অসহায় জীবন।

in আমার বাংলা ব্লগ4 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17843420053679149672831760393944.png


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনে এই এমন অনেক সময় ক্ষণ বা অধ্যায় আসে যে সময় আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়ি। সাধারণত বলে মানুষ যখন বৃদ্ধ বয়সে পা রাখে তখনই মানুষ অসহায় হয়ে পড়ে। এটা সত্য কথা যে বৃদ্ধ বয়সে মানুষ অনেক বেশি অসহায় হয়ে পড়ে এবং তার সব সময় অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয় আর প্রতিনিয়ত তাকে দেখাশোনা করবে এবং তার প্রয়োজনের জিনিস তাকে সামনে এগিয়ে এনে দেবে সেইসব কাজ করার জন্য ভালোবাসা এবং যত্ন সহকারে সাহায্য করবে এমন একটি মানুষের প্রয়োজন। কিন্তু বাস্তবতা যেমন বৃদ্ধ বয়স্ক মানুষদের অসহায় বলে মনে করে তেমনি জীবনের এমন অনেক সময় আসে যে সময় মানুষ অনেক বেশি অসহায় হয়ে পড়ে এবং অন্যদের সাহায্য প্রয়োজন হয়। আসলে আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা সঠিকভাবে কাজ করতে পারি না অথবা আমাদের বিভিন্ন ধরনের কাজ করা বারণ হয়ে পড়ে তখন আমাদের অন্যদের সাহায্যের প্রয়োজন হয়। এমন অনেক সময় আসে আমাদের জীবনে যে সময় আমরা না চাইতেও মানুষের সাহায্য নিয়ে থাকি বা নেওয়ার চেষ্টা করে থাকি।


অনেক মানুষ আছে যারা হঠাৎ করে কোন দুর্ঘটনার শিকার হয় এবং শারীরিকভাবে ভীষণভাবে ক্ষতগ্রস্ত হয় তখন তাদের অন্যদের সাহায্য ছাড়া চলাফেরা বা বিভিন্ন কাজ করা কোনভাবে সম্ভব হয়ে ওঠে না। না চাইতেও এসব দুর্ঘটনার স্বীকার হলে মানুষের অন্যদের সাহায্য প্রয়োজন হয় এবং এইসব মানুষ ভীষণভাবে অসহায় হয়ে পড়ে। এছাড়াও যখন কোন মানুষ ভীষণভাবে শারীরিক অসুস্থতার শিকার হয় আর গুরুতর চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন হয় এবং অপারেশনের পরে তারা এমনভাবে দুর্বল হয়ে পড়ে যে তাদের অন্য দের সাহায্য নিতেই হয়। অপারেশনের পর দীর্ঘ সময় পর্যন্ত মানুষের অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয় এবং তারা যেভাবে চালনা করে সেই ভাবেই অসহায়ের মতো চালিত হতে হয় যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব হচ্ছে। আসলে অসহায় জীবন কখনো কারোর বলে কয়ে আসেনা বিভিন্ন সময় মানুষ এই অসহায়ের জীবন যাপন করে থাকে। অনেকেই যৌবনকালে মনে করে আমার কাউকে কেন প্রয়োজন কারণ আমি একদম সুস্থ সবল রয়েছে আর আমার কাউকে কোনোভাবে পরোয়া করার প্রয়োজন নেই। কিন্তু কখন যে কিভাবে মানুষ মানুষের প্রয়োজন হয়ে ওঠে সেটা কোনভাবেই বলা যায় না।


আসলে এই অসহায়ের জীবনই মানুষ মানুষকে প্রয়োজনীয় করে তোলে। আর এই অসহায় জীবন কখনো কারোর বয়স বা পরিস্থিতি দেখে আসেনা যখন তখন যেকোনো পরিস্থিতিতে এবং যেকোনো সময়েই মানুষের এই অসহায় পরিস্থিতি চলে আসে। একটি ছেলের যেমন বিভিন্ন সময়ে অসহায় পরিস্থিতি আসে তেমন একটি মেয়েরও যেকোনো বয়সে যে কোন সময় অসহায় পরিস্থিতি চলে আসতে পারে। যেমন আমরা ছোটবেলায় ছিলাম মায়ের উপর নির্ভরশীল আর নিজে কর্ম ক্ষমতায় অক্ষম তেমন ছিল আমাদের জীবন অসহায়। কারণ মা আমাদের অথবা যেকোনো ব্যক্তি আমাদের যেভাবে বড় করে তুলতো এবং যা খাওয়াতো যেমন ভাবে আমাদের লালন-পালন করতো তেমনভাবে আমাদের চলতে হতো এবং তার ওপরে আমাদের নির্ভরশীল থাকতে হতো। তেমনি বৃদ্ধ বয়সে এবং আমাদের বিভিন্ন অসহায় জীবনের মুহূর্তগুলোতে আমাদের সেই সব কিছু ব্যক্তির সাহায্যের ওপরেই নির্ভর করে চলতে হয়। আসলে অসহায় জীবন ভীষণই ভয়ংকর হয়ে ওঠে কিছু কিছু সময় কারণ আমরা না চাইতেও কিছু মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ি।


আমরা যখন কোন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি এবং নিজে অসহায় হয়ে পড়ি তখনই আমরা সেসব মানুষের কাছে গুরুত্বহীন হিসেবে গণ্য হয়ে পড়ি। আমরা যখনই নিজের কর্মক্ষমতা হারাবো এবং নিজের কাজ নিজে করতে অক্ষম হব তখনই যে কোন মানুষ আমাদের কাজ করতে অনীহা করবে আর আমাদেরকে বোঝা বলে মনে করবে। আর এমন অসহায় মুহূর্তের সময় যদি আমাদের মুখ থেকে কোন আবদার বা ইচ্ছা বেরিয়ে যায় তখন হয়ে যায় আরো বেশি অসহ্য সেই মানুষটার কাছে যাদের ওপর আমরা নির্ভরশীল। আসলে অসহায় জীবন ভীষণই কঠিন এবং কষ্টকর। তবে আমাদের এই অসহায় জীবনই আমাদের আসল বাস্তবতা দেখিয়ে দেয় এবং কে আপন কে পর সেটা বুঝি আর চিনিয়ে দেয়। আমাদের ভালো সময়ে সুখের দিনে আমাদের পাশে হাজারো মানুষ থাকবে কিন্তু আমরা যখন খারাপ সময় কাটাবো এবং অসহায় পড়বো সেই অসহায়ের সময়ে আমাদের পাশে আমরা অনেক মানুষকেই পাবো না তখনই আমরা আমাদের আপন এবং কাছের মানুষ এবং কে আমাদের পর সেটা বুঝতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38