জীবনের সব পরিকল্পনা সফল হয় না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে আমরা অনেক কিছুই পরিকল্পনা করে থাকি। ভবিষ্যতের সুন্দর কিছু চাহিদার জন্য পূর্বে থেকে আমরা অনেক কিছু মনে আশা জাগিয়ে তুলি এবং আমাদের সেই আশা এবং ইচ্ছা গুলোকে কিভাবে পূরণ করা যায় সেই হিসেবে আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকি। অনেক মুহূর্ত এবং অনেক সময় আমরা এমন ভাবে ভেবে থাকি যেন সেই মুহূর্ত বা সময়টা আমাদের জীবনে অনেক সুন্দর এবং বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু আমরা জীবনে এমন অনেক মুহূর্ত দেখেছি যে সময়টা আমরা বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইলেও এবং এই স্মরণীয় করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে রাখলেও সেই পরিকল্পনাগুলো আমাদের কোনোভাবেই সফল হতে পারে না। আসলে আমাদের জীবনের সব পরিকল্পনা সফল হয় না তার পেছনে একটাই কারণ যে আমাদের সৃষ্টিকর্তা সব সময় চায় যে আমরা সুন্দর জীবন যাপন করি আর আমাদের জীবনে আমরা সর্বশ্রেষ্ঠ তাই যেন পাই। কিন্তু আমরাই অনেক সময় এমন কিছু আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে ফেলি এবং আমাদের সেই মন মত পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে দিই যার কারণে আমরা সেই সর্বশ্রেষ্ঠটা কোনভাবেই পাইনা।
আবার অনেক সময় এমনও হয় যে আমাদের পরিকল্পনা নষ্ট হয় কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যে সুন্দর পরিকল্পনা করে রেখেছে সেটা কার্যকর করার জন্য। তাই কখনো যদি আমাদের পরিকল্পনা ব্যাহত হয় বা আমরা যেমন ভাবে যে সময়টা বা যে জিনিসটা চাই সেই জিনিসটা যদি আমরা না পাই তবে আমাদের কোনভাবেই মন খারাপ করা উচিত নয়। কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের পরিকল্পনা ব্যাহত হচ্ছে তার পেছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে আর আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য অবশ্যই আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে তাই আমাদের এই সামান্য পরিকল্পনা ব্যাহত হয়ে গেল। আমাদের কখনোই নিরুৎসাহিত হলে চলবে না আমাদের সব সময় কর্ম করে যেতে হবে এবং মনের মধ্যে সব সময় একটা আশা রাখতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য সব সময় সঠিক পরিকল্পনা করবে এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করবে। অনেক সময় আমরা কোন একটি বস্তুর পেছনে ছুটে বেড়াই সেটা পাওয়ার জন্য এবং পরবর্তীতে দেখা যায় সেই বস্তুটি অন্য কারোর হয়ে গেছে এবং আমাদের এত কষ্ট সে বস্তুটিকে পাওয়ার জন্য সেই সব কষ্টই বিফলে গেছে।
আমরা এটা কোনোভাবেই বুঝতে চাই না যে আমাদের জন্য সেই বস্তুটি সঠিক কিনা। আমরা শুধু আমাদের মন পছন্দের জিনিসটা পেতে চাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তাই একমাত্র জানে যে সেই বস্তুটি আমাদের জন্য সঠিক হবে নাকি আমাদের জন্য ক্ষতিকর হবে। আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদের যাওয়া জিনিসটা আমাদের জন্য সঠিক বলে মনে করে তখনই সেই জিনিসটা আমাদেরকে দেন এবং যখন মনে করেন যে কোন একটি জিনিস আমাদের জন্য সঠিক নয় তখন সেই জিনিসটা আমাদেরকে দেয় না। আর তখনই আমরা অনেক বেশি কষ্ট পায় এবং ভেঙে পরি। কিন্তু পরবর্তীতে অবশ্যই আমরা বুঝতে পারি যে আমরা যেটুকু হারিয়েছি তার থেকেও অনেক বেশি এবং ভালো জিনিস পেয়েছি। আমাদের এই উপলব্ধি সবসময় আমাদের হয় না কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে যে ভগবান আমাদের জন্য সব সময় সঠিক টাই নির্বাচন করে রাখবে। তাই আমরা যদি কোন জিনিস পেতে ব্যাহত হই বা কোন পরিকল্পনা কার্যকর না হয় তবে ভেঙে না পড়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এটা মেনে নিতে হবে যে সেই জিনিসটি হয়তো আমাদের জন্য সঠিক ছিল না।
আমাদের সৃষ্টিকর্তা যখন বুঝবে যে আমাদের চাওয়া জিনিসটি আমাদের জন্য একদম সঠিক তখন অবশ্যই সেই জিনিসটা আমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এমনি তো আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে অনেক সময় এমনও হয়ে থাকে যে আমরা না চাইতেই অনেক কিছু পেয়ে যাই কারণ আমাদের সৃষ্টিকর্তা মনে করেন যে সেই জিনিসগুলো আমাদের জীবনে প্রয়োজন এবং আমাদের উন্নতিতে আর সুন্দর জীবন যাপনে সাহায্য করতে পারে, সেই জন্য ওই জিনিসগুলো আমাদের সৃষ্টিকর্তা না চাইতেই আমাদেরকে দিয়ে দেয়। তাই আমাদের যখন পরিকল্পনা ব্যাহত হয় তখন ভেঙে না পড়ে পরবর্তী পরিকল্পনা অনুযায়ী কর্ম করে যেতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করে যেতে হবে। কারণ আমরা যদি কর্ম না করি তবে ফল আমরা কোনভাবেই পাওয়ার আশা করতে পারবো না। আমরা কর্ম করলে তবেই ফল পাব এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য উপযুক্ত পারিশ্রমিক আমাদের অবশ্যই দেবে। তাই জীবনের সব পরিকল্পনা সফল না হলেও পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে, তার মধ্যেই কিছু পরিকল্পনা অনুযায়ী কাজে আমরা অবশ্যই সফল হব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।