খারাপ অভ্যাস।

in আমার বাংলা ব্লগ16 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17832292044898425054107053181159.png


সোর্স



আমাদের জীবনে অনেকের অনেক ধরনের খারাপ অভ্যাস আমরা লক্ষ্য করতে পারি। কিছু কিছু মানুষ এমন আছে যারা তাদের খারাপ অভ্যাসগুলি অনাআসে পরিবর্তন করে নেয় আবার কিছু কিছু মানুষ আছে যারা তাদের খারাপ অভ্যাস গুলি কোনভাবেই পরিবর্তন করতে চায় না। খারাপ অভ্যাস এমন একটা জিনিস যেটা সব সময় খারাপই হয়ে থাকে আর এই অভ্যাসগুলি আমাদের কোনোভাবেই কোন উপকার করে না। তাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত আমাদের এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের এই খারাপ অভ্যাসগুলো বয়ে নিয়ে যেতে ভীষণ ভালো লাগে। কারণ এমন অনেক মানুষ আছে যাদের এই খারাপ অভ্যাসগুলো বলে দেওয়া বা দেখিয়ে দেওয়া সত্বেও তারা কোনভাবে এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে না বা পরিবর্তন করার চেষ্টাও করেনা। কিছু কিছু মানুষ মনে করে যে তাদের এই খারাপ অভ্যাসগুলো খারাপ নয় বা তারা আলসেমিতে বা তেড়ামি করে তার এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন না করে সে আচরণগুলো করতেই থাকে।


অনেকেই বোঝেনা যে তার এই খারাপ অভ্যাসের জন্য মানুষ তার থেকে দূরে সরে যেতে পারে কারণ এই খারাপ অভ্যাসগুলোর জন্য অন্যদের জীবনে অনেক বেশি প্রভাব পড়ে থাকে। একজন মানুষের খারাপ অভ্যাস অন্য ের জীবনে কষ্ট নিয়ে আসতে পারে অথবা ঝামেলা ও কঠোর পরিশ্রম নিয়ে আসতে পারে। তাই কিছু কিছু মানুষের আলসেমিতে এবার খারাপ অভ্যাসের জন্য মানুষ খুবই বিরক্ত হয়ে পড়ে এবং সেই মানুষের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আর মানুষ একবার সে খারাপ অভ্যাস বা খারাপ আচরণ করা মানুষদের উপর বিরক্ত হয়ে গেলে যখন তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে তখন আর সেই দূরত্ব মেটানো কোনভাবেই সম্ভব হয় না। কারন এই মানুষগুলো যেমন তার খারাপ অভ্যাস পরিবর্তন করতে চায় না তেমনি তাদের অবশ্যই দারা অন্যদের যেসব কষ্টের সম্মুখীন হতে হয় সেগুলোর জন্য অন্যরা ও ক্লান্ত হয়ে পড়ে এবং সেই মানুষদের থেকে দূরে সরে যায় আর ফিরেও তাকায় না। আসলে খারাপ অভ্যাস বা খারাপ আচরণ মানুষ মানুষের থেকে অনেক বেশি দূরে সরিয়ে দেয়।


যেসব মানুষকে তাদের খারাপ অভ্যাস বা খারাপ আচরণ গুলি বারবার ধরিয়ে দেওয়া হয় বা দেখিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও তারা পরিবর্তন করে না কিন্তু তাদের এই খারাপ অভ্যাসের কারণে মানুষের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বা কষ্ট সহ্য করতে হচ্ছে সেগুলো বলার পরেও তারা যদি সেগুলো সে আচরণগুলো পরিবর্তন না করে তবে তাদের থেকে খারাপ নিষ্ঠুর মানুষ হয়তো এই পৃথিবীতে দ্বিতীয় নেই। কারণ এসব মানুষ ও ভীষণভাবে স্বার্থপর হয়ে থাকে এরা অন্যদের কথা মোটেও চিন্তাভাবনা করে না শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করার নিজের আচরণকেই সঠিক বলে মনে করে কারোর কোন কষ্ট একটুও বোঝার চেষ্টা করে না। এরা একটু বোঝেনা যে তাদের আচরণের কারণে অন্যদের কতটা কষ্টের সম্মুখীন হতে হয়। একটি মানুষ যদি অন্য মানুষের কষ্ট না বোঝে তবে কোনোভাবেই সেই মানুষের সাথে কোন সম্পর্কের থাকা সম্ভব হয় না এমনকি মিলেমিশে সুন্দরভাবে থাকাও সম্ভব হয় না। খারাপ অভ্যাসের কারণে যেমন অন্যের কষ্টের সম্মুখীন হতে হয় তেমন যেসব মানুষ এই খারাপ অভ্যাসগুলো বা খারাপ আচরণগুলো করে সেসব মানুষেরও অনেক বেশি উন্নতির পথে বাধা পড়ে যা তারা মোটেও বুঝতে পারে না।


কারণ আমাদের বিভিন্ন কার্যকলাপের দ্বারাই আমাদের জীবনে উন্নতি অবনতি সবকিছু নির্ভর করে। আমরা যদি আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ না করি তবে আমরা দেখতে পারবো আমাদের শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন ক্ষতি হচ্ছে, যখন আমরা এই খারাপ অভ্যাস গুলোর মধ্যে থাকবো তখন অবশ্যই আমরা এসব ক্ষতির ব্যাপারে চিন্তাও করব না বা বুঝতেও পারব না কিন্তু যখন আমরা এ খারাপ অভ্যাসগুলো ত্যাগ করবো এবং সুন্দর জীবন যাপন করব তখনই আমরা আমাদেরই ক্ষতিগুলো যেটা আমাদের খারাপ অভ্যাসের কারণেই হচ্ছিল সেটা বুঝতে পারবো। আসলে আমাদের সকলের উচিত নিজের খারাপ অভ্যাসগুলো বা খারাপ আচরণ গুলো পরিবর্তন করা। আমরা যদি আমাদের খারাপ আচরণ বা অভ্যাসগুলো পরিবর্তন করি তবে আমাদের নিজেদের যেমন উপকার হবে তেমন আমাদের আশেপাশে থাকা মানুষের এবং আমাদের পরিবারের প্রিয় মানুষদেরও কষ্ট অনেকটাই লাঘভ হবে। খারাপ অভ্যাস ও খারাপ আচরণ দূর করতে পারলে মানুষের জীবন সুন্দর হয় এবং পরিপাটি ও সুশৃংখলের মধ্য দিয়ে চলতে পারে যার ফলে জীবনের অনেক উন্নতি করা যায়।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65486.23
ETH 1926.10
USDT 1.00
SBD 0.38