মানুষের মনুষত্ব বর্তমানে গেছে বিকৃত হয়ে।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17803712810344878008343414144104.png


সোর্স



বর্তমানে মানুষের মনুষ্যত্ব পুরোপুরি বিকৃত হয়ে গেছে, মানুষ বর্তমান পরিস্থিতিতে কি করছে? কি করা উচিত কিছুই যেন বুঝতে পারছে না। মনুষ্যত্ব ভালো বিচার বুদ্ধি ও ভালো চিন্তাভাবনা সবকিছু গেছে হারিয়ে। বর্তমানে আমরা চারপাশে যেসব দুর্ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে বর্তমানে মানুষরা কোনোভাবেই মানসিকভাবে আর সুস্থতার মধ্যে নেই অর্থাৎ মানুষ মানসিকভাবে খুবই অসুস্থতার মধ্য দিন কাটাচ্ছে। বর্তমানে মানুষ কোন অঘটন ঘটানোর আগে বা কোন ধরনের কাজকর্ম করার আগে একটু ভেবে দেখছে না যে কাজটা তাদের করা ঠিক হবে কিনা বা এই কাজের ফল ভবিষ্যতে সে কি পেতে পারে। বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কিছু কিছু আচরণ এবং কিছু কিছু মর্মান্তিক ঘটনা ঘটানোর পর তারপরও যেন মানুষ বুঝতে পারছে না যে তারা ভুল করেছে। বর্তমানে মানুষটা দুর্ঘটনা বা বিকৃতভাবে ক্রাইম করার পরেও মনে করে যে তারা সঠিক কাজ করেছে এবং যেটা করেছে সেটা উচিত শিক্ষা ছিল। কিন্তু কাউকে কোন রকম শিক্ষা দেওয়ার অধিকার অন্য কারোর কোনোভাবেই নেই সেটা বর্তমান কিছু মানুষরা ভুলে যাচ্ছে।


আগেকার সময় মানুষদের এত ধীর স্থির এবং বুদ্ধিমত্তার সাথে জীবন যাপন করতে দেখা যেত যে তাদের কাছ থেকে কিছু শেখার বিষয় থাকতো। আর তার সাথে আয়কার মানুষের ছিল না কোন প্রতিশোধ নেওয়ার মনমানসিকতা বা ছিল না কোন অপরাধ করার মানসিকতা। কিন্তু বর্তমানে মানুষ একটু সঠিক বুদ্ধি বা মনুষ্যত্ব নিয়ে জীবন যাপন করতে পারছেই না। আগেকার সময় মানুষের যেমন ত্যাগে বিশ্বাসী ছিল বর্তমান সময় দেখা যায় ঠিক তার উল্টো কোন কিছু ত্যাগ করতেই চায় না বরং কোন কিছু না পেলে এমন ভাবে ক্ষিপ্ত হয়ে যায় যে সেই জিনিসটা যেন সৃষ্টিকর্তা তার জন্যই তৈরি করেছিল কিন্তু তারা কোনভাবেই সেই জিনিসগুলো পাচ্ছে না। কোনরকম ছোটখাটো অপমান বা কোন কিছু না পাওয়ার বেদনা যেন বর্তমান মানুষের মধ্যে অনেক বেশি অমানুষিক মানসিকতা সৃষ্টি করছে। বর্তমানে মানুষের মধ্যে ভীষণভাবে হিংসা দেখা যাচ্ছে যার কারণে সামান্য কিছু ঘটনা ঘটলে বা কোন শত্রুতা না থাকলেও অকারনেই মানুষ মানুষের ক্ষতি করে দিচ্ছে এমনকি প্রাণ নিয়ে নিচ্ছে।


বিনা দোষে সামান্য কিছু স্বার্থের ফাঁদে পড়েই মানুষ মানুষের এত বেশি ক্ষতি করে দিচ্ছে যে সেই ক্ষতির পরবর্তীতে ফল হিসেবে যে নিজেরও ক্ষতি হতে চলেছে সেটা মানুষ কোনভাবেই বিচার বিবেচনা করে কাজ করে না। বর্তমানে বিভিন্ন ক্রাইম এবং দুর্ঘটনা এমন বীভৎস ভাবে ঘটতে দেখা যাচ্ছে যে মানুষের মানসিকতা এতটা খারাপ হয়ে গেছে সেটা তার কর্মের মাধ্যমেই প্রকাশ পাইয়ে দিচ্ছে। এমন বীভৎস এবং নৃশংস অপরাধ দেখলে যে কারোর শরীরে কাঁটা দিয়ে উঠবে এমনকি ভাবতেও ভয় লাগবে যে এমন ভাবেও কখনো দুর্ঘটনা ঘটতে পারে। যেন আমরা পৃথিবীর একটা নতুন রূপ এবং নতুন কলিযুগ দেখছি। ধর্মকে ঢাল বানিয়ে মানুষ মানুষের নিজের পার্সোনাল শত্রুতা মেটাচ্ছে আবার নোংরামি স্বার্থসিদ্ধি করে নিচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে নিজের নোংরা চাহিদা বা নোংরা মানসিকতা পূরণ করার উদ্দেশ্যে বীভৎস ও নৃশংস ভাবে কাউকে খুন করতে বা ভীষণ অপরাধ করতেও মানুষ পিছুপা হচ্ছে না। এই অপরাধের পরবর্তী পরিনাম কি হবে সেটা মানুষ এই অপরাধ করার আগে একটুও ভাবনা-চিন্তা করছে না।


এই ভাবেই যদি আমাদের সমাজ এবং সমাজের মানুষ চলতে থাকে আর নিজের ভারসাম্য ও বিবেক বুদ্ধি নষ্ট করে এভাবেই চলতে থাকে তবে আমাদের পৃথিবী ধ্বংস হতে খুব একটা দেরি হয়তো হবে না। কারণ মানুষের মধ্যে এতটাই নোংরামি চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, যা আমাদের পৃথিবী এবং সুন্দর এই জীবন ধ্বংস করে দিতে সক্ষম। আমরা যদি আমাদের এই সুন্দর সমাজ এবং সমাজের মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই তবে অবশ্যই আমাদের এই বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষদের থেকে দূরে থাকতে হবে আর সব সময় সতর্ক থাকা প্রয়োজন। আমাদের ভেতরের কোনো অমানুষিক আচরণ রয়েছে কিনা সেটা আমাদের নিজেদের পর্যবেক্ষণ করে সেগুলো শুধরাতে হবে। মানুষের প্রতি মায়া ভালোবাসা এগুলো খুব বেশি সৃষ্টি করতে হবে যাতে আমরা কখনোই কোন সাংঘাতিক অঘটনা ঘটিয়ে দিতে পারি। সব সময় সতর্ক থাকতে হবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজের পরিচিত মানুষদেরকেও আমাদের বিশ্বাস করলে চলবে না। কারণ অচেনা মানুষের সাথে সাথে আমাদের পরিচিত মানুষ ও আমাদের জীবনে বিভিন্নভাবে বিপদ ঘটিয়ে দিতে পারে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 65675.87
ETH 1844.54
USDT 1.00
SBD 0.47