বিশ্বাসঘাতকদের দ্বিতীয় সুযোগ দিতে নেই।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17828032894631717429102125004979.png


সোর্স



আমাদের আশেপাশে বহু ধরনের বিশ্বাসঘাতকতা আমরা দেখতে পাই। আমাদের বন্ধু-বান্ধব আমাদের আত্মীয়-স্বজনের মধ্যেও আমাদের আশেপাশে অনেক বিশ্বাসঘাতক লুকিয়ে রয়েছে। বিশ্বাসঘাতক কখন যে আমাদের বিশ্বাস ভেঙে দেবে সেটা আমরা বুঝতেও পারবোনা তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের সাথে যে কেউ বিশ্বাসঘাতকতা না করতে পারে। আসলে বিশ্বাস অর্জন করা অনেক কঠিন কাজ কিন্তু বিশ্বাস ভেঙে ফেলা খুবই সহজ তাই যখন তখন যে কেউ আমাদের বিশ্বাস ভেঙে ফেলতে পারে অনা আসে। কান বিশ্বাস ভাঙতে গেলে কারোর তেমন কোন কষ্ট করতে হয় না বা কাউকে সে বিশ্বাস ভাঙার জন্য অর্থ বা মন কোন কিছুই ব্যয় করতে হয় না। শুধুমাত্র যার বিশ্বাস ভাঙ্গে তারই একমাত্র মন ভেঙ্গে যায় আর তার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। সবসময় আমাদের সচেতন থাকতে হবে যেন কোন বিশ্বাসঘাতক আমাদের বিশ্বাস ভেঙে ফেলতে না পারে এবং আমাদের বেঁচে থাকার জন্য যে সুন্দর মন মানসিকতা সেটা নষ্ট করে না ফেলতে পারে। কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে আমরা অন্য কোন ব্যক্তির উপরেও সেভাবে বিশ্বাস করে উঠতে পারব না।


একবার যদি কোন মানুষের কেউ বিশ্বাস ভাঙ্গে তখন দেখা যায় সেই মানুষ আর দ্বিতীয় কোন মানুষের উপর বিশ্বাস করতে পারে না। কিন্তু তার পাশে বসে আমরা এমনও অনেক ব্যক্তি দেখেছি যার বিশ্বাস হাজার বার ভাঙ্গে একটি মানুষ তবুও সে একটি মানুষের উপরেই সে হাজার বার বিশ্বাস করতে থাকে। আসলে এই ধরনের মানুষ ওই ব্যক্তিটাকে এতটাই ভালবেসে ফেলে যে তার বিশ্বাস বারবার ভাঙ্গা সত্ত্বেও সে যেন এটাই বিশ্বাস করতে পারে না যে সেই তার কাছের মানুষ ভালোবাসার মানুষ তার বিশ্বাস বারবার ভাঙছে। এক্ষেত্রে আমাদের ভীষণভাবে সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ আমরা যাকে ভালোবাসি নিজের বলে মনে করছি এবং বিশ্বাস করছি সে আমাদের ভালোবাসা এবং বিশ্বাসের একদমই যোগ্য না তাই আমাদের এই সব ব্যক্তি থেকে একদম দূরে থাকা উচিত এবং বিশ্বাস তো দ্বিতীয়বার একদমই করা উচিত না। যে মানুষ বিশ্বাসযোগ্য হয় সে আমাদের বিশ্বাস নিজের যোগ্যতাতেই অর্জন করে নেয় এবং সেই বিশ্বাসটাকে ভীষণ সুন্দরভাবে বজায় রাখতে পারে। তাই অবশ্যই আমাদের যোগ্য ব্যক্তি দেখেই সব সময় বিশ্বাস করা উচিত।


যেসব মানুষ ছলনা করে এবং কথায় কথায় ভীষণভাবে মিথ্যে কথা বলে তাদেরকে মোটেও বিশ্বাস করা যায় না। যদিও এমন কিছু ব্যক্তি বলে থাকে যে তারা শুধুমাত্র অন্যদের মিথ্যা কথা বলে আমাদের মিথ্যে কথা বলে না কিন্তু এ বিষয়ে কোন গ্যারান্টি নেই যে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে সে আমাদের কাছে মিথ্যা কথা বলবে না। আমরা যদি মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতকদের বিশ্বাস করা শুরু করে তবে এটা হবে আমাদের চরমতম ভুল কাজ। কারণ যারা অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা সুযোগ পেলে আমাদের সাথে অবশ্যই বিশ্বাসঘাতকতা করবে। এমনকি আমাদের চরমতম বিপদের মুখে ঠেলে দিতেও এইসব ব্যক্তি দ্বিধাবোধ করবে না। বিশ্বাসঘাতক ব্যক্তিদের থেকে আমাদের সব সময় নিরাপদ দূরত্ব ও বজায় রাখা উচিত কারণ এই সব ব্যক্তি দেখা যায় সব সময় নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে। আর নিজের স্বার্থ পূরণের জন্যই এরা অন্য ব্যক্তিদের বিশ্বাসঘাতকতা করতে একটুও দ্বিধাবোধ করে না এবং অন্যদের ক্ষতি করতে দ্বিধাবোধ না। আমরা যদি মনে করি যে কোন বিশ্বাসঘাতককে যদি আমরা ধরে ফেলি তাহলে সে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা করবে না সেটা একদমই ভুল ধারণা।।


যে ব্যক্তি আমাদের সাথে একবার বিশ্বাসঘাতকতা করে সে ব্যক্তি দ্বিতীয় বারও আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারে, সে ব্যক্তিটা যতবারই বলুক বা যতটাই কষ্টের সাথে বলুক না কেন যে এই প্রথম আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমরা তাকে ক্ষমা করে দিলে সে আর আমাদের বিশ্বাস ভাঙবে না তবে আমরা যদি ক্ষমা করে দিই সেটা হবে আমাদের ভুল। কারণ বিশ্বাস ভাঙা ব্যক্তি কখনোই আমাদের বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারে না। একবার যদি কেউ আমাদের বিশ্বাস ভাঙ্গে তবে এটা মনে করতে হবে যে দ্বিতীয় বার সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভাঙতে পারে আর সেই জন্যই দ্বিতীয়বার কোন বিশ্বাসঘাতক ব্যক্তিকে সুযোগ দেওয়া মোটা উচিত নয় যে সে আমাদের দ্বিতীয়বার বিশ্বাস ভাঙতে পারবে। বিশ্বাসঘাতক ব্যক্তির সাথে যদিও বা আমাদের কোন রকম মেলামেশা রাখতে হয় বা সম্পর্ক রাখতে হয় তবুও আমাদের সেই ব্যক্তিকে কোনভাবেই বিশ্বাস করা যাবে না, সব সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং বিশ্বাস না করে সে ব্যক্তির সাথে মেলামেশা করতে হবে আর তার সাথে এমন কোন নিজের গোপনীয় কথা বলা যাবে না যাতে সে বিশ্বাসঘাতক ব্যক্তি আমাদের কোনভাবে ক্ষতি করতে পারে। বিশ্বাসঘাতক ব্যক্তি সবসময় আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58875.62
ETH 1579.34
USDT 1.00
SBD 0.38