যে পুঁথিগত বিদ্যা গ্রহন করি আর তার সাথে যে সামাজিক আচরণ চলাফেরা খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করি সেগুলো আমাদের যেমন সারা জীবন চলার পথে সাহায্য করে তেমনি পারিপার্শ্বিক পরিবেশ সমাজ এবং গুরুজনেরা আমাদের যেসব শিক্ষা দেওয়ার চেষ্টা করে সেগুলো আমাদের জীবনে বিভিন্নভাবে চলার পথে সাহায্য করে থাকে। সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঠকে যেতে দেখা যায় আমরা যদি সেইসব দিকে খেয়াল করে বিভিন্ন মানুষকে ঠকে যেতে দেখি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে সেটা মনের মধ্যে ধরে রাখি আর সেই জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগায় তবে আমরা সেই শিক্ষা থেকেও জীবনে চলার শিক্ষাব্য আর জীবনে যেন ঠকে না যাই সেদিকেও খেয়াল রাখতে পারব। আমাদের বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করা বিশেষভাবে প্রয়োজন কারণ আমরা যদি শিক্ষা গ্রহণ না করি এবং বোকার মত জীবন যাপন করি তবে আমাদের সকলেই বিভিন্নভাবে ঠকিয়ে যাবে আর আমরা যে প্রতিনিয়ত কিভাবে ঠকে যাচ্ছি সেটা বুঝতেও পারবো না।


কিছু কিছু সময় আমাদের এই ঠকে যাওয়া অন্যের জন্য লাভজনক হলেও নিজের জন্য খুব একটা কষ্টের হবে না কিন্তু দীর্ঘদিন ঠকে যেতে যেতে আমাদের উন্নতি করতে অসম্ভব হয়ে উঠবে এবং জীবন যাপন খুবই কষ্টকর হয়ে উঠবে। আর আমরা যদি সব সময় এভাবেই ঠকতে থাকি জ্ঞানের অভাবে তবে একসময় এমন দেখা যাবে যে আমাদের বিভিন্ন মানুষ এমনভাবে ক্ষতি করে দিচ্ছে যে আমাদের সুন্দর জীবন যাপন খুবই কঠিন আর কষ্টকর হয়ে উঠেছে এবং আমরা অনেক বেশি বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছি। আসলে আমাদের যদি যথেষ্ট জ্ঞান না থাকে তবে আমাদের কেউ যদি ঠকিয়ে দেয় সেই ব্যাপারটাও আমরা বুঝতে পারবো না যার ফলে আমরা শুধু আমাদের সৃষ্টিকর্তাকে দোষারোপ করবো যে আমাদের সাথে এমন অঘটন কেন ঘটলো। তবে আমারও যদি যথেষ্ট জ্ঞান রাখি বিভিন্ন বিষয় সম্পর্কে তবে আমরা ঠকে যাওয়ার আগেই শুধরে যেতে পারবো আর আমাদের যথেষ্ট জ্ঞান থাকার কারণে অন্য কেউ সহজে ঠকাতেও পারবে না। আসলে মানুষ যখন শিক্ষিত হয় তখন অন্য ব্যক্তি ঠকাতে গেলে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করে নেয়।


শিক্ষা আমাদের জীবনে উন্নতির পথে এগিয়ে যাওয়ার সিঁড়ি। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমরা জীবনে সুন্দরভাবে উন্নতি করতে পারব। আমাদের বিভিন্ন দিকে জ্ঞান থাকার কারণে যখন আমাদের কেউ ঠকাতে পারবেনা বা ঠকানোর সাহস করে উঠতে পারবে না তখনই আমরা নির্দ্বিধায় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় সঠিক জিনিস আমরা সঠিকভাবেই পেয়ে যাব। জীবনের শিক্ষা নিজের জন্যেও যেমন ভীষণভাবে প্রয়োজন তেমনি আমাদের ভবিষ্যত প্রজন্ম এবং আমাদের পরিবারের মানুষদের জন্যেও ভীষণভাবে প্রয়োজন। কারণ আমরা যদি শিক্ষিত হই তবে আমাদের ভবিষ্যত প্রজন্ম শিক্ষিত করে গড়ে তুলতে পারবো এবং তারাও ঠকে যাওয়া থেকে দূরে থাকতে পারবে। আমরা যত শিক্ষিত হব আমাদের ভবিষ্যত প্রজন্মের সাথে সাথে আমাদের পরিবারের সকল মানুষকে আমরা সুরক্ষিত রাখতে পারব এবং ঠকে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারব। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভুল কাজ করা এবং ভুল পদক্ষেপ নেওয়া থেকেও দূরে থাকতে পারবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62576.64
ETH 1662.80
USDT 1.00
SBD 0.42